এক্সপ্লোর

Bangladesh News: 'বাংলাদেশকে ব্ল্যাকলিস্ট করেছি, আর জীবনে যাব না', বলছেন রশিদ খানের পুত্র আরমান

Bangladesh News: 'আমি বাংলাদেশকে ব্ল্যাকলিস্ট করে দিয়েছি। আর কোনওদিন যাব না, সে আমায় যতই টাকা দিক, যাই করুক। আমার কোনও ইচ্ছে নেই।' 

Bangladesh News: বিগত কয়েকদিন ধরেই অশান্ত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত। ছায়ানট, উদীচী ভাঙচুর, দীপু চন্দ্র দাসের নৃশংস মৃত্যু, সংবাদপত্রের অফিসে হামলা - বাদ যায়নি কিছুই। প্রতিবেশী দেশের এ হেন পরিস্থিতিতে ক্ষুব্ধ প্রয়াত সঙ্গীতশিল্পী উস্তাদ রশিদ খানের পুত্র আরমান খান। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বাংলাদেশে আর যাবেন না। বাংলাদেশের এই পরিস্থিতিতে যথেষ্টই ক্ষুব্ধ তিনি।       

আরমান বলছেন, 'শেষ কয়েকদিন ধরেই বাংলাদেশের খবর শুনছি। সোশ্যাল মিডিয়ায় অত প্রচার যখন হয়নি, তার আগে থেকেই শুনছি আমি। ওখানে হিন্দুদের জ্বালিয়ে মারা হচ্ছে। গাছে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। ওরা মানুষের সঙ্গে পশুর মতো আচরণ করছে। সিদ্ধান্ত নিয়েছি ওখানে যাওয়ার আর অবস্থা নেই। লোকের আর আগের মতো সাংস্কৃতিক মূল্যবোধ নেই। নাহলে এত সুন্দর সুন্দর ছবি, বাদ্যযন্ত্র নষ্ট করত না। আমাদের মিউজিশিয়ানদের জন্য এটা খুব কষ্টের, দুঃখের, রাগের। একটা তার ছিঁড়ে গেলেও কষ্ট হয়। আমার ক্ষমতা থাকলে, যারা এসব করেছে, তার প্রতিশোধ নিতাম। ভিতরে একটা রাগ রয়ে গিয়েছে। আমরা মা সরস্বতীর পুজো করার সময়, তাঁর পায়ের কাছে নিজেদের বাদ্যযন্ত্র রেখে দিই। অথচ সেইসব বাদ্যযন্ত্র এত নির্মম ভাবে ভেঙে ফেলছে। এটা কোনওমতেই সমর্থনযোগ্য নয়। ওরা যা করছে, হিন্দুদের যেভাবে মারা হচ্ছে, বাদ্যযন্ত্র যেভাবে ভাঙা হচ্ছে, যারা এগুলো করছে তাদের এক একজনের মৃত্যুদণ্ড হওয়া উচিত। যা করছে তা একেবারেই সমর্থনযোগ্য নয়। আমি এটা একদমই বলব না যে, বাংলাদেশ থেকে এটা প্রাপ্য নয়। বাংলাদেশ থেকে এটাই প্রাপ্য। ওরা কোনও ব্যাপারে কিছু ভাবনাচিন্তাই করছে না। ওদের একটাই ব্যাপার, যেহেতু বেশি সংখ্যক মানুষ মুসলমান, তাই সংখ্যালঘুদের উপর ওরা এই অত্যাচারটা করবেই। এটাই স্বাভাবিক হয়ে গিয়েছে। জানি না ওদের সরকার কে, কী করছে, কাদের সমর্থন করছে, নাকি এদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে, তবে ওরা এই ব্যাপারে কিছু করবে বলে আমার মনে হয় না। আমি বাংলাদেশকে ব্ল্যাকলিস্ট করে দিয়েছি। আর কোনওদিন যাব না, সে আমায় যতই টাকা দিক, যাই করুক। আমার কোনও ইচ্ছে নেই।'      

ছেলের সিদ্ধান্তে গর্বিত তাঁর মা সোমা খান। তিনি বলছেন, 'এটা সম্পূর্ণ ওর সিদ্ধান্ত। আমি গর্বিত যে আমার সন্তানদের এটা শেখাতে পেরেছি যে মনুষ্যত্ব ধর্মের আগে আসে। এটাই আমার গর্ব।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
Weather Updates: আগামী ৪৮ ঘণ্টা আরও ঝেঁপে বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় হবে তোলপাড়, একাধিক জেলায় হলুদ সতর্কতা, আবহাওয়ার বড় আপডেট!
আগামী ৪৮ ঘণ্টা আরও ঝেঁপে বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় হবে তোলপাড়, একাধিক জেলায় হলুদ সতর্কতা, আবহাওয়ার বড় আপডেট!
Fake Certificate : বঙ্গে 'বাংলাদেশি কলোনি'! TMC'র আমলে কে, কীভাবে সুবিধা পেয়েছে ? কোথা থেকে পেতেন জাল নথি ?
Fake Certificate : বঙ্গে 'বাংলাদেশি কলোনি'! TMC'র আমলে কে, কীভাবে সুবিধা পেয়েছে ? কোথা থেকে পেতেন জাল নথি ?
Blood Bank Scam: কোটি টাকার রক্ত বিক্রি! এই ব্লাড ব্যাঙ্ক থেকে কীভাবে চলত পাচার চক্র ? কারা জড়িত জানেন ? তদন্তে চাঞ্চল্যকর তথ্য
কোটি টাকার রক্ত বিক্রি! এই ব্লাড ব্যাঙ্ক থেকে কীভাবে চলত পাচার চক্র ? কারা জড়িত জানেন ? তদন্তে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

Kunal Ghosh: ফের উত্তপ্ত বিধানসভা, সাসপেনশনের পর ফের নিজের সিট ছেড়ে উঠে গেলেন কুণাল ঘোষ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৩.০৭.২৬)।'আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই,' অবস্থানে অনড় বিক্ষোভকারী পড়ুয়ারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৩.০৭.২০২৬)।তৃণমূল আমলে SIR-র সময় জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ
CJP Protest: কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ
Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget