এক্সপ্লোর

IND vs AUS, 1st ODI: শামি-সিরাজের দুরন্ত বোলিং, মাত্র ১৮৮ রানে অল আউট অস্ট্রেলিয়া

IND vs AUS: বল হাতে ৩টি করে উইকেট নিলেন মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ। ২ জনের নিয়ন্ত্রিত দুরন্ত বোলিংয়ের সুবাদেই মাত্র ১৮৮ রানে শেষ হয়ে গেল অজিদের ইনিংস।

মুম্বই: অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের (One Day Series) প্রথম ম্যাচে দুরন্ত বোলিং ভারতীয় বােলারদের। রোহিত শর্মার (Rohit Sharma) অনুপস্থিতিতে নেতৃত্ব দিতে নেমে বোলার বদল থেকে ফিল্ডিং বদল সবেতেই প্রশংসা কুড়িয়ে নিলেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। বল হাতে ৩টি করে উইকেট নিলেন মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ। ২ জনের নিয়ন্ত্রিত দুরন্ত বোলিংয়ের সুবাদেই মাত্র ১৮৮ রানে শেষ হয়ে গেল অজিদের ইনিংস।

টস জিতে এদিন প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন হার্দিক পাণ্ড্য। প্রথম থেকেই ভারতীয় পেস বোলারদের দাপটের সামনে মাথা নোয়ানো শুরু করেন অজি ব্যাটাররা। একমাত্র মিচেল মার্শ বাদে কেউই সেভাবে বড় রান পাননি। প্রথমেই ট্রাভিস হেডের উইকেট হারায় অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ শুরুটা ভাল করেও ২২ রানে প্যাভিলিয়নে ফেরেন। ১৫ রান করেন মার্নাস লাবুশেন। জস ইংলিশ ২৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ক্যামেরন গ্রিন ১২ রান করেন ও গ্লেন ম্যাক্সওয়েল ৮ রান করে আউট হন। লোয়ার অর্ডারে কেউই সেভাবে রান না পাওয়ায় ১৮৮ রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। 

ভারতীয় বোলারদের মধ্যে ৬ ওভারে ১৭ রান করে ৩ উইকেট তুলে নেন শামি। ৫.৪ ওভারে ২৯ রান দিয়ে ৩ উইকেট নেন মহম্মদ সিরাজ। হার্দিক পাণ্ড্য ও কুলদীপ যাদব ১টি করে উইকেট নেন। রবীন্দ্র জাডেজা ২ উইকেট নেন। 

ব্যাট হাতে নামলেন দ্রাবিড়

ভারতীয় দলের (Team India) হেলমেট মাথায়, ব্যাট হাতে রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) মাঠে নামতে দেখে এক সময় গ্যালারিভর্তি দর্শক উচ্ছ্বাসে মাতত। সেইসব দিন অতীত। বর্তমানে ভারতীয় দলের কোচের ভূমিকায় ডাগ আউটে বসে থাকতে দেখা যায় কিংবদন্তি ক্রিকেটারকে। তবে শুক্রবার বিসিসিআইয়ের শেয়ার এক ভিডিও আবারও ভারতীয় সমর্থকদের পুরনো দিনের স্মৃতি তাজা করে দিল।

বিসিসিআইয়ের শেয়ার করা ভিডিওতে ব্যাট হাতে গ্লাভস, হেলমেট পরে রাহুল দ্রাবিড়কে ফিল্ডিং প্র্যাক্টিস করাতে দেখা যায়। দ্রাবিড় শুভমন গিলকে (Shubman Gill) স্লিপ ক্যাচিংয়ের অনুশীলন করাচ্ছিলেন। প্রসঙ্গত, ভারত-অস্ট্রেলিয়ার প্রথম ওয়ান ডেতে কিন্তু এই অনুশীলনের ফলাফলও হাতেনাতে ধরা পড়ল। গিল শামির বলে স্টোইনিসের একটি ক্যাচ মিস করলেও, ঠিক তার পরেই স্লিপে দুইটি দুরন্ত ক্যাচ ধরেন। 

পেনের অবসর

জাতীয় দলের হয়ে বহুদিন ধরেই খেলেন না, এবার ঘরোয়া ক্রিকেটকেও বিদায় জানালেন টিম পেন (Tim Paine)। প্রাক্তন অস্ট্রেলিয়ান (Australian Cricket Team) অধিনায়ক পেন আজই সমস্ত ধরনের ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিলেন। তাসমানিয়ার হয়ে কুইন্সল্যান্ডের বিরুদ্ধে শেফিল্ড শিল্ডের ম্যাচে মাঠে নেমেছিলেন তারকা কিপার-ব্যাটার। এই ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে খেলোয়াড় হিসাবে পেনের কেরিয়ারও সমাপ্ত হল।

সেরা শিরোনাম

Duleep Trophy: দলীপ ট্রফির জন্য জাতীয় দলের 'রিজার্ভ' প্লেয়ারদেরও ছাড়তে রাজি নন গম্ভীর, গিল
দলীপ ট্রফির জন্য জাতীয় দলের 'রিজার্ভ' প্লেয়ারদেরও ছাড়তে রাজি নন গম্ভীর, গিল
Yashasvi Jaiswal: আউট করেই টিটকিরি শ্রীলঙ্কার ক্রিকেটারের, মেজাজ হারিয়ে গুঁতো মেরে বিতর্কে যশস্বী
আউট করেই টিটকিরি শ্রীলঙ্কার ক্রিকেটারের, মেজাজ হারিয়ে গুঁতো মেরে বিতর্কে যশস্বী
IND vs SL Live: অর্ধশতরান মিস করলেন জয়সওয়াল, মধ্য়াহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ৮৮/২
অর্ধশতরান মিস করলেন জয়সওয়াল, মধ্য়াহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ৮৮/২
Saransh Jain: শতাব্দীর প্রবীণতম ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক সারাংশের
শতাব্দীর প্রবীণতম ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক সারাংশের

ভিডিও

Anandapur: এন্টালির পর আনন্দপুর, বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে, দফায় দফায় বচসা, হাতাহাতি
BJP News : দলতন্ত্রের সেই চেনা ছবি! কলেজ পরিচালন সমিতির মাথায় শুধু বিজেপির সাংসদ-বিধায়ক !
:ওয়াকফ সম্পত্তি 'দখল' করে তৃণমূলের পার্টি অফিস!বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা
Sukanta Majumder:
Sitalkuchi Bridge Collapse: ব্রিজের উপর গাড়ি উঠতেই আচমকা ভেঙে যায় ব্রিজ! শীতলকুচিতে দুর্ঘটনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget