এক্সপ্লোর

IND vs WI 2nd Test: চাপে পড়েও দারুণ কামব্যাক, বোলারদের কুর্নিশ জানিয়ে রাজধানীর মন্থর পিচ নিয়ে মুখ খুললেন সুন্দর

India VS West Indies: ফলো অন করা ওয়েস্ট ইন্ডিজ় নয়াদিল্লিতে শাই হোপ এবং জন ক্যাম্পবেলের শতরানের সুবাদে দারুণভাবে লড়াইয়ে ফেরে। তবে ৪০ রানে ছয় উইকেট নিয়ে ভারতও প্রত্যাঘাত করে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই নজরকাড়া, পঞ্চম দিনে ম্যাচ গড়িয়েছে।
  • ৪০ রানে ছয় উইকেট নিয়ে ভারতীয় বোলাররা ম্যাচে কামব্যাক করেন।
  • ধৈর্য ও সঠিক জায়গায় বল করেই উইকেটের প্রয়োজন, বললেন সুন্দর।
  • ১২১ রানের লক্ষ্যমাত্রায় ভারত জয়ের দোরগোড়ায়, ৬ উইকেট হাতে।

নয়াদিল্লি: প্রথম টেস্ট শেষ হয়ে গিয়েছিল মাত্র আড়াই দিনে। তবে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে (IND vs WI 2nd Test) ওয়েস্ট ইন্ডিজ় বেশ নজকাড়া লড়াই করল। ম্যাচ গড়িয়েছে পঞ্চম দিনে। ভারত আপাতত ম্যাচ জয়ের দোরগোড়ায়। অবশ্য এক সময় কিন্তু ওয়েস্ট ইন্ডিজ়ে ম্যাচে দারুণভাবে ফিরে আসার পথে অনেকটা এগিয়ে গিয়েছিল। ৪০ রানের বিনিময়ে ভারতীয় দল ছয় উইকেট তুলে নিয়ে ফের একবার ম্য়াচে কামব্যাক করে। এই কামব্যাকেই কুর্নিশ জানালেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)।  

সুন্দরের মতে অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের পিচে বোলিং করে উইকেট পেতে রীতিমতো ধৈর্য্য ধরে সঠিক সময়ের অপেক্ষা করতে হয়। তিনি চতুর্থ দিনের খেলা শেষে বলেন, 'এই ধরনের উইকেটে অনেক বেশি পরিমাণে ধৈর্য্যের প্রয়োজন হয়। আরও বেশি করে একেবার সঠিক জায়গায় বলটা রাখা প্রয়োজনীয়। এটাই এই উইকেটের চ্যালেঞ্জ। লম্বা লম্বা স্পেল করা এবং এই ধরনের পিচে ২০ উইকেট নেওয়াটা অত্যন্ত আনন্দদায়ক। সব বোলাররাই ভাল বোলিং করেছেন। ফাস্ট বোলাররাও তো প্রতিটি বলে নিজেদের সর্বস্বটা উজাড় করে দিয়েছে। তাই সত্যি বলতে এই বোলিং পারফরম্যান্সটা প্রশংসা পাওয়ার যোগ্য।'

ওয়াশিংটনের দাবি এই পিচটা গোটা ম্যাচ জুড়েই খুবই মন্থর গতির ছিল। সেই কারণেই ভারতীয় বোলারদের ভিন্ন ভিন্ন না না পরিকল্পনা করে বোলিং করতে হয়েছিল। তাঁর মূলত উইকেট লক্ষ্য করেই বোলিং করেন। ওয়েস্ট ইন্ডিজ়ের কামব্য়াকের সময় দলের পরিকল্পনার বিষয়ে কথা বলতে গিয়ে সুন্দর জানান, 'আমরা নিজেদের মধ্যে আলোচনায় সবসময় ধৈর্য্য ধরে নিরন্তর সঠিক জায়গায় বোলিং করে যাওয়ার কথা বলছিলাম। এখানে তো এটাই দরকার। পিচ কেমন হবে না হবে সেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তবে নিরন্তর নিজেদের সবটা দিয়ে একের পর এক স্পেন সঠিক জায়গায় বোলিং করা যাওয়াটা আমাদের হাতে। আমার মতে আমরা সকলেই সেটা দারুণভাবে করতে পেরেছি।'

ফলো অন করা ওয়েস্ট ইন্ডিজ় নয়াদিল্লিতে শাই হোপ এবং জন ক্যাম্পবেলের শতরানের সুবাদে দারুণভাবে লড়াইয়ে ফেরে। মাঝে ব্যাটিং ধস নামার পর শেষবেলায় জাস্টিন গ্রিভসের অর্ধশতরানে ভারতকে ১২১ রানের টার্গেট নির্ধারণ করেন রস্টন চেজ়রা। জবাবে ব্যাটে নেমে চতুর্থ দিনের খেলা শেষে ভারতের স্কোর এক উইকেটের বিনিময়ে ৬৩ রান। ম্য়াচের শেষদিনে ভারতের জয়ের জন্য আর মাত্র ৫৮ রানের প্রয়োজন, হাতে রয়েছে নয় উইকেট।

সেরা শিরোনাম

Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget