এক্সপ্লোর

Rishabh Pant: সম্ভবত চিড় ধরেছে পায়ে, সেই নিয়েই খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাটিংয়ে নামলেন ঋষভ পন্থ

IND vs ENG 4th Test: শার্দুল ঠাকুর আউট হতেই ব্যাট হাতে নেমে পড়লেন ঋষভ পন্থ।

ম্যাঞ্চেস্টার: গতকাল ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টেস্টের (IND vs ENG 4th Test) প্রথম দিন ক্রিস ওকসের বিরুদ্ধে রিভার্স স্যুইপ মারতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ব্যাটে বলে সঠিক সংযোগ ঘটাতে পারেননি তিনি। তাঁর পায়ের পাতায় সোজা গিয়ে বল লাগে। আম্পায়ার তাঁকে নট আউট দিলেও ব্যাথায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছিলেন পন্থ। তারপর থেকেই তাঁর বাকি ম্যাচ এমনকী সিরিজ়ে খেলা নিয়েই সংশয় তৈরি হয়েছিল। তবে পন্থ ব্যাটিংয়ে নামলেন।

গতকালই চোট লাগার পরেই পন্থের পা একেবারে ফুলে ঢোল হয়ে যায়। কোনওরকমে অ্যাম্বুলেসে করে তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। তাঁকে পায়ের স্ক্যান করাতেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পন্থের পায়ের হাড়ে চিড় ধরেছে বলেই খবর। তিনি সিরিজ়ে আর খেলতে পারবেন না বলেও খবর।  তবে শার্দুল ঠাকুর আউট হতেই, এই অবস্থাতেই খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনওরকমে ব্যাটিংয়ে নামলেন ভারতের তারকা কিপার-ব্যাটার। তিনি ব্যাট নামতেই গ্যালারি জুড়ে উঠল উচ্ছ্বাসের ঢেউ। করতালির মাধ্যমে তাঁকে স্বাগত জানালেন ওল্ড ট্রাফোর্ডে উপস্থিত সমর্থকরা। 

 

তিনি একেবারে ঠিকভাবে হাঁটতে পারছেন না, তা ব্যাটিং করতে নামার সময়ই পন্থকে দেখেই বোঝা যায়। তিনি সিঁড়ি দিয়ে নামার সময়ও কোনওরকমে রেলিংয়ে ভর দিয়ে আস্তে আস্তে নামেন। তিনি যাতে মাঠে নামতে পারেন, টাইমড আউট না হন, সেই কারণে শার্দুলও খানিকটা বেশি সময় মাঠের মধ্যে উপস্থিত ছিলেন। এমন পরিস্থিতিতেও দলের প্রতি পন্থের দায়বদ্ধতা সকলেরই প্রশংসা কুড়িয়ে নেয়।

অবশ্য বিসিসিআইয়ের তরফে দিনের শুরুতেই জানানো হয়েছিল পন্থ বাকি টেস্টে আর কিপিং করতে পারবেন না, তবে প্রয়োজনে ব্যাটিং করবেন। বিসিসিআই এক বিবৃতিতে জানায়, 'ঋষভ পন্থ ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিন ডান পায়ের পাতায় চোট পেয়েছিলেন। তিনি বাকি ম্যাচে আর কিপিং করতে পারবেন না। ধ্রুব জুরেল কিপিংয়ের দায়িত্ব পালন করবেন। তবে ওঁর চোট লাগা সত্ত্বেও দ্বিতীয় দিনে দলের সঙ্গে যোগ দিয়েছেন এবং দলের প্রয়োজনে ব্যাটিং করার জন্য উপলব্ধও বটে।'

এবার দেখার বিষয় পন্থ এই পরিস্থিতিতে আর কত রান যোগ করতে পারেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget