এক্সপ্লোর

IND vs NZ Final: আমদাবাদে সূর্যদের জয়ের লক্ষ্যে বদ্ধপরিকর সমর্থকরা, খেতাবি লড়াইয়ের আগে সারলেন ডিটিজাল পুজো

Indian Cricket Team: ২০২৬-এ যাতে ২০২৩ সালের পুনরাবৃত্তি না ঘটে, সেই বিষয় সুনিশ্চিত করতে তৎপর সূর্যবাহিনী। খেলোয়াড়রা তো বটেই, ভারতীয় দলের সমর্থকরাও কিন্তু প্রিয় দল যাতে ম্যাচ জেতে, তার জন্য প্রচেষ্টার খামতি রাখছেন না।

আমদাবাদ: আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। সপ্তাহান্তে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) খেতাবি লড়াইয়ে মাঠে নামছে ভারত ও নিউজ়িল্যান্ড (IND vs NZ)। দুই শক্তিধর দলের মধ্যে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশায় গোটা ক্রিকেটবিশ্ব। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

এই মাঠেই আড়াই বছর আগে ২০২৩ সালের নভেম্বরে আরেক বিশ্বকাপের ফাইনালে নেমেছিল ভারতীয় দল। ৫০ ওভারের সেই বিশ্বকাপে গোটা টুর্নামেন্ট অপরাজিত থেকে দুরন্ত ছন্দে সেই ফাইনাল খেলেছিল ভারতীয় দল। তবে ম্যাচশেষে ভারতীয় সমর্থকদের হৃদয়ভঙ্গই হয়। ভারতকে হারিয়ে সেই রাতে বিশ্বচ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়ান ক্রিকেট দল। ফের একবার সেই মাঠেই আরও একবার বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামছে টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটাররা।

২০২৬-এ যাতে ২০২৩ সালের পুনরাবৃত্তি না ঘটে, সেই বিষয় সুনিশ্চিত করতে তৎপর সূর্যবাহিনী। খেলোয়াড়রা তো বটেই, ভারতীয় দলের সমর্থকরাও কিন্তু প্রিয় দল যাতে ম্যাচ জেতে, তার জন্য প্রচেষ্টার খামতি রাখছেন না। সোশ্যাল মিডিয়ায় এরই মাঝে ভাইরাল হয়েছে 'ডিটিজাল আরতি'। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিওতে ভারতীয় ক্রিকেটারদের ডিটিজালি আরতি করতে দেখা যাচ্ছে।

 

তবে শুধু ডিজিটাল আরতি নয়, জায়গায়, জায়গায় আজ সমর্থকরা টিম ইন্ডিয়ার জয়ের জন্য যজ্ঞ, পুজোপাঠও করছেন। সেই না না ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভেসেও আসছে। এবার দেখার যে ভারতীয় দল ২০২৩-র দুঃস্বপ্নের রাত পিছনে ফেলে ২০২৬ সালে খেতাব নিজেদের ঘরে তুলতে পারে কি না।

 

তবে ইতিহাস কিন্তু খুব একটা ভাল ইঙ্গিত দিচ্ছে না। আজকের ম্যাচের আগে এক পরিসংখ্যান ভারতীয় সমর্থকদের খানিক চিন্তা বাড়াচ্ছে বটে। ভারতীয় দল আজ পর্যন্ত রবিবারে কোনও বিশ্বকাপ ট্রফি জেতেনি। শনিবার ভারতীয় দলের জন্য বরং আনন্দের হয়েছে। শনিবারই ভারতীয় দল ১৯৮৩ সালের বিশ্বকাপ, ২০১১ সালের বিশ্বকাপ, এমনকী গত বারের টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে। ভারতীয় দল প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে সোমবার। কেবল ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিই রবিবার জিতেছে টিম ইন্ডিয়া।

এক রবিবারই কিন্তু ভারত ২০২৩ সালের বিশ্বকাপে ফাইনালে এই মাঠেই পরাজিত হয়েছিল। তাই এই পরিসংখ্যান ভারতীয় সমর্থকদের উদ্বেগ খানিকটা যে বাড়াচ্ছে, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget