এক্সপ্লোর

IND vs ENG 4th Test: দুরন্তভাবে ম্যাচে ফিরল ইংল্যান্ড, ম্যাঞ্চেস্টারে দ্বিতীয় সেশনে ৩ উইকেট হারাল ভারত

India vs England: চা পানের বিরতিতে ভারতের হয়ে ঋষভ পন্থ তিন ও সাই সুদর্শন ২৬ রানে ক্রিজে অপরাজিত রয়েছেন।

ম্যাঞ্চেস্টার: ওল্ড ট্রাফোর্ডে প্রথম দিনের প্রথম সেশনটা ছিল ভারতের। তবে এই সিরিজ়ে যা বারংবার দেখা গিয়েছে, তা আবার দেখা গেল দ্বিতীয় সেশনে। ব্যাকফুটে চলে গিয়েও দুরন্তভাবে ম্য়াচে ফিরে এলেন ইংরেজরা। তিন তিনটি উইকেট তুলে নিল ইংল্যান্ড। ২৬ ওভারে ভারতীয় দল তিনেরও কম রান প্রতি ওভার গড়ে এই সেশনে মাত্র ৭১ রান যোগ করল। চা পানের বিরতিতে আপাতত ভারতের স্কোর তিন উইকেটের বিনিময়ে ১৪৯ রান।

দিনের শুরুটা ভারতীয় দলের হয়ে দুই ওপেনার দারুণভাবে করেছিলেন। দুইজনে শতরানের ওপেনিং পার্টনারশিপ গড়ার পথে এগোচ্ছিলেন। তবে হঠাৎই ছন্দপতন। ৩৬ রানের ব্যবধানে তিনটি উইকেট হারায় ভারত। প্রথমে স্লিপে ক্যাচ দিয়ে অর্ধশতরানের দোরগোড়ায় সাজঘরে ফেরেন। ৪৬ রানে তাঁকে ফেরান ক্রিস ওকস। তাঁর ওপেনিং পার্টনার যশস্বী অবশ্য অর্ধশতরান পূরণ করেন। কিন্তু তারপর তিনিও বেশিদূর এগোতে পারেননি। প্রত্যাবর্তন ঘটানো লিয়াম ডসনের সপ্তম বলেই স্লিপে ক্যাচ দিয়ে ৫৮ রানে ফেরেন তিনি। 

এরপর সিরিজ়ে অনবদ্য ছন্দে থাকা শুভমন গিল ব্যাটে নামেন। তিনি শুরুটা মন্দ করেননি। তবে বেন স্টোকসের একটি বল একেবারে ভুল জাজমেন্ট করেন গিল। বল ছাড়তে যান। তবে সেই বল সোজা এসে গিলের প্যাডে লাগে। তাঁকে ১২ রানে সাজঘরে ফিরতে হয়। বাকি সময়টা খুব দেখেশুনে ভারতীয় দল যাতে আর কোনও উইকেট না হারায় সেই বিষয়টি নিশ্চিত করতে বেশ দেখেশুনে বাকি সময়টা খেলেন সাই সুদর্শন ও ঋষভ পন্থ। পন্থ আপাতত তিন ও সুদর্শন ২৬ রানে অপরাজিত রয়েছেন।     

তবে ভারতীয় দল এই সেশনে আরেকটি উইকেট হারতেই পারত। নিজের টেস্ট অভিষেকে লেগ সাইডে বেন স্টোকসের বলে খোঁচা দিয়ে শূন্য রানে সাজঘরে ফিরেছিলেন সুদর্শন। এইদিনও সেই একই পরিকল্পনা প্রায় সফল হয়ে গিয়েছিল। লেগ সাইডের বলে খোঁচা দিয়েছিলেন সাই। তবে ইংল্যান্ড কিপার জেমি স্মিথ বল দস্তানাবন্দি করতে পারেননি। ২০ রানে জীবনদান পান ভারতীয় টপ অর্ডার ব্যাটার। সেই সুযোগ তিনি কতটা কাজে লাগান সেটাই দেখার।

এর আগে প্রথম সেশনে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে ভারতীয় দল। একাদশে তিনটি বদল ঘটায় টিম ইন্ডিয়া। করুণ নায়ারের বলে সাই সুদর্শনকে দলে সুযোগ দেওয়া হয়। বোলিং সহায়ক পরিবেশে ভারতীয় দলের দুই ওপেনার কেএল রাহুল ও যশস্বী জয়সওয়াল প্রথম সেশনে দুরন্ত পরিপক্কতার সঙ্গে ব্যাটিং করেন। চতুর্থ টেস্টের প্রথম সেশনে ইংল্যান্ড বোলাররা ভারতীয় দলের কোনও উইকেটই ফেলতে পারেননি। দুই ওপেনার যশস্বী ৩৬ ও রাহুল  ৪০ রানে অপরাজিত থেকেই সাজঘরে ফেরেন। ২৬ ওভারে তিন রান প্রতি ওভার গড়ে সেশনে মোট ৭৮ রান তুলল ভারতীয় দল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের
Sougata Roy: কালো পতাকা, চোর চোর স্লোগান, ফের বিজেপির বিক্ষোভের মুখে সৌগত রায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget