এক্সপ্লোর

IND vs SA: প্রথম টেস্টের আগেই ফিরলেন তিনি, ভারতীয় শিবিরে যোগ দিলেন বিরাট কোহলি

Virat Kohli: বিরাট কোহলি নিজের জরুরি কাজের আগেভাগেই লন্ডনে যাওয়ার ছুটি চেয়ে রেখেছিলেন বলে খবর।

প্রিটোরিয়া: আর মাত্র দিন দু'য়েকের অপেক্ষা। তারপরেই ২৬ ডিসেম্বর থেকে বক্সিং ডে টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মুখোমুখি হবে ভারত (IND vs SA 1st Test)। এই ম্যাচের আগেই হঠাৎ করেই বিরাট কোহলির (Virat Kohli) ভারতীয় শিবির ছাড়ার খবর শোনা গিয়েছিল। তবে ম্যাচের আগেই ফিরে আসলেন কোহলি। যোগ দিলেন ভারতীয় শিবিরে। 

বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতীয় শিবির ছাড়ার বিষয়ে আগে কোনও খবর না থাকলেও, নতুন রিপোর্ট অনুযায়ী কোহলি নাকি আগেভাগেই টিম ম্যানেজমেন্টকে এই বিষয়ে জানিয়েছিলেন। তাঁর লন্ডনে যাওয়াটা জরুরি ছিল এবং সেই বিষয়ে তিনি ম্যানেজমেন্ট জানিয়ে ছুটি নিয়ে নিয়েছিলেন। সেই কারণেই তিনি আন্তঃদলীয় ম্যাচে অংশগ্রহণ করেননি। 

রিপোর্ট অনুযায়ী এক সিনিয়র বিসিসিআই আধিকারিক কোহলি প্রসঙ্গে বলেন, 'বিরাট কোহলি ওই ম্যাচ খেলত না। টিম ম্যানেজমেন্ট এই বিষয়ে আগেভাগেই অবগত ছিল। হঠাৎ করে রাতারাতি কোনও পারিবারিক জরুরি প্রয়োজনে এমনটা হয়েছে তা নয়। যার বিষয়ে এই কথাগুলি বলা হচ্ছে তিনি বিরাট কোহলি। ও এইসব বিষয়ে আগেভাগেই সব পরিকল্পনা করে। ওর লন্ডনের এই সফরটার বিষয়ে অনেক আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল।'

তিনি আরও যোগ করেন, 'কোহলি ভারত থেকে দক্ষিণ আফ্রিকার জন্য ১৫ ডিসেম্বর রওনা দিয়েছিলেন। ১৯ ডিসেম্বর লন্ডনে যাওয়ার আগে তিন-চারটে অনুশীলন সেশন করেই ওঁ রওনা দিয়েছিল। এই কিছুদিন ও লন্ডনে ছিল, তবে ওঁ বর্তমানে স্কোয়াডে ফিরেছে। যতদূর সম্ভব ম্যাচের আগে কাল ওঁ অনুশীলনও সারবেন।'

তবে প্রথম টেস্ট ম্যাচের আগে জোড়া ধাক্কা খেয়েছে ভারতীয় দল। আঙুলের চোটের জন্য টেস্ট সিরিজ় থেকেই ছিটকে গিয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। এই চোটের কারণেই তিনি তৃতীয় ওয়ান ডে ম্যাচেও খেলতে পারেননি। রুতুরাজের পাশাপাশি ভারতীয় দল ঈশান কিষাণকেও টেস্ট সিরিজ়ের জন্য পাবে না। মানসিক স্বাস্থ্যজনিত কারণে ঈশান কিষাণ টেস্ট সিরিজ় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

বোর্ডের তরফ থেকে অফিশিয়াল বিবৃতিতে কিছু জানানো না হলেও  সূত্রের খবর,  টানা আন্তর্জাতিক ক্রিকেটের ক্রীড়া সূচি ও সফর করার ফলে এই মুহূর্তে ক্রিকেট থেকে কিছুটা সময় বিরতি নিতে চাইছেন ঈশান কিষাণ। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা জানিয়েছেন, 'ঈশান টিম ম্যানেজমেন্টকে এই বিষয় জানিয়েছে। ও মানসিক স্বাস্থ্যকে প্রাধান্য দিতে চায়। এই মুহূর্তে ক্রিকেট থেকে কিছু সময় বিরোতি চাইছে ও।  আমরা ওর  সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছি।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: ইতিহাস গড়লেন হরমনপ্রীতরা, টেস্টে প্রথমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় ভারতীয় মহিলা ক্রিকেট দলের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget