এক্সপ্লোর

IND vs PAK: বাড়ল নিরাপত্তা, নাশকতার ছক বিফল করতে তৈরি কর্তৃপক্ষ, অভয় দিলেন, নাসাউ কাউন্টির এগজিকিউটিভ

T20 World Cup 2024: ৯ জুন ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে কড়া নিরাপত্তা।

নিউ ইয়র্ক: শুরু হয়ে গিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) মহারণ। রমরমিয়ে যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুুঞ্জে চলছে মেগা টুর্নামেন্টের। তবে টুর্নামেন্টের সবথেকে হাইভোল্টেজ ম্যাচ শুরু হতে এখনও দিন পাঁচেক বাকি। ৯ তারিখ নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান (IND vs PAK) একের অপরের বিরুদ্ধে মাঠে নামছে। সেই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চরমে। এই হাইভোল্টেজ ম্য়াচের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে নিশ্চিত করলেন নাসাউ প্রদেশের এগজিকিউটিভ ব্রুস ব্ল্যাকম্যান।

দিনকয়েক আগেই মেগা ডুয়েলে এক জঙ্গি সংগঠনের তরফে নাশকতার হুমকি দেওয়া হয়েছিল। সেই নিয়ে অনেকেই উদ্বিগ্ন ছিলেন। ব্ল্যাকম্যান নিশ্চিত করলেন যে ম্যাচের নিরাপত্তা নিয়ে কোনওররকম কোনও আশঙ্কা নেই। আর যদি কোনওরকম উদ্বেগজনক পরিস্থিতি তৈরিও হয়, সেই পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত নাসাউ কর্তৃপক্ষ। 

ব্ল্যাকম্যান সম্প্রতি এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'আমরা জানি ওই ম্যাচটা বিশ্বের সবথেকে বড় ম্যাচ। সেই কথা মাথায় রেখেই আমরা নিজেদের প্রস্তুত করছি। ওইদিন বাড়তি নিরাপত্তা থাকবে। আমাদের নাসাউ কাউন্টি পুলিশ বিভাগ রয়েছে, ওরাই সব বড় বড় ইভেন্ট সামলায়। এছাড়া নিউ ইয়র্ক স্টেট পুলিশ, স্টেট পার্ক পুলিশ, ভলিন্টিয়ার ফায়ারফাইটাররা রয়েছেন, আমরা সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত। যাই হোক, সেই পরিস্থিতি সামাল দিতে আমরা তৈরি এবং আমি নিশ্চিত যে কিছু হবে না, যদি হয়ও আমি আত্মবিশ্বাসী যে আমরা সবভাবে প্রস্তুত।'

আইসিসির এক মুখপাত্র কিন্তু জানিয়ে দিয়েছেন যে বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এক আইসিসি মুখপাত্র জানান, 'মেগা ইভেন্টে সকলের নিরাপত্তা আমাদের সর্বপ্রথম প্রাধান্য এবং তার জন্য আমাদের কড়া নিরাপত্তা ব্যবস্থার বন্দোবস্ত রয়েছে। আমরা আয়োজক দেশগুলির সঙ্গে সবসময়ই এই বিষয়ে কথাবার্তা বলি এবং সবসময় পরিস্থিতি পর্যবেক্ষণ করি যাতে আপ্রীতিকর কোনও পরিস্থিতি তৈরি হলে আমরা সেটাকে সামাল দিতে পারি।'

কড়া নিরাপত্তা রয়েছে এবার তাই ম্যাচ শুরুর অপেক্ষা। দুই বছর আগে মেলবোর্নের মতো নিউ ইয়র্কেও কি ভারত-পাকিস্তানের হাড্ডাহাড্ডি লড়াই হবে? সেটাই দেখার।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ভারতীয় কোচের পদে কি পুনরায় আবেদন করবেন? নিজের ভবিষ্যৎ জল্পনা নিয়ে মুখ খুললেন দ্রাবিড় 

সেরা শিরোনাম

India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget