এক্সপ্লোর

IND vs AUS 3rd test: পিচ না সবুজ গালিচা! ব্রিসবেনে গতি ও বাউন্সেই ভারত-বধের ছক কষছে অস্ট্রেলিয়া?

Border-Gavaskar Trophy: পাঁচ ম্যাচের বর্ডার-গাওস্কর ট্রফি আপাতত ১-১ সমতায় দাঁড়িয়ে রয়েছে।

ব্রিসবেন: বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম দুই টেস্টের শেষে সিরিজ় বর্তমানে সমতায়। দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। সেই কারণেই ব্রিসবেনে ১৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলা তৃতীয় টেস্টে (IND vs AUS 3rd Test) সিরিজ়ের ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই স্বাভাবিকভাবেই সকলের নজরে গাব্বার ২২ গজ। আপাতত সোশ্যাল মিডিয়ায় যা ছবি উঠে আসছে, তাতে কিন্তু মাঠ থেকে ২২ গজ পৃথক করাটাই দায়।

অস্ট্রেলিয়ার দ্রুততম উইকেটগুলির অন্যতম গাব্বা। এই মাঠে বরাবরই ভাল বাউন্স হয় বল। এবারেও সেই ছবিই দেখা যাবে। তবে যেহেতু মরশুমের শুরুর দিকেই এই ম্যাচ হচ্ছে, তাই গাব্বার ২২ গজ একেবারে তরতাজা রয়েছে। তাই বাউন্স, গতি সবকিছুই ২০২১ সালের সেই ঐতিহাসিক জয়ের থেকে খানিক বেশি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গাব্বায় কিন্তু সচরাচর বোলারদের সহায়ক পিচই দেখা যায়। গাব্বার মাঠ প্রস্তুতকারক জানান এই বারেও পিচ সাধারণত যেমন হয়, অর্থাৎ বোলিং সহায়কই হবে। 

 

একেই সবুজ পিচ, উপরন্তু সাম্প্রতিক সময় এবং ম্যাচের দিনগুলিতেও মেঘলা আকাশের সঙ্গে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ব্রিসবেনে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী শনিবার থেকে ম্যাচের জন্য নির্ধারিত পাঁচদিনেই আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। তবে মন্দের ভাল একটাই যে বৃষ্টির জন্য ম্যাচে একাধিকবার বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকলেও, খুব ভারি বৃষ্টি বা ঝড়ের পূর্বাাভাস আপাতত নেই। ম্যাচ চলাকালীন সর্বাধিক তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তাই বৃষ্টির সম্ভাবনা থাকলেও, হাড্ডাহাড্ডি ম্যাচের আশাও কিন্তু সমর্থকরা করতেই পারেন। তবে মেঘাচ্ছন্ন পরিবেশে অন্তত শুরুতে যে ব্যাটিংটা বেশ চ্যালেঞ্জিংই হবে, তা বলাই বাহুল্য।

এই ম্যাচেই কিন্তু আবার বিরাট কোহলির সামনে বিশেষ কৃতিত্ব গড়ার হাতছানি রয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে বিরাট কোহলি মাত্র দুই রান করলেই রাহুল দ্রাবিড়কে পিছনে ফেলে দেবেন। রাহুল দ্রাবিড় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লাল বলের ক্রিকেটে ৩৮.৬৭ গড়ে ২১৬৬ রান করেছিলেন। বর্তমানে অজ়িদের বিরুদ্ধে টেস্টে কোহলির সংগ্রহ ৪৮ ইনিংসে ৪৭.০৬ গড়ে ২১৬৫ রান। অর্থাৎ আর মাত্র দুই রান করলেই টেস্টে অজ়িদের বিরুদ্ধে রাহুল দ্রাবিড়ের মোট রানের রেকর্ড পেরিয়ে যাবেন বিরাট। তবে ব্রিসবেন যে কোহলির থেকে ভারতীয় দলের সমর্থকরা আরও অনেক বেশি রানের আশা করবেন, তা বলাই বাহুল্য। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ভারতীয় দলকে স্বস্তি দিয়ে তৃতীয় টেস্টের আগে পুরোদমে অনুশীলনে ফিরলেন যশপ্রীত বুমরা 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget