এক্সপ্লোর

Warner Ruled Out 2nd Test : অজি শিবিরে ফের ধাক্কা, দ্বিতীয় টেস্টের মাঝেই ম্যাচ থেকে ছিটকে গেলেন ওয়ার্নার, পরিবর্ত কে ?

India Australia Test : ওয়ার্নারের বদলি হিসেবে প্রথম একাদশে সুযোগ দেওয়া হচ্ছে ম্যাটিউ রেনশকে। 

নয়াদিল্লি : অস্ট্রেলিয়া (Australia) শিবিরে ফের ধাক্কা। দ্বিতীয় টেস্ট থেকে ছিটকেই গেলেন ডেভিড ওয়ার্নার (David Warner)। ভারতের বিরুদ্ধে দিল্লিতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ব্যাটিং করার সময় মহম্মদ সিরাজের বাউন্সার আছড়ে পড়েছিল অজি ব্যাটারের হেলমেটে।

কনকাশনের (concussion) জেরে মাঠে ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি। শেষপর্যন্ত তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিল না প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অজি ব্রিগেড। কনকাশনের জেরে দিল্লি টেস্টের বাকিটায় আর ডেভিড ওয়ার্নার নেই বলেই ঘোষণা করল তারা। পাশাপাশি ওয়ার্নারের বদলি হিসেবে প্রথম একাদশে সুযোগ দেওয়া হচ্ছে ম্যাটিউ রেনশকে (Matthew Renshaw)। 

টসে জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়েছে ২৬৩ রানে। ৭২ রান করে অপরাজিত থাকেন হ্যান্ডস্কম্ব। ভারতের হয় শামি চার এবং অশ্বিন ও জাডেজা তিনটি করে উইকেট নেন। অক্ষর পটেল ও মহম্মদ সিরাজ অবশ্য কোনও উইকেট পাননি। অজি ওপেনার ওয়ার্নার ১৫ রান করেছিলেন। 

চার টেস্টের সিরিজ খেলতে এই মুহূর্তে ভারত সফরে অস্ট্রেলিয়া। বিদর্ভে প্রথম ম্যাচে ইনিংস ও ১৩২ রানে অজিদের দুরমুশ করে সিরিজে এগিয়ে গিয়েছে ভারত। নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষেই এই ম্যাচেও অ্যাডভান্টেজ নিয়ে ফেলেছে ভারত। বোলারদের তৈরি করে দেওয়া সুবিধা কাজে লাগিয়ে ম্যাচে দজখল আরও দৃঢ় করার লক্ষ্যেই এগোচ্ছে ভারত। আগামী ১ থেকে ৫ মার্চ সিরিজের তৃতীয় টেস্ট। আর মার্চে ৯ থেকে ১৩ তারিখ সিরিজের শেষ টেস্ট। 

এদিকে প্রথম দিনের দ্বিতীয় সেশনেই এক অনন্য নজির গড়ে ফেলেছেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। দ্রুততম ভারতীয় হিসাবে টেস্ট ক্রিকেটে ২৫০ উইকেট ও ২৫০০ রান করার যুগ্ম নজির নামে করলেন ভারতের তারকা অলরাউন্ডার। ৬২টি ম্যাচে ২৫০ উইকেট ও ২৫০০ রান করার যুগ্ম কৃতিত্ব নিজের নামে করেন জাডেজা। ভারতীয় তো বটেই, তিনি দ্রুততম এশিয়ান হিসাবেও এই মাইলফলক স্পর্শ করলেন। একমাত্র ইয়ান বোথামই জাডেজার থেকে কম ৫৫টি টেস্টে এই মাইলফলক স্পর্শ করেছেন।

আরও পড়ুন- প্রকাশিত হল আইপিএল সূচি, চাপে বাংলা, এগিয়ে ভারত, সারাদিনের খেলার সব খবর

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget