এক্সপ্লোর

Rishabh Pant: কার্যত এক পায়ে দাঁড়িয়েই আর্চারকে হাঁকালেন ছক্কা, ম্যাঞ্চেস্টারে সর্বকালীন রেকর্ডও গড়লেন পন্থ

IND vs ENG 4th Test: ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৫৪ রান করেন ঋষভ পন্থ।

ম্যাঞ্চেস্টার: টেস্ট ক্রিকেট আর ঋষভ পন্থ (Rishabh Pant) যেন একেবারে 'বক্স অফিস' যুগলবন্দি। হ্যাঁ, ঋষভকে সম্ভবত 'বক্স অফিস' বিশেষণই সবথেকে ভাল ব্যক্ত করে। ভারতের তারকা কিপার-ব্যাটার মাঠে থাকা মানেই চার, ছক্কা, আগ্রাসী ব্যাটিং, নির্ধারিত কোচিং বুকের বাইরের কিছু, যা সকলের নজর কেড়ে নেয়। পন্থ মানে আবার নির্ভীক সাহসিকতাও। ম্যাঞ্চেস্টারে (IND vs ENG 4th Test) বৃহস্পতিবার তিনি যা করলেন, তাতে এটা বলাই হয়তো একেবারে সঠিক।

আগের দিন পন্থ রিভার্স স্যুইপ মারতে গিয়ে ব্যাটে বলে সঠিক সংযোগ ঘটাতে না পারায় বল তাঁর পায়ে গিয়ে পড়ে। সঙ্গে সঙ্গেই পন্থের পা ফুলে ঢোল হয়ে যায়। তবে বুধবার তিনি অ্যাম্বুলেন্সে করে মাঠ ছাড়লেও, ম্যাচের দ্বিতীয় দিন তিনি ব্যাটিংয়ে নামেন। কার্যত খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনওক্রমে ওল্ড ট্রাফোর্ডের সিঁড়ি দিয়ে ব্যাট হাতে নামেন পন্থ। আগের দিনের ৩৭ রানের ইনিংসের সঙ্গে আরও ১৭ রান যোগ করেন তিনি। এই ১৭ রানটা হয়তো খুব বেশি নয়, তবে এমন পরিস্থিতিতে কার্যত এক পায়ে তাঁর ইনিংসটাই সাহসিকতার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে।

এরই মাঝে পন্থ ভারতের হয়ে সর্বকালীন ইতিহাসও গড়ে ফেললেন। ঘটনাটি ঘটে জোফ্রা আর্চারের ১১১তম ওভারে। আগের ওভারেই বেন স্টোকস জোড়া সাফল্য পেয়ে ভারতকে একেবারে অল আউটের দোরগোড়ায় পৌঁছে দেন। ক্রিজে তখন উপস্থিত যশপ্রীত  বুমরা, বাকি কেবল মহম্মদ সিরাজ। সেই পরিস্থিতি বুঝেই ব্যাট চালালেন পন্থ। জোফ্রা আর্চারের বিরুদ্ধে পুল শটে বল একেবারে বাউন্ডারি পার পৌঁছলেন। এই ছক্কার সুবাদেই রচিত হল এক সর্বকালীন ইতিহাস।

 

পন্থের টেস্ট কেরিয়ারের এটি ৯০তম ছক্কা। ভারতীয় হিসাবে এটাই কোনও ব্যাটারের টেস্টে সর্বাধিক ছক্কার রেকর্ড। বীরেন্দ্র সহবাগের কৃতিত্বে ভাগ বসালেন পন্থ। তবে লক্ষ্যণীয় বিষয় হল সহবাগ ১০৪টি টেস্ট ম্যাচ খেলে ৯০টি ছক্কা হাঁকিয়েছিলেন। পন্থ কিন্তু এই মাইলফলকে পৌঁছতে সহবাগের অর্ধেক টেস্টও খেলেননি। তিনি মাত্র ৪৬ টেস্টে এই মাইলফলকে পৌঁছে গেলেন। প্রায় এক পায়ে দাঁড়িয়েই পন্থ অর্ধশতরানও পূরণ করেন। তবে তিনি তারপর আর বেশিদূর এগোতে পারলেন না। জোফ্রা আর্চারের বলে বোল্ড হন ঋষভ।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget