এক্সপ্লোর

Indian Cricket Team: ভারতীয় দলকে স্বস্তি দিয়ে তৃতীয় টেস্টের আগে পুরোদমে অনুশীলনে ফিরলেন যশপ্রীত বুমরা

Jasprit Bumrah: দ্বিতীয় টেস্ট চলাকালীনই পেশিতে হালকা চোট পান যশপ্রীত বুমরা। মঙ্গলবার ভারতীয় দলের অনুশীলনেও দেখা যায়নি তাঁকে।

ব্রিসবেন: তৃতীয় টেস্টের (IND vs AUS 3rd Test) আগে ভারতীয় শিবিরের উদ্বেগ কমিয়ে অনুশীলনে ফিরেছেন দলের তারকা ফাস্ট বোলার যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তাঁর পেশিতে হালকা চোট ছিল বলে শোনা যাচ্ছিল। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট শেষের পর রোহিতসহ ভারতীয় দলের প্রায় সব তারকাই অনুশীলন করেন। কিন্তু সেই নেট সেশনে বুমরাকে দেখা যায়নি। তারপর থেকেই আরও জল্পনা শুরু হয়। তবে অনুশীলনে বুমরাকে বল করতে দেখে নিঃসন্দেহে অনেক ভারতীয় সমর্থকরাই হাফ ছেড়ে বাঁচবেন।

অস্ট্রেলিয়ান মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, বুমরা নিজের চোটের সমস্ত আশঙ্কা ঝেড়ে ফেলে ভারতীয় নেটে ফেরেন। তিনি পুরোদমে নেটে অনুশীলন করার আগে ভারতীয় দলের বাকিদের সঙ্গে পুরোদমে ওয়ার্ম আপও সারেন। দ্বিতীয় টেস্টে বোলিং করার সময়ই বুমরা হালকা চোট পান। তাঁর পেশিতে চোট লাগে। এরপরে ম্যাচ শেষে তিনি মঙ্গলবার বাকি দলের সঙ্গে অনুশীলন না করায় উদ্বেগ বাড়ে। তবে তারকা বোলারকে নেটে পুরোদমে বল করতে দেখা যাওয়ায় তাঁর চোট-শঙ্কা যে কেটেছে, তা বলাই বাহুল্য।

অবশেষে অনুশীলনের শুরুটা খানিকটা ধীরে সুস্থেই করেন বুমরা। প্রথমে তিনি অশ্বিনের পাশাপাশি নেটে বল করেন। তবে ফাস্ট বোলিং নয়, লেগ স্পিন করতে দেখা যায় তাঁকে। কিন্তু এরপরেই পুরোদমে জোর লাগিয়ে বল করতে দেখা যায় তাঁকে। নতুন বল হাতে রোহিতের বিরুদ্ধে একটি স্পেলও করেন বুমরা।

 

রোহিতের বিরুদ্ধে বুমরার নতুন বলে বোলিং কিন্তু ভারতীয় অধিনায়কের ওপেনিংয়ে ফেরারও ইঙ্গিতবাহী। রিপোর্ট অনুযায়ী ব্রিসবেনে রোহিতকে নতুন বলের বিরুদ্ধে দীর্ঘক্ষণ ব্যাটিং করতে দেখা যায়। যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, আকাশ দীপদের বিরুদ্ধে নতুন বলে ব্যাট করতে দেখা যায় রোহিতকে। এই অনুশীলনই ভারতীয় দলের অধিনায়কের ওপেনিংয়ে প্রত্যাবর্তনের স্পষ্ট ইঙ্গিতবাহী বলে মনে করা হচ্ছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: 'স্যান্ডপেপার' দেখিয়ে অজ়িদের খোঁচা! জোরজবরদস্তি মাঠ থেকেই বের করে দেওয়া হল ভারতীয় সমর্থককে 

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget