এক্সপ্লোর

IND vs WI 2nd Test: দ্বিতীয় সেশনে পড়ল চার উইকেট, রাজধানীতে ফলো অনে ব্যাটিংয়ে নেমেও বিপাকে ওয়েস্ট ইন্ডিজ়

India vs West Indies: প্রথম টেস্টের মতোই দ্বিতীয় টেস্টেও ওয়েস্ট ইন্ডিজ়ের ওপর ইনিংসে হারের খাঁড়া ঝুলছে। 

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • প্রথম ইনিংসে ২৪৮ রানে আউট হওয়ার পর ফলো অনেও ভাল শুরু করেনি ক্যারিবিয়ানরা।
  • মহম্মদ সিরাজ ও ওয়াশিংটন সুন্দর দু'টি উইকেট তুলে নিলেন দ্রুত।
  • দ্বিতীয় সেশনে বুমরা ও কুলদীপের উইকেট প্রাপ্তি, ওয়েস্ট ইন্ডিজ ২৫০-এর দোরগোড়ায়।
  • দ্বিতীয় টেস্টেও ক্যারিবিয়ানদের ওপর ইনিংস হারের খাঁড়া ঝুলছে।

নয়াদিল্লি: প্রথম ইনিংসে ২৪৮ রানে অল আউট হওয়ার পর ফলো অনে ব্যাটিংয়ে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ়। ফলো অনে নেমেও দ্বিতীয় সেশন শেষের আগে ৩৫ রানে দুই উইকেট হারিয়ে ফেলল ওয়েস্ট ইন্ডিজ়। মহম্মদ সিরাজ প্রথম উইকেট নেওয়ার পর ভারতকে দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় সাফল্য এনে দিলেন ওয়াশিংটন সুন্দর। অনবদ্য বলে অ্যালিক অ্যাথানাজ়কে সাত রানে ফেরালেন তিনি। প্রথম টেস্টের মতোই দ্বিতীয় টেস্টেও (IND vs WI 2nd Test) ওয়েস্ট ইন্ডিজ়ের ওপর ইনিংসে হারের খাঁড়া ঝুলছে। 

দ্বিতীয় সেশনের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ়ের স্কোর ছিল ২১৭ রান, হাতে ছিল মাত্র দুই উইকেট। প্রথম সেশনের শেষের দিকে খ্যারি পিয়ের ও অ্যান্ডারসন ফিলিপ লড়াকু পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। ৪২ রান যোগ করে ফেলেছিলেন তাঁরা। তবে দ্বিতীয় সেশনে সেই লড়াইটা দেখা গেল না। লাঞ্চের পরে প্রথম ওভারেই এই পার্টনারশিপ ভাঙেন যশপ্রীত বুমরা। দুরন্ত বোলিংয়ে খ্যারি পিয়েরের উইকেট ভাঙেন বুমরা। ২৩ রানে আউট হন পিয়ের। নবম উইকেটে ৪৬ রানের পার্টনারশিপ ভাঙে। 

এরপরেও অবশ্য ওয়েস্ট ইন্ডিজ় লড়াই থামায়নি। শেষ উইকেটেও ফিলিপ ও জেডন সিলস আক্রমণাত্মক ব্যাটিংয়ের পন্থা বেছে নেন। দুইজনে ২৭ রান যোগ করেন। দুইজনে মিলে যখন দলকে প্রায় ২৫০ রানের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে, তখনই শেষ উইকেটটি পড়ে। সেই কুলদীপ যাদবই ভারতীয় দলকে সাফল্য এনে দেন। ভারতীয় স্পিনারের গুগলি পিক করতে ব্যর্থ হন সিলস। তিনি ১৩ রানে তিনি সাজঘরে ফিরতেই ওয়েস্ট ইন্ডিজ় ইনিংসের যবনিকা পতন হয়।

ভারতীয় দলের তরফে ইতিমধ্যেই রস্টন চেজ়দের ফলোঅন করানোর কথা জানিয়ে দেওয়া হয়েছিল। সেই ফলো অনে ব্যাটিংয়ে নেমেও শুরুটা একেবারেই ভালভাবে করতে পারল না ওয়েস্ট ইন্ডিজ়। মহম্মদ সিরাজের বলে ঝাঁপিয়ে পড়ে দুরন্ত ক্যাচ ধরে চন্দ্রপালকে মাত্র ১০ রানে সাজঘরে ফেরত পাঠান শুভমন গিল। এরপরে অনেকটা আর অশ্বিনের ট্রেডমার্ক বলে, তাঁরই মতো ব্যাটারকে বিট করে তাঁর উইকেট ভাঙেন সুন্দর। প্রথম ইনিংসের সর্বোচ্চ রানসংগ্রাহক অ্যাথানাজ় মাত্র সাত রানে সাজঘরে ফেরেন। 

অ্যাথানাজ় সাজঘরে ফিরতেই আম্পায়াররা চা পানের বিরতি ঘোষণা করেন। বর্তমানে ক্যারিবিয়ান দল যে বেশ বিপাকে, তা বলাই বাহুল্য। তাঁরা পাল্টা লড়াই চালাতে পারে কি না, এবার সেটাই দেখার বিষয় হতে চলেছে। আপাতত ক্যাম্পবেল ১৮ রানে ক্রিজে উপস্থিত রয়েছেন।

সেরা শিরোনাম

IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
Joe Root: পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
IND vs SL: নবাগত পাড়িক্কাল, সুথারের দাপটে গল-জয় ভারতের, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ে এগিয়ে গেল টিম ইন্ডিয়া
নবাগত পাড়িক্কাল, সুথারের দাপটে গল-জয় ভারতের, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ে এগিয়ে গেল টিম ইন্ডিয়া

ভিডিও

BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়
Nadia Congress Leader Death | জেলে বসেই সপুত্র কংগ্রেস নেতাকে খুনের চক্রান্ত TMC নেতার?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget