এক্সপ্লোর

IND vs WI 2nd Test: ফের ব্যাট হাতে ওপেনারদের দাপট, লাঞ্চে বিনা উইকেটে ১২১ রান তুলল ভারত

IND vs WI: নাগাড়ে দ্বিতীয় ম্যাচে শতরানের পার্টনারশিপ গড়লেন ভারতীয় ওপেনাররা।

পোর্ট অফ স্পিন: ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্ট ম্যাচেও (IND vs WI 2nd Test) ভারতের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও রোহিত শর্মার (Rohit Sharma) দাপট অব্যাহত। লাঞ্চে বিনা উইকেটে ১২১ রান তুলল ভারত। রোহিত ৬৩ ও যশস্বী ৫২ রানে ব্যাট করছেন। 

ত্রিনিদাদে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ নিজেদের শততম টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। এই ঐতিহাসিক ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট। রোহিতও অবশ্য জানান ভারতীয় দল টস জিতলে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্তই নিত। ম্যাচে ভারতীয় একাদশে এক বদল করা হয়। অধিনায়ক রোহিত জানান শার্দুল ঠাকুরের কুঁচকিতে হালকা চোট থাকায় তিনি এই ম্যাচে খেলতে পারছেন না। তাঁর বদলে অভিষেক ঘটানোর সুযোগ দেওয়া হয় বাংলার মুকেশ কুমারকে (Mukesh Kumar)।

ভারতীয় ওপেনাররা শুরুটা ভারতীয় দলের হয়ে বেশ ভাল ভাবেই করেন। ওপেনার যশস্বী বেশ আগ্রাসী মেজাজেই ব্যাট করছিলেন। ১১ ওভারেই ৫০ রানের গণ্ডি পার করে ফেলে টিম ইন্ডিয়া। ব্রাথওয়েট একাধিক বোলারকে এনে পার্টনারশিপ ভাঙার চেষ্টা করলেও তা বিফলেই যায়। প্রায় ৫ রান প্রতি ওভার গড়ে রান তুলতে থাকেন ভারতীয় ওপেনাররা। কিমার রোচের বলে দুরন্ত ছক্কা হাঁকিয়ে নিজের অর্ধশতরান পূরণ করেন রোহিত। ২১ ওভারে শতরানের গণ্ডিও পার করে ফেলে ভারতীয় দল।

 

নাগাড়ে দ্বিতীয় ম্যাচে শতরানের পার্টনারশিপ গড়লেন ভারতের নতুন টেস্ট ওপেনিং জুটি। বিনা উইকেটেই শেষমেশ ১২১ রান তুলে প্রথম সেশন শেষ করে ভারতীয় দল। প্রসঙ্গত, এই সেশনে ভারতীয় অধিনায়ক রোহিত টেস্ট ওপেনার হিসাবে দু'শো রানের গণ্ডি পার করেন। তিনি ও যশস্বী, দুইজনেই গত ম্যাচে শতরান হাঁকিয়েছিলেন। এই ম্যাচেও ফের একবার সেই লক্ষ্য নিয়েই লাঞ্চের পর মাঠে নামবেন দুই ভারতীয় ওপেনার। অপরদিকে, ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচে ফিরতে হলে দ্রুত একাধিক উইকেট নেওয়ার প্রয়োজন।   

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ভঙ্গুর নখের সমস্যা দূর করতে ভরসা থাকুক 'ন্যাচারাল অয়েলস'-এ, কোন কোন তেল দিয়ে নখে মালিশ করতে পারেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
Sourav Ganguly: প্রাণনাসের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
প্রাণনাসের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
Jemimah Rodrigues: বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget