এক্সপ্লোর

Rohit On Bumrah; কেন জাতীয় দলে ফিরেও ফের বাদ বুমরা, জানালেন রোহিত

BCCI: ভারতের ক্রিকেটপ্রেমীরা আশা করেছিলেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে বল হাতে ফের আগুন ছোটাবেন যশপ্রীত বুমরা। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ডানহাতি পেসার।

গুয়াহাটি: প্রায় চার মাস পরে তিনি জাতীয় দলে ফিরেছেন। ভারতের ক্রিকেটপ্রেমীরা আশা করেছিলেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে বল হাতে ফের আগুন ছোটাবেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। কিন্তু সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে, শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ডানহাতি পেসার।

যা নিয়ে আক্ষেপ ভারত অধিনায়ক রোহিত শর্মার গলায়। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচের আগে রোহিত বলেছেন, 'ওর সঙ্গে এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। দুর্ভাগ্যের শিকার বুমরা। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে কঠোর পরিশ্রম করেছিল। সম্পূর্ণ ফিটনেস ফিরে পেয়েছিল। বোলিং শুরু করেছিল। সবকিছুই ঠিকঠাক ছিল। এটি গত দু'দিনে ঘটেছে। ওর পিঠে কিছুটা স্টিফনেস অনুভব করে। তবে বড় কিছু নয়। আমাদের সতর্ক থাকতেই হয়। আমরা সেটাই করেছি।’

রোহিত যোগ করেন, ‘যখন আমরা ওর নাম দলে রেখেছিলাম, তখন ও নেটে বোলিং করছিল। শুধু পিঠে কিছুটা স্টিফনেস অনুভব করে। ওকে নিয়ে আমাদের খুব সতর্ক থাকতে হবে। বিশ্বকাপের আগে একটা বড় চোট ছিল ওর। তাই আমাদের সতর্ক থাকতে হবে।’

শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে তিনি হতে পারতেন ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma) প্রধান পেস অস্ত্র। কিন্তু তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ (Ind vs SL) থেকে ছিটকে গেলেন ডানহাতি পেসার। 

সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) থেকে বিবৃতি দিয়ে জানানো হল যে, গুয়াহাটিতে প্রথম ওয়ান ডে ম্যাচের আগে জাতীয় দলের সঙ্গে বুমরার যোগ দেওয়ার কথা থাকলেও, তিনি এখনও পুরো ম্যাচ ফিট নন। সেই কারণে তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলতে পারবেন না। তাঁর পুরো ম্যাচ ফিট হতে আরও সময় লাগবে বলেও জানানো হয়েছে বোর্ডের তরফে।

ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে এ-ও জানানো হয়েছে যে, বুমরাকে নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সতর্কতামূলক পদক্ষেপ হিসাবেই তাঁকে আরও কয়েকদিন বিশ্রামে থাকতে বলা হচ্ছে। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে বুমরার পরিবর্ত হিসাবে কাউকে দলে রাখা হয়নি।

মঙ্গলবার, ১০ জানুয়ারি, গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ খেলবে ভারত।

বুমরা দেশের জার্সিতে শেষ ওয়ান ডে খেলেছেন লর্ডসে। গত বছরের ১৪ জুলাই। শেষ টেস্ট খেলেছেন তারও আগে, জুলাইয়ের শুরুতে। বার্মিংহামে ইংল্যান্ডের বিরুদ্ধে। ২৫ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হায়দরাবাদে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বুমরা। তারপর প্রায় ৪ মাস কেটে গিয়েছে। মাঠের বাইরে বুমরা। পিঠের চোট ভোগাচ্ছে আমদাবাদের পেসারকে। তবে সামনে লম্বা ক্রিকেট মরসুমের কথা মাথায় রেখে সম্ভবত তাঁকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ নির্বাচকেরা।

আরও পড়ুন: জাতীয় দল থেকে মুকেশ ফিরতেই চনমনে বাংলা, চার পেসারে বঢোদরা বধের অঙ্ক

সেরা শিরোনাম

Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget