এক্সপ্লোর

IND vs ENG 5th Test: সিরাজ, প্রসিদ্ধের আগুনে বোলিংয়ে ভারতের দুরন্ত কামব্যাক, এক সেশনেই ৬ উইকেট হারাল ইংল্যান্ড

Mohammed Siraj: এক স্পেলে টানা আট ওভার বল করে তিন তিনটি উইকেট নিলেন মহম্মদ সিরাজ।

লন্ডন: গোটা সিরিজ়ে বারংবার পিছিয়ে পড়েও ফিরে এসেছে ভারতীয় দল, চলেছে আগাগোড়া লড়াই। ওভাল টেস্টেও (IND vs ENG 5th Test) একই ছবি দেখা গেল। পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন যেখানে ইংল্যান্ডের দাপটে কোণঠাসা হয়ে গিয়েছিল ভারত, সেখানে দ্বিতীয় সেশনে ফাস্ট বোলারদের কাঁধে ভর করে দুরন্ত প্রত্যাবর্তন করল টিম ইন্ডিয়া। সেশনে শতাধিক রান উঠলেও পড়ল ছয় ছয়টি উইকেট।

মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna), দুই ফাস্ট বোলারই ভারতীয় দলের হয়ে এই সেশনে তিনটি করে উইকেট নিলেন। চা পানের বিরতিতে ইংল্যান্ডের স্কোর ২১৫/৭। ইংল্য়ান্ড কিন্তু এখনও ভারতের থেকে নয় রানে পিছিয়ে রয়েছে। আপাতত হ্যারি ব্রুক ক্রিজে ৩৩ রানে উপস্থিত রয়েছেন।

প্রথম সেশনে ডাকেট ও জ্যাক ক্রলির দাপুটে ব্যাটিংয়ের পর ইংল্যান্ডের এমন অবস্থা হবে, তা হয়তোই কেউ ভেবেছিলেন। তবে লাঞ্চের পরপরই অর্ধশতরান হাঁকানো ক্রলিকে ৬৪ রানে সাজঘরে ফিরিয়ে ভারতকে ম্যাচে ফেরানোর সফরটা শুরু করেন প্রসিদ্ধ কৃষ্ণ। অপরপ্রান্ত থেকে সিরাজ ইংল্যান্ডের স্ট্যান্ড ইন অধিনায়ক অলি পোপকে ২২ রানে আউট করেন। তবে ক্রিজে তখনও ভারতের সম্ভবত সবথেকে বড় কাঁটা জো রুট উপস্থিত ছিলেন। ইংল্যান্ড তারকাকেও কিন্তু সিরাজই সাজঘরে ফেরান। তাঁর উইকেটটা যেন পোপের উইকেটের একেবারে কার্বন কপি। উভয় ব্যাটারই সিরাজের ইনস্যুইংয়ে এলবিডব্লু হন।

আট ওভারের এক স্মরণীয় স্পেলে এরপর সিরাজের পরবর্তী শিকার ছিলেন জেকব বেথেল। তিনিও ঘটনাক্রমে এলবিডব্লুই হন। দু'শোর গণ্ডি পার করার আগে পঞ্চম উইকেট হারায় ইংল্যান্ড। এখনও কিন্তু ভারতীয় দলের সামনে বড় চ্যালেঞ্জ ছিল। সাত নম্বরে ইংল্যান্ডের হয়ে ব্যাটে নামেন আরেক আগ্রাসী ইনফর্ম ব্যাটার জেমি স্মিথ। তিনি আগ্রাসী মেজাজেই ব্যাট করার প্রচেষ্টায় ছিলেন। সিরাজের লম্বা স্পেলের পর তাঁর এন্ড থেকে প্রসিদ্ধ কৃষ্ণ ইংল্যান্ডের ওপর চাপ বজায় রাখতে পারবেন কি না, তা নিয়ে অনেকেই সংশয়ে ছিলেন। 

কৃষ্ণ শুধু চাপ বজায় রাখলেন না, চা বিরতির আগে শেষ ওভারে জোড়া সাফল্যও পেলেন তিনি। কাট মারতে গিয়ে স্লিপে রাহুলের হাতে ধরা দেন স্মিথ। এরপর আরেক জেমিকেও ফেরান তিনি। ওভারটন খাতা খোলার আগেই আউট হন। সপ্তম উইকেট হারানোর পরেই চা পানের বিরতি ঘোষণা করা হয়।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget