এক্সপ্লোর

ENG vs IND: লিডসে হতাশাজনক হারের পরেই ভারতীয় দল থেকে ছেড়ে দেওয়া হল তারকা ফাস্ট বোলারকে

Indian Cricket Team: ভারতীয় তারকা বোলারকে দলের বাকিদের সঙ্গে টিম বাসে উঠতে দেখা যায়নি।

লিডস: হেডিংলেতে অত্যন্ত সাধারণ মানের বোলিং এবং একাধিক ক্যাচ মিস করায় টিম ইন্ডিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ (ENG vs IND) হেরেছে বলে মনে করছেন অনেকেই। দল টেস্ট হারার প্রায় সঙ্গে সঙ্গেই এক বড় সিদ্ধান্ত নিয়ে নিল টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট। দল থেকে তারকা ফাস্ট বোলারকে ছেড়ে দেওয়া হল। কে সেই ক্রিকেটার? 

তিনি আর কেউ নন হর্ষিত রানা (Harshit Rana)। একাধিক রিপোর্ট অনুযায়ী হর্ষিত ভারতীয় দলের সঙ্গে বার্মিংহামে সফর করেননি। তাঁকে দলের বাসে উঠতে দেখা যায়নি। বুধবারই ভারতীয় দল থেকে ছেড়ে দেওয়া হল। প্রথম টেস্টে হেডিংলেতে টিম ইন্ডিয়ার হতাশাজনক বোলিং পারফরম্যান্সের পর অনেকে মনে করেছিলেন এজবাস্টনে হর্ষিতকে দ্বিতীয় টেস্টে খেলতে দেখা গেলেও যেতে পারে। তবে তেমনটা আর হচ্ছে না। তিনি বাকি টেস্টের জন্য ভারতীয় দলের সঙ্গে থাকছেন না।

হর্ষিত কিন্তু গত মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে এই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়ের জন্য ঘোষিত ১৮ জনের ভারতীয় দলে ছিলেন না। তবে তিনি ভারতীয় 'এ' দলের হয়ে ইংল্যান্ডে সফরে এসেছিলেন। প্রথম টেস্টের আগেই ভারতীয় বোর্ডের তরফে হর্ষিতকে দলের সঙ্গে যুক্ত করার কথা ঘোষণা করা হয়েছিল। তবে সেটা এক টেস্টের জন্যই কিন্তু বলা হয়েছিল। অবশ্য অনেকে ভেবেছিলেন হেডিংলের পর তিনি হয়তো পাকাপাকিভাবে বাকি চার ম্যাচের জন্যও ভারতীয় স্কোয়াডে জায়গা করে নেবেন এবং একাদশেও হয়তো সুযোগ পাবেন। তবে এমনটা হচ্ছে না। তাঁকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হল।

ভারতীয় কোচ গৌতম গম্ভীর প্রথম টেস্ট ম্যাচ শেষ হওয়ার পর সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বলেন, 'আমি নির্বাচকপ্রধানের সঙ্গে এখনও কথা বলিনি, তবে কথা বলব। ওকে (হর্ষিতকে) আমরা দলে ব্যাকআপ হিসাবে চেয়েছিলাম কারণ গ্রুপের মধ্যে এক আধজনের হালকা চোট ছিল। তবে এখন তো সবকিছু ঠিকঠাকই মনে হচ্ছে। সবাই সম্পূর্ণ ফিট থাকলে তো ওর আর দরকার নেই ওকে ফিরে যেতে হবে।'

গতকাল ম্যাচ শেষ হওয়ার পর আজই ভারতীয় দল লিডস থেকে বার্মিংহামের উদ্দেশে বাসে করে রওনা দিয়েছে। ভারতীয় সময় অনুযায়ী বিকেল চারটের দিকে টিম ইন্ডিয়ার তারকারা লিডসের হোটেল ছাড়েন। সন্ধে সাতটা নাগাদ ভারতীয় দলের বার্মিংহামে পৌঁছনোর কথা। ২ জুলাই থেকে এজবাস্টনে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে ভারত ও ইংল্যান্ড। ভারতীয় দল আজই বার্মিংহামে পৌঁছে গেলেও পরবর্তী দুই দিন শুভমন গিলরা অনুশীলন করবেন না, তাঁদের বিশ্রাম নেওয়ার কথা। তারপরেই অনুশীলন শুরু করবে গোটা ভারতীয় দল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget