এক্সপ্লোর

IND vs AUS 2nd Test: অশ্বিন-অক্ষরের দৌলতে লড়ছে ভারত, চা বিরতিতে স্কোর ১৭৯/৭

IND vs AUS 2nd Test: দ্বিতীয দিনের দ্বিতীয় সেশনে ২৭ ওভারে টিম ইন্ডিয়া তিন উইকেট হারিয়ে মোট ৯১ রান যোগ করে।

নয়াদিল্লি: দ্বিতীয় টেস্টের (IND vs AUS 2nd Test) দ্বিতীয় দিনের প্রথম সেশনে ন্য়াথন লায়নের দাপটে ভারতীয় দল কোণঠাসা হয়ে গিয়েছিল। তবে দ্বিতীয় সেশনে কিছুটা হলেও লড়াইয়ে ফিরল ভারতীয় দল। সৌজন্যে দুই পার্টনারশিপ। দ্বিতীয় সেশনে ২৭ ওভারে টিম ইন্ডিয়া তিন উইকেট হারিয়ে মোট ৯১ রান যোগ করে।

লায়নের নজির

লাঞ্চ বিরতিতে ভারতের স্কোর ছিল চার উইকেটের বিনিময়ে ৮৮ রান। চা বিরতিতে বর্তমানে ভারতের স্কোর ১৭৯/৭। ক্রিজে ভারতের হয়ে আর অশ্বিন (R Ashwin) ও অক্ষর পটেল (Axar Patel) লড়াই করছেন। অষ্টম উইকেটে তাঁরা ইতিমধ্যেই ৪০ রান যোগ করে ফেলেছেন। অশ্বিন ১১ ও অক্ষর ২৮ রানে ব্যাট করছেন। দ্বিতীয় সেশনের শুরুটা বিরাট কোহলি ও রবীন্দ্র জাডেজা ৫৯ রান যোগ করেন। তবে ১৪ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ফের একবার চাপে পড়ে যায় ভারতীয় দল। জাডেজা ২৬ রান করেন। কোহলি আউট হন ৪৪ রানে।

কোহলিকে সাজঘরে ফিরিয়েই আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে নিজের প্রথম সাফল্য পান ম্য়াট কুনহেমান। তবে কোহলির আউট নিয়ে খানিকটা বিতর্কই তৈরি হয়। ব্যাট না প্যাড, কোথায় বলটি আগে লাগে সেই তৈরি হয় জট। কোহলি আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ডিআরএস নিলে দীর্ঘক্ষণ দেখার পর তৃতীয় আম্পায়ার মাঠের আম্পায়ারের সিদ্ধান্তকেই বহাল রাখেন। সাজঘরে ফিরেই কোহলিকে সতীর্থদের সঙ্গে এই বিষয়ে উত্তেজিত ভঙ্গিমায় কথা বলতেও দেখা যায়। 

অক্ষর-অশ্বিনের লড়াই

কোহলির পরে ৬ রানে কেএস ভরতকে সাজঘরে ফিরিয়ে ভারতকে সপ্তম ধাক্কাটি দেন ন্যাথন লায়ন। ঘটনাক্রমে, এটি বর্ডার-গাওস্কর ট্রফিতে লায়নের শততম উইকেট। মাত্র তৃতীয় বোলার হিসাবে এই মাইলফলক স্পর্শ করলেন লায়ন। ভরতকে ফিরিয়েই এই ইনিংসে পাঁচ উইকেটও নিয়ে নেন লায়ন। এরপরেই অক্ষর ও অশ্বিনের লড়াই শুরু হয়। প্রথম ম্যাচেও অক্ষর ৮৪ রানের ইনিংস খেলেছিলেন। এই ম্যাচেও ফের একবার ব্যাট হাতে ভাল পারফর্ম করছেন তিনি। ভারতের ভাগ্য কিন্তু এই দুই অলরাউন্ডারের উপরেই নির্ভরশীল। ভারত চা বিরতির সময় অস্ট্রেলিয়ার থেকে এখনও ৮৪ রানে পিছিয়ে রয়েছে। প্রথম ইনিংসে ভারতকে লিড নিতে হলে এই দুই তারকার দীর্ঘক্ষণ ব্যাট করাটা ভীষণই জরুরি।

আরও পড়ন: অজি শিবিরে ফের ধাক্কা, দ্বিতীয় টেস্টের মাঝেই ম্যাচ থেকে ছিটকে গেলেন ওয়ার্নার, পরিবর্ত কে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rishabh Pant: চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
IND vs SL: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget