এক্সপ্লোর

ICC Ranking: ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠলেন গিল, টেস্টে শীর্ষে রুট

Shubman Gill: তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। টেস্টে বোলারদের ক্রমতালিকায় যুগ্মভাবে শীর্ষে রয়েছেন জসপ্রীত বুমরা ও ম্য়াট হেনরি।

দুবাই: আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে শুভমন গিলের (Shubman Gill) নেতৃত্বে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। সিরিজে ব্য়াট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন গিল নিজে। শতরানও হাঁকিয়েছেন। যার পুরস্কারও পেলেন। ওয়ান ডে ক্রমতালিকায় (ICC ODI Batter Ranking) দ্বিতীয় স্থানে উঠে এলেন ভারত অধিনায়ক। তালিকায় শীর্ষে রয়েছেন ড্যারেল মিচেল। তাঁর ঝুলিতে রয়েছে ৮১৫ রেটিং পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা গিলের ঝুলিতে রয়েছে ৭৯১ রেটিং পয়েন্ট। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। টেস্টে বোলারদের ক্রমতালিকায় যুগ্মভাবে শীর্ষে রয়েছেন জসপ্রীত বুমরা ও ম্য়াট হেনরি। ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন জো রুট।

আসন্ন ইংল্যান্ড ওয়ান ডে সিরিজের আগে ক্রমতালিকায় উন্নতি করা নিঃসন্দেহে গিলের আত্মবিশ্বাস আরও বাড়াবে। আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম দুটো ওয়ান ডে ম্য়াচে গিলের ব্যাট থেকে এসেছিল যথাক্রমে ৮৪ ও ১৫৪ রানের ইনিংস। যদিও তৃতীয় ওয়ান ডে ম্যাচে খেলেননি ডানহাতি এই ব্যাটার। উইকেট কিপার ব্য়াটার ঈশান কিষাণ ২১ ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় ৪৩ নম্বরে উঠে এসেছেন। এছাড়া শ্রেয়স আইয়ার তালিকায় ১৪ নম্বরে ও কে এল রাহুল ১১ নম্বর স্থানে আছেন। আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলেননি। তাই রেটিং পয়েন্ট কমেছে বিরাটের। 

দল বদল পন্থ, কুলদীপের
আইপিএলের আগামী মরশুমের আগেই বড় দলবদল ঘটে গেল। ট্রেডের মাধ্যমে দিল্লি ক্যাপিটালসে ফিরলেন ঋষভ পন্থ। আর পরিবর্তে নিজের হোমটাউনের ফ্র্যাঞ্চাইজ়ি লখনউ সুপার জায়ান্টসে যোগ দিলেন কুলদীপ যাদব। ঋষভ পন্থ ২০১৬ থেকে ২০২৪ সাল, নয় বছর দিল্লি ক্যাপিটালসের জার্সিতেই আইপিএল মাতিয়েছেন। দিল্লি ক্যাপিটালসের হয়ে পন্থ আইপিএলের মঞ্চে ফ্র্যাঞ্চাইজ়ির হয়ে সর্বাধিক, মোট ১১১টি ম্যাচ খেলেছিলেন। এর মধ্যে চার মরশুমে রাজধানীর ফ্র্যাঞ্চাইজ়ির হয়ে তিনি ৪৩টি ম্য়াচে অধিনায়কত্বও করেন। তবে তাঁকে ২০২৪ মরশুমের পরেই দিল্লি ক্যাপিটালস পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে তাঁকে ছেড়ে দেয়। দিল্লি ক্যাপিটালস কিন্তু পন্থকে নেওয়ার জন্য দর হাঁকিয়েছিল ২০২৫ সালেও। কিন্তু শেষমেশ রেকর্ড ২৭ কোটি টাকায় পন্থকে দলে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। লখনউয়ে তিনি দুই মরশুমে দলকে তেমন সাফল্য এনে দিতে পারেননি। তাঁর নেতৃত্বে একটি মরশুমেও প্লে-অফে পৌঁছতে পারেনি লখনউ। আইপিএল মরশুম শেষ হওয়ার আগে থেকেই তাই তাঁর দল ছাড়ার কানাঘুষো শোনা যাচ্ছিল। শেষমেশ সেই কানাঘুষোই বাস্তবে রূপান্তরিত হল। তবে ২৭ কোটি টাকার অনেক কম, ১৫ কোটি টাকায় নিজের প্রাক্তন দলে ফিরলেন পন্থ।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Rishabh Pant: চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
IND vs SL: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
Advertisement

ভিডিও

Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget