এক্সপ্লোর

Indian Cricket Team: খারাপ ফর্মের জেরে সমালোচনায় বিদ্ধ রবীন্দ্র জাডেজার পাশে দাঁড়ালেন সিরাজ, কী বললেন ভারতীয় তারকা?

IND vs NZ: কিউয়িদের বিরুদ্ধে প্রথম দুই ম্য়াচে জাডেজা মাত্র ৩১ রান করেছেন, বল হাতে কোনও উইকেটও পাননি তিনি।

ইনদওর: ভারত বনাম নিউজ়িল্যান্ডের (IND vs NZ) প্রথম দুই ম্য়াচে রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) একেবারেই আশানুরূপ পারফর্ম করতে পারেননি। তারকা অলরাউন্ডার সমালোচনায় বিদ্ধ হয়েছেন। তবে জাডেজার পাশে দাঁড়িয়ে তাঁর প্রতি আস্থা জ্ঞাপন করেছেন তাঁর সতীর্থ মহম্মদ সিরাজ (Mohammed Siraj)।

ভারতীয় দলের তারকা অলরাউন্ডার প্রথম দুই ম্যাচে কোনও সাফল্য পাননি। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েও তিনি মাত্র একটি উইকেট নিয়েছিলেন। সিরাজ অবশ্য জাডেজার ফর্ম নিয়ে খুব একটা উদ্বিগ্ন নন। তিনি প্রাক সাংবাদিক সম্মেলনে জানান, 'জাডেজার ফর্ম নিয়ে উদ্বেগের কোনও প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। বিষয়টি খালি একটি উইকেটের। ওই একটা উইকেট পেলেই সম্পূর্ণ ভিন্ন এক ধরনের বোলারকে দেখতে পাবেন।'

কিউয়িদের বিরুদ্ধে ব্যাট হাতেও দুই ম্য়াচে মাত্র ৩১ রান করেছেন জাডেজা। তবে কেরিয়ারে ২০৯ ম্যাচে প্রায় ২৯০০ রান করেছেন, নিয়েছেন ২৩২টি উইকেট। ভারতীয় সমর্থকরা আশা করবেন সপ্তাহান্তে যেন জাডেজাকে নিজের সেরা ফর্মেই দেখা যায়।

কিউয়িদের বিরুদ্ধে প্রথম ম্যাচে সহজেই ৩০১ রান তাড়া করে ম্য়াচ জেতে ভারত। তবে দ্বিতীয় ম্যাচে ২৮৫ রান ডিফেন্ড করতে নেমে ১৫ বল বাকি থাকতেই সাত উইকেটে ম্যাচ হারে ভারত। তবে সিরাজের দাবি ভারতীয় দলের বোলাররা দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে চাপে পড়লেও তাঁদের দক্ষতায় ভরসা রাখছেন সিরাজ। তিনি বলেন, 'আমরা দুই ম্যাচেই বেশ ভাল খেলেছি। প্রথম ম্যাচে আমাদের বোলিং, ব্য়াটিং, দুইই ভাল হয়েছিল। দ্বিতীয় ম্যাচে শুরুতে উইকেট হারালেও কেএল রাহুল দারুণ ব্যাট করে এবং নীতীশ রেড্ডিও অবদান রাখে। আমাদের কাছে (বোলিংয়ে) সুযোগ তো এসেছিল। ওই (মিচেলের) ক্যাচটা যদি ধরতে পারতাম তাহলে ফলাফল ভিন্ন হতেই পারত। বিশ্বমানে ব্যাটাররা তো বেশি সুযোগ দেয় না। আর ওরা সুযোগ পেলেও তার খেসারত দিতে হয়।'

সপ্তাহান্তে ইনদওরেই সিরিজ় নির্ণায়ক ম্যাচ মুখোমুখি হবে ভারত ও নিউজ়িল্যান্ড। তবে ম্যাচ নিয়ে টিম ইন্ডিয়া বাড়তি চাপ নিচ্ছে না। দলের অন্দরের পরিবেশও বেশ ইতিবাচক বলেই জানান সিরাজ। 'আমাদের দলের অন্দরের পরিবেশ খুবই ভাল। সিনিয়ররা নিজেদের মতামত ভাগ করে নেন। হার, জিত তো থাকেই, তবে দলের অন্দরে পরিবেশ খুবই ভাল। বিশেষ করে বড় বড় টুর্নামেন্টের জন্য প্রস্তুতির পূর্বে তো আমরা খুবই ইতিবাচক থাকি।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
Australia vs Bangladesh: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget