এক্সপ্লোর

IND vs AUS 2nd Test: ৪ উইকেট শামির, অশ্বিনের ৩ শিকার, ২৬৩-তে শেষ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস

IND vs AUS : সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ভারত। এদিন টস জিতে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।

নয়াদিল্লি: বর্ডার-গাওস্কর ট্রফির দ্বিতীয় টেস্টের প্রথম দিনে প্রথমে ব্যাট করতে নেমে ২৬৩ রানে অল আউট হয়ে গেল অস্ট্রেলিয়া। ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক ৪ উইকেট নিলেন মহম্মদ শামি। ৩ উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন। 

এদিন টস জিতে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। চোট সারিয়ে এদিন ভারতীয় একাদশে ফিরলেন শ্রেয়স আইয়ার। যার জন্য একাদশের বাইরে বসতে হয়েছে সূর্যকুমার যাদবকে। ব্যাট করতে নেমে অবশ্য শুরুতেই ধাক্কা খায় অজি শিবির। মাত্র ১৫ রান করে ওয়ার্নার ফিরে যান শামির বলে। উসমান খোয়াজা প্রথম ম্য়াচে ভাল পারফর্ম করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে এদিন প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৮১ রান করে তিনি। নিজের ইনিংসে ১২টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান খোয়াজা। তবে মিডল অর্ডারে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপের মাথা স্মিথ খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন। লাবুশেন ১৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন। হ্যান্ডস্কম্ব ৭২ রান করে অপরাজিত থাকেন। শেষের দিকে কামিন্স ৩৩ রান করেন। 

ভারতীয় বোলারদের মধ্যে শামি ও অশ্বিন ছাড়াও জাডেজাও ৩ উইকেট নেন। অক্ষর পটেল ও মহম্মদ সিরাজ অবশ্য কোনও উইকেট পাননি।

পূজারাকে অভ্য়র্থনা 

পূজারার এই কীর্তিতে স্বাভাবিকভাবেই গোটা ভারতীয় দলকে বেশ উচ্ছ্বসিত দেখায়। ম্যাচ শুরুর আগে পূজারাকে 'গার্ড অফ অনার' দেন ভারতীয় দলের তারকারা। রবীন্দ্র জাডেজা ও রোহিত শর্মার মুখের হাসি ছিল চোখে পড়ার মতো। পূজারাকেও বেশ হাসিখুশি দেখায়। তিনি গোটা দলের সঙ্গে একটি ছবিও তোলেন বটে। প্রসঙ্গত, ১০০ নম্বর টেস্ট ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করায় সুনীল গাওস্কর (Sunil Gavaskar) তাঁকে এক বিশেষ টুপিও দেন। ভারতীয় তারকা ব্য়াটারের স্ত্রী, কন্যা, বাবার উপস্থিতিতে, সতীর্থদের করতালির মধ্যে তাঁর হাতে এক বিশেষ টুপি তুলে দেন ভারতীয় কিংবদন্তি।

গাওস্করের মতামত

পূজারার হাতে টুপি তুলে দিয়েই ১০০টি টেস্ট খেলার জন্য কোনও ক্রিকেটারকে কতটা খাটা খাটনি করতে হয়, সেই বিষয়টি তুলে ধরেন গাওস্কর। তিনি বলেন, 'এই স্তরে পৌঁছতে গেলে প্রচুর খাটা খাটনি তো করতে হয়। অনেক চড়াই উতরাইয়ের মধ্যেও নিজের আত্মবিশ্বাস অটুট রাখতে হয়। তুমি যখন ব্যাট করতে নামো, তোমায় দেখে মনে হয় তুমি শুধু ব্যাট নয়, সঙ্গে করে ভারতীয় পতাকাও নিয়ে নামছ। বার বার শরীরে আঘাত পেলেও, কখনও তুমি ক্রিজ ছেড়ে যাও না। দেশের জন্য সবটা উজাড় করে দাও। বোলারদের তোমার উইকেট প্রচুর খাটনি করে অর্জন করতে হয়।'

সেরা শিরোনাম

India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget