এক্সপ্লোর

IND vs SL 1st ODI: বর্ষাপাড়া স্টেডিয়ামে সাপের উপদ্রব, স্প্রে করা হচ্ছে কেমিক্যাল

IND vs SL ODI: ওয়ান ডে সিরিজ শুরুর হওয়ার আগেই দিন জোরাল ধাক্কা ভারতীয় শিবিরে। গোটা সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন ভারতের তারকা বোলার যশপ্রীত বুমরা।

গুয়াহাটি: শ্রীলঙ্কার বিরুদ্ধে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল। আজ থেকে শুরু হতে চলেছে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ (Ind vs SL ODI) । অসমের বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে এই সিরিজের প্রথম ম্যাচ। ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। প্রথম ওয়ান ডের আগেই বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম (Barsapara Cricket stadium) এবং তাঁর আশেপাশের সমস্ত আবাসনে সাপ দূরে রাখার স্প্রে করা হচ্ছে অসম ক্রিকেট অ্যাসোসিয়েশনের (Assam Cricket Association) তরফে। 

সাপ দূর করার স্প্রে

কিন্তু হঠাৎ সাপ দূর করার স্প্রে কেন? গত বছরের অক্টোবর মাসে এই মাঠেই আয়োজিত হয়েছিল ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ। সেই ম্যাচেই মাঠের মধ্যে হঠাৎ করেই একটি সাপ ঢুকে পড়ে। মিনিট পাঁচেকের জন্য ম্যাচ বাধ্য করেই বন্ধ রাখতে হয়। শেষমেশ এক মাঠকর্মী কোনওক্রমে ওই সাপকে মাঠ থেকে বের করতে সক্ষম হয়। এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই কারণেই ভারত-শ্রীলঙ্কার ম্যাচের সাপ দূরে রাখার স্প্রে করা হচ্ছে বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম এবং তার আশেপাশের জায়গাগুলিতে। অসম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তরঙ্গ গগৈ এই বিষয়ে কথা বলতে গিয়ে জানান, 'মশা, মাছি দূরে রাখতে কীটনাশক তো স্প্রে করা হচ্ছেই, এছাড়া মাঠ এবং তার আশেপাশের সমস্ত কমপ্লেক্সে আমরা সাপ দূরে রাখার কেমিক্যাল স্প্রে করছি।'

অর্ধদিবস ছুটি

এই ম্যাচের জন্য অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে অসম সরকার।  গুয়াহাটি তথা কামরূপ মেট্রোপলিটন জেলায় এই অর্ধদিবস ছুটি থাকবে। এই বিষয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ান ডে ম্যাচে নামবে ২ দল। দুপুর ১টার পর থেকে কামরূপ মেট্রোপলিটন জেলার সব সরকারি অফিস, স্কুল বন্ধ করে দেওয়া হবে। ম্যাচের জন্য ইতিমধ্যেই ভারত ও শ্রীলঙ্কার অনেক ক্রিকেটার গুয়াহাটিতে পৌঁছে গিয়েছেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ম্য়াচের যাবতীয় আয়োজন দেখার জন্য বর্ষাপাড়া স্টেডিয়ামে গিয়েছিলেন।

জোরাল ধাক্কা

শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে তিনি হতে পারতেন ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma) প্রধান পেস অস্ত্র। কিন্তু তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে গেলেন ডানহাতি পেসার। সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) থেকে বিবৃতি দিয়ে জানানো হল যে, গুয়াহাটিতে প্রথম ওয়ান ডে ম্যাচের আগে জাতীয় দলের সঙ্গে বুমরার যোগ দেওয়ার কথা থাকলেও, তিনি এখনও পুরো ম্যাচ ফিট নন। সেই কারণে তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলতে পারবেন না। তাঁর পুরো ম্যাচ ফিট হতে আরও সময় লাগবে বলেও জানানো হয়েছে বোর্ডের তরফে।

আরও পড়ুন: কেন জাতীয় দলে ফিরেও ফের বাদ বুমরা, জানালেন রোহিত

সেরা শিরোনাম

India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget