এক্সপ্লোর

IND vs ENG: অনুশীলনে উপস্থিত তবে ট্রেনিংয়ে অংশগ্রহণই করলেন না তারকা ফাস্ট বোলার যশপ্রীত বুমরা

Jasprit Bumrah: যশপ্রীত বুমরা ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের সবকয়টি ম্যাচ খেলবেন না বলে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল।

বার্মিংহাম: লিডসে এক হাড্ডাহাড্ডি প্রথম টেস্ট ইতিমধ্যেই শেষ হয়েছে। এরপর ২ জুলাই থেকে এজবাস্টনে ভারত ও ইংল্যান্ড নিজেদের দ্বিতীয় টেস্ট (ENG vs IND) ম্যাচে খেলতে নামবে। ভারতীয় দল আগেই এই দ্বিতীয় টেস্ট খেলার উদ্দেশ্যে বার্মিংহামে পৌঁছে গিয়েছিল। এবার মাঠে নেমে অনুশীলনও শুরু করে দিলেন টিম ইন্ডিয়ার তারকা। ভারতীয় দলের ১৮জন সদস্যই এই অনুশীলনের সময় মাঠে উপস্থিত ছিলেন।

গত ম্যাচে ভারতীয় লোয়ার মিডল অর্ডার দুই বার একেবারে অল্প রানে সাজঘরে ফেরে। ম্য়াচ শেষে দুই ইনিংসেই লোয়ার অর্ডারের এই ব্যাটিং ধস কাম্য নয় বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন শুভমন গিল। রিপোর্ট অনুযায়ী মহম্মদ সিরাজ বেশ অনেকটা সময় এদিন ব্যাটিং অনুশীলন করেন। কোচ গৌতম গম্ভীরকে দুই ফাস্ট বোলার অর্শদীপ সিংহ ও আকাশ দীপের সঙ্গে দীর্ঘ সময় কথোপকথন করতে দেখা যায়। শুভমন গিল ও ঋষভ পন্থ দীর্ঘক্ষণ ব্যাট হাতে নেটে ঘাম ঝরান। দলের বোলাররাও বোলিং অনুশীলন সারেন।

তবে এদিন বোলিং করেননি প্রসিদ্ধ কৃষ্ণ। প্রথম টেস্টে তিনি উইকেট নিলেও, যেভাবে রান লুটিয়েছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। তিনি দ্বিতীয় টেস্টে সুযোগ পাবেন কি না, সেটাই দেখার বিষয়। আরেক তারকা বোলার যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) দ্বিতীয় টেস্ট খেলা নিয়ে সংশয় রয়েইছে। সেই সংশয় আরও বাড়ল। তিনি এদিন বোলিং তো বটেই, কোনওরকমের কোনও অনুশীলনেই অংশগ্রহণ করলেন না। তবে সমালোচনা, চাপের মাঝেও ভারতীয় দলের অন্দরমহলের পরিবেশ ঠিকঠাকই রয়েছে। কেউই বাড়তি উদ্বিগ্ন নন। এমনকী গতকাল তো গোটা দল অনুশীলনের বদলে এক মনোরঞ্জন পার্কে সময় কাটায়। দলের অন্দরমহলে সকলের মধ্যে সুসম্পর্ক ও বন্ধুত্ব গড়ে তোলার লক্ষ্যেই এই সফর ছিল। 

তবে দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে সব নজর কিন্তু যশপ্রীত বুমরার দিকে। ভারতীয় প্রাক্তনী দীনেশ কার্তিকের মতে হেডিংলেতে অনেক ওভার বলের পর বুমরা এজবাস্টনে আবার মাঠে নামতে সম্ভবত চাইবেন না। 'আমাদের সবার আগে দেখতে হবে বুমরা খেলছে কি না। ও এজবাস্টনে খেলতে কতটা আগ্রহী হবে, সেই বিষয়ে আমার সন্দেহ রয়েছে। আমার মনে হয় ও হয়তো অপেক্ষা করবে। ওই পিচটা তো পাটা। আমার মনে হয় (লর্ডসে খেললে) ওর শরীর অধিক বিশ্রাম পাবে। এই ম্যাচে তো ও প্রচুর ওভার বোলিং করেছে। ও যত বিশ্রাম পাবে, ততই ভাল। আমার মনে হয় ও লর্ডসে খেলতে পছন্দ করবে। তবে গোটাটা ও কী চাইছে সেই অনুযায়ী তো হবে না, দল কী চাইছে সেইটাও দেখতে হবে।' মত কার্তিকের।

এরপর বুমরার অনুশীলনে উপস্থিতি সত্ত্বেও অনুশীলন না করার বিষয়টা কিন্তু তাঁর বার্মিংহাম টেস্ট না খেলার জল্পনা আরও বাড়াচ্ছে।

সেরা শিরোনাম

Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Bengal vs Delhi Day 2 Tea: প্রাণ ফিরে পেয়ে হাফসেঞ্চুরি পোড়েলের, ৭৮ রানে ক্রিজে সুদীপ, মাত্র ২৩ রানে পিছিয়ে বাংলা
প্রাণ ফিরে পেয়ে হাফসেঞ্চুরি পোড়েলের, ৭৮ রানে ক্রিজে সুদীপ, মাত্র ২৩ রানে পিছিয়ে বাংলা
Virat Kohli: কোহলিকে টেস্ট থেকে অবসর নিতে বাধ্য করা হয়েছিল! বিস্ফোরক দাবি প্রাক্তন ভারতীয় ওপেনারের
কোহলিকে টেস্ট থেকে অবসর নিতে বাধ্য করা হয়েছিল! বিস্ফোরক দাবি প্রাক্তন ভারতীয় ওপেনারের
Abhishek Sharma: নির্মম হও, ভারতীয় দলকে বার্তা অভিষেকের, ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ওয়েস্ট ইন্ডিজ়-বধ
নির্মম হও, ভারতীয় দলকে বার্তা অভিষেকের, ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ওয়েস্ট ইন্ডিজ়-বধ

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget