এক্সপ্লোর

IND vs ENG 4th Test: দুই অলরাউন্ডারের দুরন্ত হাফসেঞ্চুরি, সুন্দর, জাডেজার শতরানের পার্টনারশিপে ম্যঞ্চেস্টারে লিড নিল ভারত

India vs England: ম্যাঞ্চেস্টারে পঞ্চম দিনের চা বিরতিতে রবীন্দ্র জাডেজা ৫৩ এবং ওয়াশিংটন সুন্দর ৫৭ রানে অপরাজিত রয়েছেন।

ম্যাঞ্চেস্টার: ওল্ড ট্রাফোর্ডে (IND vs ENG 4th Test) পঞ্চম দিনের প্রথম সেশন শেষেও ভারতীয় দলের ওপর ইনিংসে ম্যাচ হারের খাঁড়া ঝুলছিল। তবে ফের এক সেশনে কোনও উইকেট না হারিয়ে দুরন্ত লড়াই চালালেন ভারতীয় তারকারা। এক্ষেত্রে টিম ইন্ডিয়ার নায়ক দলের দুই অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) ও রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। পঞ্চম উইকেটে এই দুই তারকার শতরানের পার্টনারশিপেই ভারতীয় দল লিড নিতে সক্ষম হল। দিনের দ্বিতীয় সেশনে কোনও উইকেট না হারিয়েই ৯৯ রান যোগ করল ভারত। বর্তমানে ভারতের স্কোর চার উইকেটে ৩২২ রান। ইংল্যান্ডের থেকে ১১ রানে এগিয়ে ভারত।

প্রথম সেশনেই গতকালের দুই সেট ব্যাটার শুভমন গিল ও কেএল রাহুলের উইকেট হারিয়েছিল ভারতীয় দল। ব্যাটে নেমেই জীবনদান পেয়েছিলেন জাডেজা। তখনও ৭৮ রানে পিছিয়ে ছিল ভারতীয় দল। তাই প্রথম সেশনের পরেও কিন্তু টিম ইন্ডিয়ার সমর্থকরা উদ্বিগ্ন ছিলেন। তবে সেই উদ্বেগ অনেকটাই কমিয়ে দিলেন সুন্দর ও জাডেজা। দুইজনে দুরন্ত ব্যাটিং করলেন। 

চাপের মুখে ভারতীয় দলের দুই বাঁ-হাতি অলরাউন্ডার দারুণ পরিপক্কতার পরিচয় দেখান। ৯২ বলে ৫০ রানের পার্টনারশিপ গড়েন দুইজনে। সুন্দর ১১৭ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূরণ করেন। অপরদিকে, জাডেজা গোটা সিরিজ়েই দুরন্ত ব্যাটিং করেছেন। গত ম্যাচেও তিনি অর্ধশতরান করেছিলেন। তবে তা সত্ত্বেও টিম ইন্ডিয়া হারে। তবে এই ম্যাচে তা যাতে না হয়, তাতে বদ্ধপরিকর দেখায় তাঁকে। জাডেজা একবার জীবনদান পাওয়ার পর তিনিও ৮৬ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন। দেখতে দেখতেই দুইজনে মিলে ১৮৪ বলে শতরানের পার্টনারশিপও পূরণ করে ফেলেন তাঁরা। ভারতীয় দল ৩১১ রানের লিড অতিক্রম করে অবশেষে ম্যাচে এগিয়ে গেল ভারত।

এর আগে প্রথম সেশনে ২৬ ওভারে দুই উইকেট হারিয়ে মাত্র ৪৯ রান যোগ করল ভারত। টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমন গিল শতরান হাঁকালেও সেশনের শেষ বেলায় তিনি আউট হন। অপরদিকে, রাহুল অবশ্য সেশনের শুরুতেই আউট হন। শতরানের দোরগোড়ায় ৯০ রানে ফেরেন তিনি। তারপরে সুন্দরদের ব্যাটিং লড়াইয়ে ফেরে ভারত। ম্যাচের শেষ সেশন বাকি, এখনও ভারতীয় দলের হাতে ছয় উইকেট রয়েছে। তৃতীয় সেশনের শুরুতেই উইকেট না পরলে কিন্তু ভারতীয় দল এক স্মরণীয় ড্রয়ের পথেই অগ্রসর।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget