এক্সপ্লোর

IND vs NZ: দীর্ঘদিন মাঠের বাইরে, নিউজ়িল্যান্ড সিরিজ়পূর্বে কবে মাঠে ফিরছেন পন্থ, বুমরা? জানা গেল সম্ভাব্য দিনক্ষণ

INDA vs NZA: ৭ থেকে ১০ নভেম্বর লিঙ্কনে ভারত ও নিউজ়িল্যান্ডের 'এ' দলের শেষ বেসরকারি টেস্ট খেলা হবে।

নয়াদিল্লি: বর্তমানে রমরমিয়ে চলছে ভারত বনাম নিউজ়িল্যান্ডের (IND vs NZ) টি-২০ সিরিজ়। তবে এখন থেকেই দুই দলের টেস্ট সিরিজ় নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। সেই সিরিজ়ে ভারতীয় দলের দুই তারকার অংশগ্রহণ ঘিরে প্রশ্নচিহ্ন ছিল বটে। তবে শোনা যাচ্ছে যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) এবং ঋষভ পন্থ (Rishabh Pant), দুই তারকা ক্রিকেটারই দ্রুতই মাঠে ফিরবেন। 

ঋষভ পন্থ প্রাথমিকভাবে ভারত 'এ' বনাম নিউজ়িল্য়ান্ড 'এ'-র তিন ম্যাচের বেসরকারি টেস্টের অংশ ছিলেন। তবে ফিটনেস সমস্যায় তিনি প্রথম ম্যাচে খেলতে পারেননি। অপরদিকে, বুমরাকে কিউয়িদের বিরুদ্ধে ওয়ার্কলোড ম্য়ানেজ করার জন্য সীমিত ওভারের দুই সিরিজ়ের স্কোয়াডেই রাখা হয়নি। বিশ্রাম দেওয়া হয়েছে তাঁকে কিন্তু শোনা যাচ্ছে পন্থ এবং বুমরা, উভয় তারকা ক্রিকেটারই টেস্ট সিরিজ় শুরুর আগে 'এ' দলের হয়ে তৃতীয় বেসরকারি টেস্টে মাঠে নেমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটাবেন।

৭ থেকে ১০ নভেম্বর লিঙ্কনে ভারত ও নিউজ়িল্যান্ডের 'এ' দলের শেষ বেসরকারি টেস্ট খেলা হবে। বুমরার এই ম্যাচে খেলা কার্যত নিশ্চিত। তবে পন্থের ক্ষেত্রে এটা এখনও নিশ্চিত নয়। তিনি বিসিসিআইয়ের মেডিক্যাল দলের থেকে ফিটনেস সার্টিফিকেট পেলে তবেই খেলতে নামবেন। আপাতত পেশির টান সারিয়ে উঠার প্রক্রিয়ায় রয়েছেন ভারতের তারকা কিপার-ব্য়াটার।

আরও পড়ুন:- জলে গেল পাড়িক্কল, নবির দুরন্ত পারফরম্যান্স, দাঁতে দাঁত চেপে মরিয়া লড়াইয়ে ড্র ছিনিয়ে নিল নিউজ়িল্যান্ড এ 

পন্থ ইরানি কাপের সময় অক্টোবরে চোট পেয়েছিলেন। সেই চোটের জেরে দিল্লির হয়ে রঞ্জি ট্রফিতে নামতে পারেননি, খেলতে পারেননি ভারত 'এ' দলের প্রথম বেসরকারি টেস্টেও। তবে শোনা যাচ্ছে বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে পন্থ ইতিমধ্যেই হালকা অনুশীলন শুরু করে দিয়েছেন। ব্যাটিং ড্রিলও করছেন তিনি। তবে এখনও কিপিং করা শুরু করতে পারেনি পন্থ। তাই তাঁকে ঘিরে এখনও প্রশ্নচিহ্ন রয়েছে। 

অপরদিকে বুমরাকে এই ভারত এ ম্যাচটি টেস্ট সিরিজ়ের আগে প্রস্তুতি সারার সুযোগ করে দেবে। সেন্টার অফ এক্সিলেন্সে তিনি ভারতীয় দলের প্রক্রিয়া  অনুযায়ী অনুশীলন সেরে বিদেশের সফরের জন্য দলে ফিরবেন। আপাতত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় বেশ খানিকটা পিছিয়ে রয়েছে ভারতীয় দল। ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে এখন থেকে ভারতের জন্য প্রতিটি টেস্ট ম্যাচই গুরুত্বপূর্ণ। সেই কথা মাথায় রেখেই বুমরাকে কিন্তু সীমিত ওভারের সিরিজ় থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাই টিম ম্যানেজমেন্ট চাইবে বুমরার যেন সম্পূর্ণ ফিট হয়ে টেস্ট সিরিজ়ে একেবারে আগুন ঝরানোর জন্য প্রস্তুত থাকেন। সেটা তিনি করতে পারেন কি না, সেটাই দেখার বিষয়ও হতে চলেছে।

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

Dhruv Jurel: প্রতিদ্বন্দ্বিতা নয়, 'মেন্টর' পন্থে মুগ্ধ জুরেল, দলের জন্য বোলার হয়েও খেলতে রাজি ধ্রুব
প্রতিদ্বন্দ্বিতা নয়, 'মেন্টর' পন্থে মুগ্ধ জুরেল, দলের জন্য বোলার হয়েও খেলতে রাজি ধ্রুব
Syed Mushtaq Ali T20: ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
NZ vs IND: কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল
কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল
Gavaskar On Rishabh Pant: 'স্টুপিড' বলেছিলেন, ছক্কা মেরে পন্থ সেঞ্চুরি করতেই সুনীল গাওস্করের ভাইরাল সেলিব্রেশন
'স্টুপিড' বলেছিলেন, ছক্কা মেরে পন্থ সেঞ্চুরি করতেই সুনীল গাওস্করের ভাইরাল সেলিব্রেশন
Advertisement

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget