এক্সপ্লোর

Washington on Nitish Reddy: 'ফ্লাওয়ার নয়, ফায়ার', ব্যাট হাতে বক্সিং ডে টেস্ট মাতানো নীতীশ রেড্ডির সেলিব্রেশনে মজেছেন সুন্দর

IND vs AUS 4th Test: বক্সিং ডে টেস্টের তৃতীয় দিনের শেষে নীতীশ কুমার রেড্ডির শতরানে ভর করে ভারতীয় দলের স্কোর নয় উইকেটে ৩৫৮ রান।

মেলবোর্ন: তিনি যখন ব্যাট করতে নামেন তখনও ভারতীয় দল দু'শোর গণ্ডি পার করেনি। ভারতীয় দলের বড় ভরসা ঋষভ পন্থ আক্রমণাত্মক শট খেলতে সাজঘরে ফিরেছেন। তিন টেস্ট খেলা নীতীশ কুমার রেড্ডির (Nitish Kumar Reddy) জন্য কী অপেক্ষা করে রয়েছে, সেই সময় হয়তো হায়দরাবাদ তারকা নিজেও জানতেন না। দিনশেষে অপরাজিত যোদ্ধা হিসাবে তিনি যখন মাঠ ছাড়লেন, তখন তাঁর নামের পাশে লেখা ১০৫। মেলবোর্নে কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি হাঁকানোর পর বীর নায়কের মতো অভ্যর্থনায় ভারতীয় সাজঘর তাঁকে বরণ করে নিল।

ব্যাট হাতে নীতাশের ইনিংস তো বটেই, নজর কাড়ে তাঁর সেলিব্রেশনও। সেই সেলিব্রেশনে মজে ওয়াশিংটন সুন্দরও (Washington Sundar)। ম্যাট শেষে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 'ও ফ্লাওয়ার নয়, ফায়ার। ও কিন্তু নিঃসন্দেহে একদম দারুণভাবে সেলিব্রেশনটা করেছে। আমি নিশ্চিত ওর ঝুলিতে এমন আরও অনেক কেরামতি রয়েছে। শুধু ওকে ওর অনেক অনেক সেঞ্চুরি করতে হবে, তাহলেই আপনারা সকলেই এমন আরও অনেক সেলিব্রেশন দেখত পারবেন।'

নিজের প্রথম আন্তর্জাতিক অর্ধশতরানের পরেই অল্লু অর্জুনের বিখ্যাত সিনেমা পুষ্পা-র সেলিব্রেশন নকল করেছিলেন নীতীশ। সেই সিনেমার ডায়লগেই নীতীশের ইনিংসের প্রশংসা করলেন ওয়াশিংটন সুন্দর। নীতীশের আরও প্রশংসা করে তিনি বলেন, 'ও যেভাবে ব্যাট করেছে, সেঞ্চুরিটা ওর প্রাপ্যই ছিল। আমাদের সকলের ভরসা ছিল যে সেঞ্চুরিটা আসবে। এই সেঞ্চুরির ইনিংসের অংশ হতে পারার অভিজ্ঞতাটা দারুণ।'

নীতীশের সঙ্গে মিলে শতাধিক রানের মহাগুরুত্বপূর্ণ পার্টনারশিপও গড়েন ভারতীয় অলরাউন্ডার। নিজের ইনিংসের বিষয়ে কথা বলতে গিয়ে ওয়াশিংটন সুন্দর বলেন দল তাঁর ভূমিকাটা ঠিক কী, সেটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল, তাই তাঁর ব্য়াটিং করার সময় সুবিধাই হয়েছে। 'দলের জন্য আমার কী করা প্রয়োজনীয়, সেই বিষয়টার দিকেই আমি নজর রেখেছিলাম। ফলে আমার কী করতে হবে, সেটা নিয়ে খুব বেশি চিন্তাভাবনার প্রয়োজন ছিল না। আমার কাজটাও সহজ হয়ে যায়।' জানান সুন্দর।

নীতীশ কুমার রেড্ডি যেখানে অপরাজিত ১০৫ রানের ইনিংস খেলেন, সেখানে ওয়াশিংটন সুন্দরও কিন্তু ৫০ রানের ইনিংস খেলেন। এবার দেখার চতুর্থ দিনে ভারতীয় দল ব্যাটিংয়ে আর কত রান যোগ করতে পারে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: দল থেকে বাদ পড়ে যাচ্ছিলেন! শুভমনের বদলে সুযোগ পেয়ে সেই নীতীশই গেমচেঞ্জার 

সেরা শিরোনাম

Shubman Gill: শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
IND vs SL: কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
IND vs SL: প্রথম টেস্টের পর ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচেও বৃষ্টির অশনি সংকেত?
প্রথম টেস্টের পর ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচেও বৃষ্টির অশনি সংকেত?

ভিডিও

Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget