এক্সপ্লোর

IND vs AUS 1st ODI: ওয়াংখেড়েতে প্রথম ওয়ান ডেতে ভাঙল তিন রেকর্ড

IND vs AUS ODI: ষষ্ঠ উইকেটে রবীন্দ্র জাডেজা ও কেএল রাহুলের ১০৮ রানের পার্টনারশিপে ভারতকে ৬১ বল ও পাঁচটি উইকেট বাকি রেখেই ম্যাচ জিততে সাহায্য করে।

মুম্বই: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ১৮৯ রান তাড়া করতে নেমে একসময় বিরাট বিপাকে পড়ে গিয়েছিল ভারতীয় দল। তবে ষষ্ঠ উইকেটে রবীন্দ্র জাডেজা ও কেএল রাহুলের ১০৮ রানের পার্টনারশিপে ভারতকে ৬১ বল ও পাঁচটি উইকেট বাকি রেখেই ম্যাচ জিততে সাহায্য করে। এই ম্যাচেই তিন তিনটি রেকর্ড গড়লেন ভারতীয় তারকারা।

তিন রেকর্ড

ওয়াংখেড়েতে মাত্র ৩৫.৪ ওভারেই অস্ট্রেলিয়া অল আউট হয়ে যায়। ভারতের বিরুদ্ধে এর আগে আর কোনোদিন এত কম ওভারে অস্ট্রেলিয়াকে অল আউট হতে হয়নি। এটি তিন ফর্ম্যাট মিলিয়ে আন্তজার্তিক কেরিয়ারে বিরাট কোহলির (Vitrat Kohli) ২৯৫তম জয়ও বটে। এই জয়ের সুবাদেই মহেন্দ্র সিংহ ধোনির রেকর্ডে ভাগ বসালেন কোহলি। ধোনিই এককভাবে এতদিন ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ম্য়াচ জিতেছিলেন। তবে এবার কোহলিও সেই রেকর্ডের অংশীদার। এই সিরিজেই কিন্তু ধোনির রেকর্ড ভেঙে ফেলার সুযোগ রয়েছে কোহলির সামনে। তবে ভারতের হয়ে সর্বোচ্চ ম্যাচ জেতার রেকর্ড নিজের নামে করতে আরও একটু অপেক্ষাই করতে হবে বিরাটকে। এই রেকর্ড বর্তমানে সচিন তেন্ডুলকরের দখলে রয়েছে। 'মাস্টার ব্লাস্টার' নিজের দুই দশকে ভারতের হয়ে মোট ৩০৭টি ম্যাচ জিতেছেন।

টেস্ট সিরিজে একেবারেই ছন্দে দেখায়নি কেএল রাহুলকে (KL Rahul)। তবে বলের রং বদলাতেই রাহুলের ভাগ্যও বদলে গেল। প্রথম ওয়ান ডেতে তিনি অপরাজিত ৭৫ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। ঘটনাক্রমে এটি কেএল রাহুলের ওয়ান ডেতে ৫০তম ইনিংস ছিল। ৭৫ রান করেই ৫০ ইনিংস শেষে ভারতীয় হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হয়ে গেলেন রাহুল। রাহুল ৫০টি ইনিংসে ওয়ান ডেতে মোট ১৯৪৫ রান করেছেন। তাঁর গড় ৪৬.৩। একমাত্র শিখর ধবনই ৫০ ইনিংস শেষে রাহুলের থেকে বেশি (২০৪৯) রান করেছিলেন। এদিন বিরাট কোহলির (১৯১৯) রেকর্ড ভাঙলেন তিনি।

ম্যাচের বিবরণ

লক্ষ্যমাত্রা ছিল মাত্র ১৮৯। কিন্তু একটা সময় ১৬ রান বোর্ডে তুলতেই ৩ উইকেট খুইয়ে বসেছিল ভারতীয় দল। সেখান থেকে অনেকেই আশা করেনি যে ম্যাচ এভাবে জিতে যাবে ভারতীয় দল। কিন্তু অন্যরকম ভেবেছিলেন কে এল রাহুল। টেস্ট সিরিজে ফ্লপ হয়েছিলেন। কেরিয়ারের সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। চারিদিকে সমালোচিত হচ্ছেন। কিন্তু এরই মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে ম্যাচ জেতানো অর্ধশতরানের ইনিংস খেললেন ডানহাতি এই কর্ণাটকী ব্যাটার। ৬১ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় ভারত। এই নিয়ে টানা ৮টি ওয়ান ডে ম্যাচে জয় পেল ভারত।

আরও পড়ুন: ম্যাচের আগের রাতে ঘুমোতে পারেননি, ২০০৩ বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের স্মৃতিচারণায় সচিন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget