এক্সপ্লোর

IND vs ENG 4th Test: ম্যাঞ্চেস্টারে সিরিজ় জয়ের লক্ষ্যে ইংল্যান্ড, চোট আঘাতে জর্জরিত ভারত কি প্রত্যাঘাত হানতে পারবে?

India vs England: আপাতত পাঁচ ম্যাচের সিরিজ়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ১-২ পিছিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল।

ম্যাঞ্চেস্টার: সিরিজ়ের প্রথম তিন টেস্টে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই চলেছে। কিছু মুহূর্ত এদিক ওদিক হলেই ফলাফল ভারতের পক্ষে ৩-০ হতেই পারত। তবে যা পরিস্থিতি তাতে টিম ইন্ডিয়া আপাতত সিরিজ়ে ১-২ পিছিয়ে রয়েছে। ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে সিরিজ়ে সমতায় ফিরতে তাই মরিয়া হয়ে চতুর্ছ টেস্টে (IND vs ENG 4th Test) মাঠে নামবে ভারতীয় দল। 

ম্যাচে তিন ম্যাচে ফলাফল যাই হোক না কেন, হাড্ডাহাড্ডি লড়াইয়ে দর্শকদের ভরপুর মনোরঞ্জন হয়েছে। এবার ম্যাঞ্চেস্টারে তৈরি হচ্ছে আরেকটি মেগা দ্বৈরথের মঞ্চ। এই ম্যাচের আগে ইংল্যান্ড একাদশ ঘোষণা করে দিয়েছে। দলে বহু বছর পর ফিরছেন লিয়াম ডসন। প্রাথমিকভাবে ব্যাটার হিসাবে কেরিয়ার শুরু করা ডসনই ইংল্যান্ডের একমাত্র স্পিনার। তাঁর আগমনে যে ইংল্যান্ডের ব্যাটিংটা আরও মজবুত হচ্ছে, তা বলাই বাহুল্য। অপরদিকে, জোফ্রা আর্চার নিজের কামব্যাক ম্যাচেই দুরন্ত পারফর্ম করেছেন। জো রুটও গত ম্যাচে শতরান হাঁকিয়ে ফর্মে ফিরেছেন। সব মিলিয়ে ইংল্যান্ড দল বেশ ভাল জায়গায়ই আছে বলে ধরাই যায়।

কিন্তু ভারতীয় দল চোট, আঘাতে জর্জরিত। অর্শদীপ সিংহ চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না বলে আগেই জানিয়ে দিয়েছেন শুভমন গিল। এছাড়া নীতীশ কুমার রেড্ডি চোটের কারণে সিরিজ় থেকেই ছিটকে গিয়েছেন। ফলে ভারতীয় দলে বদল ঘটা নিশ্চিত। তবে গিল জানান, 'এই চোট আঘাত নিয়ে খেলাটা কখনই সোজা নয়। নীতীশ কুমার রেড্ডি সিরিজ় থেকেই ছিটকে গিয়েছে। আকাশ দীপ পরের ম্যাচে খেলতে পারবে না, অর্শদীপের অবস্থাও এক। তবে আমার মতে আমাদের দলে ২০ উইকেট নেওয়ার জন্য যথেষ্ট ভাল বোলার রয়েছেন। সিরিজ়ে এটাই  আমার কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এতবার বোলিং কম্বিনেশন বদল করাটা একেবারেই আদর্শ নয়, তবে এই অবস্থার জন্য তো আমি প্রস্তুত ছিলাম।'

বোলিং বিভাগে আকাশ দীপের অনুপস্থিতিতে জাতীয় দলে সুযোগ পাওয়া অংশুল কম্বোজ এই ম্যাচে ভারতের হয়ে অভিষেক ঘটাতে পারেন। তবে ভারতীয় দলের যে পজিশনের দিকে সবথেকে বেশি নজর, সেটা হল নম্বর তিন। করুণ নায়ার তিন টেস্টে সুযোগ পেয়ে বেশ কয়েকটা ইনিংসে শুরুটা ভাল করেও বড় রান পাননি। টিম ম্যানেজমেন্ট এই ম্যাচেও তাঁর ওপর আস্থা রাখে না সাই সুদর্শনকে আবার দলে সুযোগ দেওয়া হয়, সেটা দেখার বিষয় হতে চলেছে। উপরন্তু, প্রথম দুই দিন ম্যাঞ্চেস্টারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই ফাস্ট বোলাররা পরিবেশ থেকে মদত পাবেন। এমন পরিস্থিতিতে ভারতীয় দলের টিম কম্বিনেশনের দিকেও নজর থাকবে। 

তবে এই ম্যাচে যশপ্রীত বুমরা খেলবেনই, তা নিশ্চিত করে দিয়েছেন মহম্মদ সিরাজ। তাঁর খেলা প্রথম দুই ম্যাচ হেরেছে ভারত। এবার তিনি দলকে জয় এনে দিতে পারেন কি না, সেটাই দেখার বিষয় হতে চলেছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget