এক্সপ্লোর

IND vs AUS 1st Test: আড়াই দিনেই শেষ টেস্ট, হেরে ব্যাটারদের দিকেই আঙুল তুললেন কামিন্স

Pat Cummins: অজি অধিনায়ক কামিন্সের আফসোস, প্রথম ইনিংসে আরও ১০০ রান করলে দল হয়তো আরেকটু লড়াই করতে পারত।

নাগপুর: ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ নিয়ে অনুরাগীদের মধ্যে প্রবল উত্তেজনা ছিল। তবে সিরিজের প্রথম টেস্ট আড়াই দিনেই শেষ হয়ে গেল। ভারতীয় দলের কাছে এক ইনিংস ও ১৩২ রানে পরাজিত হল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ১৭৭ রানে অল আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও তাসের ঘরের মতো ভেঙে পড়ল অজি ব্যাটিং লাইন আপ। মাত্র ৯১ রানে অল আউট হয়ে যান স্টিভ স্মিথরা। পরাজয়ের পর দলের ব্যাটারদের দিকেই আঙুল তুললেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।

রোহিতের প্রশংসা

ম্যাচ শেষে কামিন্স বলেন, 'অনেক সময়ই ম্যাচে খুব দ্রুতই ঘটনা ঘটতে থাকে। ভারত খুবই ভাল খেলেছে। স্পিন সহায়ক পিচে ওদের স্পিনারদের বিরুদ্ধে ব্যাট করাটা বরাবরই কঠিন, তবে এই পিচেই রোহিত কিন্তু নিজের দক্ষতা প্রদর্শন করেছেন। প্রথম ইনিংসে উইকেটে বল ঘুরছিল, তবে সত্যি বলতে তাতে ব্যাট করা যাচ্ছিল না, এমনটা কিন্তু নয়। প্রথম ইনিংসে যদি আরও ১০০ রান মতো করতে পারতাম, তাহলে হয়তো ওদের আরেকটু চাপে ফেলতে পারতাম।'

ব্যাটারদের সমালোচনা

এরপরেই তিনি সরাসরি ব্যাটারদের সমালোচনা করে বলেন, 'এই পরিবেশে সিরিজ শুরু করাটা বরাবরই কঠিন। প্রথম ইনিংসে আমাদের তিন, চার জন্য ব্যাটার ক্রিজে সেট হয়ে গিয়েছিলেন। সেট হওয়ার পর ওদের থেকে তো বড় ইনিংসের প্রত্য়াশা ছিলই, কিন্তু তেমনটা হল কই। টড মার্ডি অবশ্য বল হাতে নিজের অভিষেক ম্যাচেই দারুণ বোলিং করেছে। প্রচুর ওভারও বল করেছে ও।'

জাডেজার শাস্তি

ভারত অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচের (IND vs AUS 1st Test) মাধ্যমেই পাঁচ মাস পরে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটান রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। ম্যাচে অনবদ্য পারফর্ম করে জাডেজা ম্যাচ সেরাও হন। তবে প্রত্যাবর্তন ম্যাচেই বিতর্ক। ম্যাচের প্রথম দিনেই জাডেজাকে খেলা চলাকালীন আঙুলে এক ধরনের ক্রিম লাগাতে দেখা যায়। সেই নিয়ে কম জলঘোলা হয়নি। এবার এই ঘটনার জেরে কড়া শাস্তিও পেলেন ভারতের তারকা অলরাউন্ডার।

আম্পায়ারকে না জানিয়ে ম্যাচের মাঝে বোলিং আঙুলে ক্রিম লাগানোর জন্য ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির তরফে জাডেজাকে এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। এখানেই শেষ নয়, কাটা যায় তাঁর ম্যাচ বাবদ প্রাপ্ত বেতনের ২৫ শতাংশও। তবে অজি মিডিয়ার দাবিকে নস্যাৎ করে দেয় আইসিসি। অজি মিডিয়ার একাংশ দাবি করেছিল যে বল বিকৃত করার লক্ষ্যেই জাডেজা তাঁর আঙুলে ওই ক্রিম ব্যবহার করেছিলেন। আইসিসি নিশ্চিত যে এমন কোনও ঘটনা ঘটেনি। প্রথম টেস্টে উপস্থিত আইসিসির প্রতিনিধিরা বলের পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেন যে জাডেজা কোনওভাবেই বল বিকৃত করেননি।

আরও পড়ুন: ভোলেননি ঋণ, কামব্যাক ম্যাচে সেরা হয়ে এনসিএ কর্মীদের ধন্যবাদ জানালেন জাডেজা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget