এক্সপ্লোর

IND vs AUS 2nd ODI: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডেতে খেলবেন না বুমরা, কিন্তু কেন?

Jasprit Bumrah: দ্বিতীয় ম্যাচে না খেললেও, রাজকোটে সিরিজের তৃতীয় ম্যাচের আগে ফের একবার দলের সঙ্গে যোগ দেবেন যশপ্রীত বুমরা।

ইনদওর: আজ, রবিবার, ২৪ সেপ্টেম্বরই ইনদওরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারতীয় দল (IND vs AUS 2nd ODI)। এই ম্যাচ জিতেই সিরিজ জয়ের হাতছানি রয়েছে টিম ইন্ডিয়ার (Team India) সামনে। তবে এই ম্যাচে ভারতীয় দলের তারকা বোলার যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) খেলবেন না। এমনকী তিনি দলের সঙ্গে ইনদওরেও যাননি।

বিসিসিআইয়ের তরফে ম্যাচের প্রাক্কালেই বুমরার না খেলার কথাটি জানানো হয়। দীর্ঘমেয়াদি চোট কাটিয়ে হালেই আয়ারল্যান্ড সফরে নিজের প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন বুমরা। তাই তাঁর অনুপস্থিতি স্বাভাবিকভাবেই ভারতীয় অনুরাগীদের চিন্তার বড় কারণ। তবে সমর্থকদের উদ্বেগের কোনও কারণ নেই। বুমরার কোনওরকম চোট লাগেনি।

বিসিসিআইয়ের তরফে জানানো হয় তিনি নিজের পরিবারের সঙ্গে দেখা করার জন্যই অল্প দিনের ছুটি পেয়েছেন। সেই কারণেই ইনদওরে তাঁকে খেলতে দেখা যাবে না। তাঁর বদলে ভারতীয় দলে দ্বিতীয় ওয়ান ডের জন্য যোগ দিয়েছেন বাংলার হয়ে খেলা তারকা ফাস্ট বোলার মুকেশ কুমার (Mukesh Kumar)। মুকেশ অবশ্য শুধু এই ম্যাচের জন্যই ভারতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছেন। ২৭ সেপ্টেম্বর রাজকোটে তৃতীয় ওয়ান ডে আয়োজিত হবে। সেই ম্যাচের আগেই বুমরার ভারতীয় দলে ফিরে আসার কথা। বুমরা ফিরলেই মুকেশকে ছেড়ে দেওয়া হবে।

 

এশিয়া কাপের প্রথম ম্যাচের পরেই ভারতে ফিরেছিলেন যশপ্রীত বুমরা। সদ্যই বাবা হয়েছেন তিনি। পরবর্তীতে অবশ্য টুর্নামেন্টের সুপার ফোর এবং ফাইনালে খেলেন তিনি। সামনেই বিশ্বকাপ। দীর্ঘ সময় জাতীয় দলের সঙ্গ কাটাতে হবে বুমরাকে। তাই সদ্যই বাবা হওয়ায় তারকা ক্রিকেটার সম্ভবত নিজের সদ্যোজাতর সঙ্গে খানিকটা সময় কাটানোর জন্যই অল্প দিনের ছুটি পেয়েছেন। তবে রাজকোটে তিনি পুনরায় দলে ফেরায়। তাঁর ম্যাচ ফিটনেসের অন্তত কোনওরকম সমস্যা হওয়ার কথা নয়।  

আরও পড়ুন: বাংলাদেশকে দুরমুশ করে এশিয়ান গেমসের ফাইনালে ভারত 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget