এক্সপ্লোর

India vs Pakistan: গোটা টি-২০ বিশ্বকাপ নয়, ভারতের বিরুদ্ধে নিজেদের ম্যাচ বয়কট করতে পারে পাকিস্তান দল!

Pakistan Cricket: পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি জানিয়েছিলেন আজ বা সোমবারের মধ্যেই পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি জানিয়ে দেওয়া হবে।

ইসলামাবাদ: আর মাত্র হাতে গোনা কয়েকদিনের অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2026)। তবে সেই মেগা টুর্নামেন্টে পাকিস্তানের (Pakistan Cricket) অংশগ্রহণ ঘিরে টালবাহানা অব্যাহত। আজ অথবা সোমবারই টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের খেলা বা না খেলা নির্ধারিত হতে পারে। তবে এবার নতুন এক খবর শোনা যাচ্ছে। দাবি করা হচ্ছে পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করলেও, ভারতের বিরুদ্ধে ম্যাচ (India vs Pakistan) বয়কট করতে পারে।

শুরু থেকেই বাংলাদেশকে পাকিস্তানের তরফে উস্কানি দেওয়া হয়েছে বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছিল। শেষমেশ বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদই পড়েছে। পাকিস্তান অবশ্য পাশে থাকার বার্তা দিয়েও কিন্তু বিশ্বকাপের জন্য নিজেদের দল ঘোষণা থেকে বিমান সফরের টিকিট বুক, সবটাই করে ফেলেছে। তবে বাংলাদেশের পাশে আছে এই বার্তা প্রকাশের জন্য পিসিবি এক পথ বের করেছে যাতে তাদের শাস্তিও পেতে না হয় আবার প্রতিবাদও করা সম্ভব হয়।

রিপোর্ট অনুযায়ী পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি নাকি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শেরিফকে কলম্বোতে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ না খেলার প্রস্তাব দিয়েছেন। বোর্ডের তরফে এক্ষেত্রে শাস্তি এড়াতে একটি বিশেষ কৌশল নেওয়া হবে। সেই কৌশল মারফৎ দাবি করা হব যে এই সিদ্ধান্ত বোর্ডের নয়, বরং ম্যাচ বয়কট করতে সরকারের তরফেই পিসিবিকে নির্দেশ দেওয়া হয়েছে। আইসিসির নিয়ম অনুযায়ী খেলাধুলোয় যদি কোনও দেশের রাজনৈতিক হস্তক্ষেপ হয়, তাহলে সেই দেশকে কড়া শাস্তির মুখে পড়তে হবে।

তবে Dawn-র রিপোর্ট অনুযায়ী এক্ষেত্রে পাকিস্তান বোর্ড জাতীয় নিরাপত্তা এবং সরকারের নির্দেশের কথা তুলে ধরবে। এক্ষেত্রে সরকারের নির্দেশ পালনের বাহানায় পাকিস্তান দল আইসিসির তরফে কড়া আর্থিক শাস্তি এড়াতে পারে।  একই রিপোর্টে দাবি করা হয় যে পাকিস্তান গোটা টুর্নামেন্ট বয়কটের বদলে টুর্নামেন্টের সবথেকে বড় এবং লাভদায়ক ম্যাচ বয়কট করে আইসিসির ওপর চাপ তৈরি করতে আগ্রহী।

পিসিবির তরফে মনে করা হচ্ছে যে আইসিসির শাস্তির এড়াতে তাঁরা ফাঁকফোকর বের করতে সক্ষম হয়েছে। তবে এই পথে কিন্তু যথেষ্ট ঝুঁকিও রয়েছে। বিশেষজ্ঞদর মতে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করলে যদি নিয়মের ঘেরাটোপে আইসিসির শাস্তি এড়িয়েও যাওয়া যায়, তাহলেও ব্রডকাস্টারদের তরফে পিসিবিকে আইনি ঝামেলায় জড়াতে হতে পারে। এবার পাকিস্তান বোর্ড শেষমেশ কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার বিষয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের
Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget