এক্সপ্লোর

IND vs AUS 2nd ODI: ইনদওরে দুরন্ত বোলিংয়ে কুম্বলের রেকর্ড ভাঙলেন অশ্বিন

Ravichandran Ashwin: দ্বিতীয় ওয়ান ডেতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪১ রানের বিনিময়ে তিন উইকেট নেন অশ্বিন।

ইনদওর: প্রায় ২০ মাস ভারতীয় (Indian Cricket Team) ওয়ান ডে দলের বাইরে থাকার পর হঠাৎ করেই চলতি ভারত-অস্ট্রেলিয়ার (IND vs AUS ODI Series) সিরিজে আর অশ্বিনের (R Ashwin) ডাক পাওয়ায় অনেকেই প্রশ্ন তুলেছিলেন। তবে ইনদওরে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে অশ্বিন দেখিয়ে দিলেন শুধু টেস্ট নয়, ওয়ান ডেতেও তিনি উইকেট নিতে সমান দক্ষ। আর এই ম্যাচেই কিংবদন্তি অনিল কুম্বলেকে (Anil Kumble) পিছনে ফেলে নতুন রেকর্ডও গড়ে ফেললেন তিনি।

অশ্বিন সাত ওভারে ৪১ রানের বিনিময়ে তিন উইকেট নেন। তাঁর ভাল বোলিং ভারতের জয়ের অন্যতম বড় কারণ। মার্নাস লাবুশেন, ডেভিড ওয়ার্নার ও জশ ইংলিশকে সাজঘরে ফেরান তিনি। এদিন ওয়ার্নারের উইকেট নিয়েই রেকর্ড গড়লেন অশ্বিন। কোনও এক প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতীয় হিসাবে সর্বাধিক উইকেটসংগ্রাহক (সব ফর্ম্যাট মিলিয়ে) হয়ে গেলেন অশ্বিন। তাঁর দখলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৪৪টি উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে। অনিল কুম্বলের ১৪২টি উইকেট নেওয়ার রেকর্ড ভাঙলেন তিনি।

এইদিন ম্যাচ জিতে নিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে সিরিজ নিশ্চিত করে ফেলে টিম ইন্ডিয়া। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৯৯ রানে অজিদের হারায় কে এল রাহুলের নেতৃত্বাধীন ভারত। অশ্বিনের পাশাপাশি তাঁর জুড়িদার, আরেক তারকা ভারতীয় স্পিনার রবীন্দ্র জাডেজাও বল হাতে ৩টি উইকেট নেন। ইনদওরের হোলকার স্টেডিয়ামে এই নিয়ে সাতটি ওয়ান ডে ম্য়াচ জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। প্রথমে ৩৯৯ রান বোর্ডে তুলে নেয় রাহুলের দল।

ভারতের হয়ে শুভমন গিল নিজের কেরিয়ারের ষষ্ঠ ওয়ান ডে শতরানটি হাঁকান। শ্রেয়স আইয়ারও দুরন্ত শতরান করেন। অজ়িরা রান তাড়া করতে নামার পরও বৃষ্টি পিছু ছাড়েনি। ম্যাচে ওভার কমানো হয়। ডিএলএস মেথডে অজ়িদের লক্ষ্য নির্ধারিত হয় ৩১৭ রান। সিরিজে টিকে থাকতে ৩৩ ওভারে এই রান তুলতে হত স্টিভ স্মিথদের। তবে ২১৭ রানের বেশি তুলতে পারেননি স্মিথরা। সন অ্যাবোটের লড়াকু অর্ধশতরানের ইনিংস সত্ত্বেও ৯৯ রানে হেরে যায় অস্ট্রেলিয়া। এরপর ২৭ সেপ্টেম্বর নিয়মরক্ষার তৃতীয় ম্যাচে খেলতে নামবে দুই দল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বিশ্বকাপে বিরাটের বদলে তিনে ব্যাট করবেন শ্রেয়স? জল্পনা প্রসঙ্গে কী বললেন তিনি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Saransh Jain: জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
Vaibhav Sooryavanshi: এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?
এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget