এক্সপ্লোর

IND vs WI 1st Test LIVE: রাহুল, জুরেল, জাডেজাত্রয়ীর শতরান, আমদাবাদে দ্বিতীয় দিনশেষে রানের পাহাড়ে ভারত

India vs West Indies: আমদাবাদে প্রথম দিনের খেলাশেষে ওয়েস্ট ইন্ডিজ়ের ১৬২ রানের জবাবে ভারতের স্কোর দুই উইকেটে ১২১।

LIVE

Key Events
IND vs WI 1st LIVE Updates score narendra modi stadium Shubman Gill KL Rahul IND vs WI 1st Test LIVE: রাহুল, জুরেল, জাডেজাত্রয়ীর শতরান, আমদাবাদে দ্বিতীয় দিনশেষে রানের পাহাড়ে ভারত
আমদাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের দ্বৈরথ
Source : BCCI

Background

আমদাবাদ: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ়ের (IND vs WI) এক ঘটনাবহুল প্রথম দিনের খেলা শেষ হল। দিনে মোট ২৮৩ রান উঠল, পড়ল ১২টি উইকেট। ওয়েস্ট ইন্ডিজ়ের ১৬২ রানের জবাবে দিনশেষে ৩৮ ওভারে ভারতীয় দল দুই উইকেট হারিয়ে ১২১ রান তুলে ফেলল। এখনও ৪১ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া। কেএল রাহুল (KL Rahul) ৫৩ ও শুভমন গিল ১৮ রানে ক্রিজে অপরাজিত রইলেন।

এদিন ওয়েস্ট ইন্ডিজ়কে অল আউট করার পর শুরুটা বেশ দেখেশুনেই করেছিল ভারত। ইংল্যান্ড সফরে রাহুলকে এমনভাবে শুরুটা করতে দেখা গেলেও, যশস্বী জয়সওয়ালের ক্ষেত্রে বিষয়টা খানিকটা স্বভাববিরুদ্ধই ছিল। তবে নতুন বল এবং ওয়েস্ট ইন্ডিজ় বোলার, উভয়কেই প্রাথমিকভাবে সম্মান দেখান দুই ভারতীয় ওপেনার। এরই মাঝে নামে বৃষ্টি। খেলা সাময়িকভাবে কিছুক্ষণের জন্য বন্ধ থাকে। তবে বৃষ্টি থামার পর টিম ইন্ডিয়া মাঠে নামতেই সেই চেনা মেজাজে দেখা যায় যশস্বী জয়সওয়ালকে। দুরন্ত আগ্রাসীভাবে ব্যাটিং করা শুরু করেন তিনি। দেখতে দেখতেই ৫০ রানের গণ্ডিও পার করে ফেলে ভারত।

তবে যশস্বী অর্ধশতরান করতে পারেননি। ডেডন সিলসের বলে তাঁকে ৩৬ রানে সাজঘরে ফিরতে হয়। তিনে নামা সাই সুদর্শনকে প্রথম থেকেই স্পিনের বিরুদ্ধে বেশ নড়বড়ে দেখাচ্ছিল। তিনি শেষমেশ রস্টন চেজ়ের বলেই আউট হন। তবে ক্রিজে টিকে থাকেন রাহুল। পেশির টান উপেক্ষা করেই হাঁকান কেরিয়ারের ২০তম টেস্ট অর্ধশতরান। শেষমেশ অপারিজত থেকেই মাঠ ছাড়েন তিনি। 

দিনের শুরুটা অবশ্য ব্যাট হাতে করেছিল ওয়েস্ট ইন্ডিজ়। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন চেজ়। তবে অধিনায়কের সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেননি ওয়েস্ট ইন্ডিজ় ব্যাটাররা। শুরুতেই নতুন বলের বিরুদ্ধে মহম্মদ সিরাজের (Mohammed Siraj) বলে একের পর এক উইকেট হারায় ক্য়ারিবিয়ান দল। ৫০ রানের আগেই পড়ে চার উইকেট। দুই অভিজ্ঞ ব্যাটার শাই হোপ ও রস্টন চেজ় ইনিংস সামলানোর চেষ্টা করলেও, দুইজনে যথাক্রমে ২৪ ও ২৬ রানে সাজঘরে ফেরেন। 

প্রথম সেশনে পাঁচ উইকেট হারিয়ে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ়। এমন সময় খানিকটা রুখে দাঁড়ান জাস্টিন গ্রিভস। খ্যারি পিয়েরকে সঙ্গে নিয়ে লড়াই চালাচ্ছিলেন তিনি। তবে ক্লাসিক বুমরা (Jasprit Bumrah) ইয়র্কারে তাঁর উইকেট ভাঙে। ৩২ রানে ফেরেন তিনি। নতুন বলে শুরুটা যেখানে সিরাজ করেছিলেন, সেখানে শেষটা একাধিক দুরন্ত ইয়র্কারে করেন বুমরা। ১৬২ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ় ইনিংস।

বর্তমানে প্রথম দিনের খেলা শেষে যা পরিস্থিতি, তাতে নিঃসন্দেহে ভারতীয় দলই যে চালকের আসনে রয়েছে, তা বলা বাহুল্য।

 
16:48 PM (IST)  •  03 Oct 2025

IND vs WI: দ্বিতীয় দিনের খেলা শেষ

প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও দাপট দেখাল ভারত। পাঁচ উইকেটের বিনিময়ে ৪৪৮ রান তুলে দিনশেষ করল ভারত। সুন্দর নয় ও জাডেজা ১০৪ রানে অপরাজিত রইলেন। 

16:37 PM (IST)  •  03 Oct 2025

IND vs WI Score: জাডেজার শতরান

রাহুল, জুরেলের পর তৃতীয় ভারতীয় হিসাবে এই ম্যাচে শতরান হাঁকালেন রবীন্দ্র জাডেজা। নিজের কেরিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি হাঁকালেন তিনি। 

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shubman Gill: শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
IND vs SL: কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
IND vs SL: প্রথম টেস্টের পর ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচেও বৃষ্টির অশনি সংকেত?
প্রথম টেস্টের পর ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচেও বৃষ্টির অশনি সংকেত?

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget