এক্সপ্লোর

ICC WC 2023: আমদাবাদে বসবে ফাইনালের আসর? কবে থেকে শুরু ২০২৩ বিশ্বকাপ?

ICC World Cup 2023: বিসিসিআইয়ের তরফে আসন্ন বিশ্বকাপের জন্য ১২টি মাঠও মোটামুটি বাছাই করা হয়ে গিয়েছে বলেই খবর।

নয়াদিল্লি: আর মাত্র মাস সাতেকের অপেক্ষা। তারপরেই ভারতের মাটিতে বসতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপের (ICC World Cup 2023) আসর। এর আগে ভারতের মাটিতে বিশ্বকাপ আয়োজিত হলেও, এই প্রথম গোটা টুর্নামেন্টই এদেশে হবে। অতীতে শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তানের মতো পড়শি দেশগুলির সঙ্গে সম্মিলিতভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল ভারত। কিন্তু অক্টোবরের কত তারিখ থেকে শুরু হবে বিশ্বকাপ?

কোন কোন স্টেডিয়ামে ম্যাচ?

একাধিক রিপোর্ট অনুযায়ী ৫ অক্টোবর থেকেই ৫০ ওভারের বিশ্বকাপের আসর বসবে। ১৯ নভেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্টটি। শোনা যাচ্ছে আমদাবাদে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামেই বসবে ফাইনালের আসর। এই বিশ্বকাপে ৪৬ দিনে মোট ৪৮টি ম্যাচ আয়োজিত হতে পারে। বিসিসিআই নাকি ইতিমধ্যেই আসন্ন বিশ্বকাপের জন্য ১২টি স্টেডিয়ামও প্রাথমিকভাবে বাছাই করে ফেলেছে। 

খবর অনুযায়ী কলকাতা, লখনউ, রাজকোট, ইনদওর, হায়দরাবাদ, মুম্বই, গুয়াহাটি, ধরমশালা, নয়াদিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু, আমদাবাদে বিসিসিআই আসন্ন বিশ্বকাপের ম্যাচ আয়োজন করার পরিকল্পনা রয়েছে। অবশ্য প্রাক-বিশ্বকাপ প্রস্তুতি পর্বের ম্যাচগুলি কোথায় আয়োজিত হবে, সেই বিষয়ে বিসিসিআইয়ের তরফে এখনও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই খবর। দেশের বিভিন্ন প্রান্তে ভিন্ন ভিন্ন সময়ে বর্ষার আগমন ঘটাই এই সিদ্ধান্ত নিশ্চিত না করার মূল কারণ বলে মনে করা হচ্ছে।

সাধারণত আইসিসির তরফে টুর্নামেনটের প্রায় বছর খানেক আগেই সূচি ঘোষণা করে দেওয়া হয়, তবে বিসিসিআই ভারত সরকারের থেকে সবুজ সঙ্কেতের প্রতীক্ষায় রয়েছে। সেই কারণেই বিসিসিআইয়ের সিদ্ধান্ত জানাতে খানিকটা সময় লাগছে বলে মনে করা হচ্ছে। তবে গোটা বিষয়টিই এখনও জল্পনা-কল্পনার পর্যায়েই রয়েছে। 

ভারতীয় দলে উমরন

মরণ-বাঁচন ম্যাচ। চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে (MA Chidambaram Stadium in Chennai) ম্যাচ যার, সিরিজও তার। এমন অবস্থায় বুধবারের ম্যাচে কি বদল আসতে চলেছে ভারতীয় স্কোয়াডে ? তুলনামূলক রুক্ষ ও ঘূর্ণি পিচে কি প্রাধান্য দেওয়া হয়ে বাড়তি স্পিনার খেলানোয়, নাকি বাড়তি পেসার খেলিয়ে পাল্টা অজিদের চাপে রাখার চেষ্টা করবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এই অবস্থায় উমরান মালিককে (Umran Malik) সুযোগ দেওয়ার পক্ষেই সওয়াল করেছেন ব্রেট লি (Breet Lee)। অস্ট্রেলিয়ার প্রাক্তন কিংবদন্তী পেসারের মতে, উমরানের সুযোগ পাওয়া উচিত। 

ব্রেট লি বলেছেন, 'ওঁর (উমরান মালিক) বোলিং খুব ভাল লাগে। কেন নয়, সুযোগ দেওয়া উচিত ওঁকে তৃতীয় একদিনের আন্তর্জাতিকে। গতবছরও বলেছিলাম, অস্ট্রেলিয়ায় বিশ্বকাপে সুযোগ দেওয়া উচিত ছিল উমরানকে। দলে থাকলে প্রথম একাদশে খেলার প্রথম পছন্দই হত ও। যে গতিতে বলটা ও করতে পারে, সেটাই সবথেকে বড় অ্যাডভান্টেজ।'

আরও পড়ুন: কোটলায় কিংবদন্তি সাক্ষাৎ, এক ফ্রেমে ধরা দিলেন সৌরভ-পন্টিং

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: দুই হাতে সুযোগ লুফে নিলেন পাড়িক্কাল, গলে হাঁকালেন দৃষ্টিনন্দন অর্ধশতরান
দুই হাতে সুযোগ লুফে নিলেন পাড়িক্কাল, গলে হাঁকালেন দৃষ্টিনন্দন অর্ধশতরান
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
Sourav Ganguly: প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
IND vs SL: টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত

ভিডিও

TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget