এক্সপ্লোর

ICC Test Rankings: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগেই অস্ট্রেলিয়াকে টপকে টেস্ট ব়্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত

ICC Rankings: অস্ট্রেলিয়া টানা ১৫ মাস আইসিসির টেস্ট ব়্যাঙ্কিংয়ের শীর্ষে নিজেদের দাপট বজায় রেখেছিল।

দুবাই: ৭ জুন ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার (Australia Cricket Team) মুখোমুখি হতে চলেছে ভারতীয় ক্রিকেট দল (Team India)। তার আগেই ভারতীয় শিবিরে সুখবর। আইসিসির সদ্য প্রকাশিত টেস্ট ব়্যাঙ্কিংয়ে (ICC Mens Test Rankings) অজিদের পিছনে ফেলে শীর্ষে উঠে এল টিম ইন্ডিয়া। আইসিসির তরফে আজ, মঙ্গলবার, ২ মে নতুন টেস্ট ব়্যাঙ্কিং প্রকাশ তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় অস্ট্রেলিয়ার ১৫ মাসের রাজত্বের অবসান ঘটিয়ে শীর্ষস্থান দখল করে নিয়েছে ভারতীয় দল

১৫ মাসের রাজত্ব

নতুন অধিনায়ক প্যাট কামিন্সের তত্ত্বাবধানে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে গত বছর জানুয়ারি মাসে ৪-০ অ্যাসেজ সিরিজে জয় পেয়েই আইসিসি ব়্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছেছিল। মাসখানেক আগে ভারত তালিকার শীর্ষ থাকলেও, অস্ট্রেলিয়ার জয় এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-০ সিরিজ হারের ফলে টিম ইন্ডিয়া পিছিয়ে পড়ে। তারপর থেকেই অস্ট্রেলিয়া শীর্ষে নিজেদের দখল বজায় রেখেছিল। কিন্তু বার্ষিক ব়্যাঙ্কিং আপডেটের পরেই বদল ঘটে। 

বার্ষিক ব়্যাঙ্কিং আপডেট

বার্ষিক ব়্যাঙ্কিং আপডেট ২০২০ সালের মে মাস থেকে সমস্ত সিরিজের পারফরম্যান্স মাথায় রেখেই তৈরি করা হয়। তবে ২০২২ সালের মে মাসের আগের সিরিজগুলির গুরুত্ব ৫০ শতাংশ এবং পরের সিরিজগুলিকে ১০০ শতাংশ গুরুত্ব দেওয়া হয়েছে। সেই কারণেই অস্ট্রেলিয়ার পাকিস্তান (২-০) ও নিউজিল্যান্ডের (৩-০) বিরুদ্ধে ঘরের মাঠে ২০১৯/২০ সালের সিরিজ জয়গুলিকে এই ব়্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আর গুরুত্ব দেওয়া হয়নি। এই যুক্তিতেই ভারতেরও ২০১৯/২০ সালে কিউয়িদের বিরুদ্ধে ২-০ সিরিজ হারও প্রাধান্য পায়নি।

 

তাই ভারতের রেটিং পয়েন্ট ১১৯ থেকে দুই বেড়ে ১২১ হয়ে যায়। অপরদিকে, অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১২১ থেকে কমে ১১৬ হয়ে যায়। অবশ্য ভারত-অস্ট্রেলিয়ার জায়গা অদল বদল বাদে বাকি কোনও দলের ব়্যাঙ্কিংয়ে স্থান পরিবর্তন হয়নি। প্রসঙ্গত, আইপিএল শেষ হওয়ার পরেই ভারত ও অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডের ওভালে একে অপরের মুখোমুখি হবেয গতবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলকে পরাজিত হতে হয়েছিল। এবার সেই হতাশা পিছনে ভারত খেতাব ঘরে তুলতে পারে কি না, এখন সেটাই দেখার।

আরও পড়ুন: পাহাড় থেকে বরফ তুলে নিয়ে ইনস্ট্যান্ট আইসক্রিম, রেসিপি দেখলেই চমকে যাবেন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget