এক্সপ্লোর

IND vs BAN: বিশ্বকাপের প্রস্তুতি নয়, বাংলাদেশকে হারানোই আসল লক্ষ্য, সিরিজ শুরুর আগে দাবি রোহিতের

IND vs BAN ODI Series: রবিবার থেকে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামছে ভারতীয় দল। চোটের কারণে সিরিজে নেই মহম্মদ শামি।

ঢাকা: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ (IND vs BAN ODI Series) খেলতে মাঠে নেমে পড়বেন রোহিত শর্মারা (Rohit Sharma)। সামনের বছরেই ভারতে আয়োজিত হচ্ছে ৫০ ওভারের বিশ্বকাপ। এখন থেকেই ধীরে ধীরে সেই বিশ্বকাপ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। অনেকেই মনে করছেন বাংলাদেশ সিরিজ থেকেই ভারতীয় দল সেই বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করে দেবে। তবে সেই তত্ত্ব সরাসরি খারিজ করে দিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

বিশ্বকাপে নজর নেই

ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন. 'প্রতিটি ম্যাচেরই আলাদা তাৎপর্য থাকে। বিশ্বকাপ শুরু হতে এখনও আট-নয় মাস (১০ মাস) দেরি আছে। এখন থেকেই এত আগের কথা ভাবা সম্ভব নয়। আমাদের বর্তমানে দলগতভাবে কী করা উচিত সেই দিকে নজর থাকবে। এখন থেকেই কাকে দলে সুযোগ দেওয়া হবে, কাকে না, সেইসব নিয়ে ভাবনাচিন্তা করার কোনও মানে হয় না। আমার এবং কোচ (রাহুল দ্রাবিড়) উভয়েরই কী করার প্রয়োজন সেই বিষয়ে একটা সুস্পষ্ট ধারণা আছে। বিশ্বকাপ আরও কাছে আসলে, সেইসব নিয়ে না হয় ভাবা যাবে।'

বিশ্রাম জরুরি

ভারতীয় দলের তারকাদের কয়েকটি সিরিজে বিশ্রাম দেওয়া নিয়েও অনেকেই প্রশ্ন তুলেছিলেন। সেইসব সমালোচকদের উদ্দেশ্যে রোহিত বলেন, 'পেশাদার হিসাবে আমাদের প্রতিটি ম্যাচে নিজেদের সেরাটা দেওয়া কর্তব্য। বর্তমানে প্রচুর ক্রিকেট খেলা হচ্ছে এবং সেই কারণেই আমাদের খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়। লোকেদের এটা বুঝতে হবে যে আমরা কোনও খেলোয়াড়ের বোঝা খানিকটা কমানোর জন্য এবং সবদিক বিচার বিবেচনা করেই তাদের বিশ্রাম দিই। ক্রিকেট তো আর থামবে না, ক্রিকেট চলবেই। তাই আমাদের মাঝে মাঝে খেলোয়াড়দের বিশ্রাম দেওয়াটাও জরুরি।'

শামির চোট

চোটের কারণে গোটা সিরিজ থেকেই ছিটকে গেলেন ভারতীয় তারকা ফাস্ট বোলার মহম্মদ শামি (Mohammed Shami)। তাঁর বদলে জাতীয় দলে সুযোগ পেলেন উমরন মালিক (Umran Malik)।

শনিবার ভারতীয় বোর্ডের তরফে শামির সিরিজ থেকে ছিটকে যাওয়ার বিষয়ে জানানো হয়। এক বিবৃতিতে বিসিসিআইয়ের তরফে বলা হয়, 'বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের আগে অনুশীলনে ফাস্ট বোলার মহম্মদ শামি কাঁধে চোট পেয়েছেন। ওঁ বর্তমানে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে টিম ইন্ডিয়ার মেডিক্য়াল দলের তত্ত্বাবধানে রয়েছেন এবং আসন্ন সিরিজে খেলতে পারবে না। সর্বভারতীয় নির্বাচক কমিটির তরফে উমরন মালিককে মহম্মদ শামির পরিবর্তে জাতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে।'

আরও পড়ুন: আহত তামিম, ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন দাস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

England vs India Live: কাজে দিল না বুমরাদের নতুন বলের স্পেল, দুরন্ত ইনিংসে ইংল্যান্ডকে জেতালেন রুট
কাজে দিল না বুমরাদের নতুন বলের স্পেল, দুরন্ত ইনিংসে ইংল্যান্ডকে জেতালেন রুট
ENG vs IND: জো রুট মাস্টারক্লাসে ভারতকে হারিয়ে সিরিজ়ে সমতায় ফিরল ইংল্যান্ড
জো রুট মাস্টারক্লাসে ভারতকে হারিয়ে সিরিজ়ে সমতায় ফিরল ইংল্যান্ড
Rohit Sharma: লর্ডসেই রোহিতের কেরিয়ারে যবনিকা পতন! ইংল্যান্ড সিরিজ় শেষেই অবসর 'হিটম্যান'-র?
লর্ডসেই রোহিতের কেরিয়ারে যবনিকা পতন! ইংল্যান্ড সিরিজ় শেষেই অবসর 'হিটম্যান'-র?
ENG vs IND: চূড়ান্ত ব্যর্থ মিডল অর্ডার, কোহলি, শ্রেয়সের অর্ধশতরান সত্ত্বেও কার্ডিফে ২৩৩ রানেই অল আউট ভারত
চূড়ান্ত ব্যর্থ মিডল অর্ডার, কোহলি, শ্রেয়সের অর্ধশতরান সত্ত্বেও কার্ডিফে ২৩৩ রানেই অল আউট ভারত

ভিডিও

Puri Rath Yatra 2026 : সৈকত শহরে জনসমুদ্র, দিনভর বৃষ্টি, তবে কমতি নেই আন্তরিকতায়
Riyasat: সাউথসিটি মলের 'রিয়াসত'-এ শুরু হল বর্ষাকালীন 'কাবাব অ্যাফেয়ার'
TMC in News | ঋতব্রত-তৃণমূলের পথে তাপস চট্টোপাধ্যায়! আরও নিঃস্ব কালীঘাট তৃণমূল?
Abhishek Banerjee | সেবার আড়ালে 'জালিয়াতির' আশ্রয়? ভুল চিকিৎসা, খুদে শিশুর হাত বাদ! ভয়াবহ অভিযোগ
TMC in News | রাজ্যসভায় শক্তি কমল তৃণমূলের! সাংসদ সংখ্যা ১৩ থেকে নেমে ৯

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget