এক্সপ্লোর

IND vs NZ: অভিষেকের ব্যাটিং নিয়ে চিন্তিত নন, ভারতীয় ওপেনারের বিরুদ্ধে নিজের পরিকল্পনা ফাঁস করলেন ম্যাট হেনরি

Abhishek Sharma: চলতি সিরিজ়ে ইতিমধ্যেই দুই ইনিংসে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ব্য়াট হাতে ঝড় তুলেছেন অভিষেক শর্মা।

তিরুঅনন্তপুরম: সিরিজ়ের ফয়সালা আগেই হয়ে গিয়েছে। তবে শনিবার ভারত বনাম নিউজ়িল্যান্ডের (IND vs NZ) পঞ্চম টি-টোয়েন্টি ম্য়াচটি একেবারেই নিয়মরক্ষার ম্যাচ নয়। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর মেগা টুর্নামেন্টের আগে এটাই দুই দলের শেষ প্রতিযোগিতামূলক ম্য়াচ। তাই একেবারে শেষবেলায় নিজেদের শক্তি, দুর্বলতা আরও একবার যাচাই করে নেওয়ার সুযোগ রয়েছে দুই দলের সামনেই।

রবি শাস্ত্রী, কেভিন পিটারসনদের মতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে যে ক্রিকেটারের ওপর সবথেকে বেশি নজর থাকবে, তিনি অভিষেক শর্মা (Abhishek Sharma)। আর হবে নাই বা কেন। বর্তমানে তিনি আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার। তাঁর ব্যাট চললে কী হয়, তা সিরিজ়ে ইতিমধ্যেই হাড়ে হাড়ে টের পেয়েছে নিউজ়িল্যান্ড। এমন এক ব্যাটারের বিরুদ্ধে বাড়তি সতর্কতা, একটু বেশি করে পরিকল্পনা তো সব দলই করবে। তবে নিউজ়িল্যান্ডের ম্যাট হেনরি (Matt Henry) অভিষেককে নিয়ে খুব একটা বিব্রত নন। ভারতের তারকা ওপেনারের জন্য তাঁর পরিকল্পনা খুবই সহজ, সরল।

সিরিজ়ের শেষ টি-টোয়েন্টি ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে নিউজ়িল্যান্ডে তারকা ফাস্ট বোলার জানান, 'বিগত দুই বছর ধরে ও দারুণ খেলছে এবং শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, আইপিএলেও প্রতিপক্ষ বোলারদের বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যাটিং করেছে। তবে আমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হল আমরা ওকে কতটা চাপে ফেলতে পারছি। ওকে বল করাটা নিঃসন্দেহেই চ্যালেঞ্জিং, তবে প্রয়োজনীয় বিষয় হল একটা মোটামুটি ওভারের পর কীভাবে আমরা ফিরব, কীভাবে বাকি কথা চিন্তা না করে ম্য়াচে নিজেদের প্রভাব ফেলব?'

এরপরেই অভিষেকের বিরুদ্ধে নিজের বোলিং পরিকল্পনা জানান হেনরি। 'আমার মতে গোটা বিষয়টাই দাঁড়িয়ে আমরা কতটা নিঁখুত লাইন লেংথে বল করছি তার ওপর। সঠিক জায়গায় বলটাকে রাখতে হবে এবং নিজের সেরা বলটা করার চেষ্টা করতে হবে।' মত কিউয়ি তারকার। 

হেনরির কাছে টি-টোয়েন্টি ক্রিকেট হল আত্মবিশ্বাসের খেলা। তাঁর দাবি, 'আমার জন্য টি-টোয়েন্টি ক্রিকেটটা হল আত্মবিশ্বাস নির্ভরশীল। চাপের মুখে কীভাবে আবার ফিরে এসে ব্যাটারদের চাপে ফেলা যায় , কীভাবে নিজের পরিকল্পনা বাস্তবায়ন সেটাই গুরুত্বপূর্ণ। খেলতে খেলতেই তো শেখা যায় এবং এই সিরিজ় থেকে আমাদের জন্য এটাই আসল প্রাপ্তি। আমাদের জন্য গোটাটাই ইতিবাচক বিষয়। সিরিজ়ের শেষ ম্যাচে এসেও দলের ছেলেরা আত্মবিশ্বাসী যেটা আমাদের জন্য অত্যন্ত সন্তুষ্টির।'

এবার হেনরিরা নিজেদের সঠিক লাইন, লেংথ বোলিংয়ে শনিবার অভিষেক তথা ভারতীয় দলকে চাপে ফেলতে পারেন কি না, সেটাই দেখার বিষয় হতে চলেছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget