এক্সপ্লোর

IND vs AUS: বর্ডার-গাওস্কর ট্রফিতে ভারতীয় দলে ডাক পেলেন নতুন 'হার্দিক', রয়েছেন বাংলার তারকা ক্রিকেটারও

Border-Gavaskar Trophy: অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষিত ১৮ জনের ভারতীয় দলে রয়েছেন মোট ছয় ফাস্ট বোলার ও তিন স্পিনার।

মুম্বই: বছরের শেষের বহু কাঙ্খিত বর্ডার-গাওস্কর ট্রফির (,Border-Gavaskar Trophy) জন্য ভারতীয় দলের ঘোষণা করা হল। টিম ইন্ডিয়ার টেস্ট দলে প্রথমবার সুযোগ পেলেন দুই তারকা হর্ষিত রানা (Harshit Rana) ও নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। অস্ট্রেলিয়া সফরে (IND vs AUS) বাংলা থেকে সুযোগ পেলেন আকাশ দীপ। সফরকারী রিজার্ভ ক্রিকেটারদের মধ্যে রয়েছে বাংলার মুকেশ কুমারও।

অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষিত ১৮ জনের ভারতীয় দলে রয়েছেন মোট ছয় ফাস্ট বোলার ও তিন স্পিনার। রয়েছেন বাংলার জোড়া ক্রিকেটার। তবে যে বাংলার ক্রিকেটারের নাম দেখার জন্য সবথেকে বেশি প্রত্যাশা ছিল, তিনি নেই। কথা হচ্ছে মহম্মদ শামির। আগেই রোহিত শর্মা জানিয়েছিলেন হাফ ফিট শামিকে নিয়ে ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরে যাবে না। শামি অজ়িদের বিরুদ্ধে সিরিজ়ে খেলবেন, এই সিরিজ়কেই তিনি পাখির চোখ করে এগোচ্ছেন বলে বাংরবার একাধিক রিপোর্টে দাবি করা হলেও, তিনি যথাসময়ে সুস্থ হতে পারলেন না। বাংলা থেকে এই সফরে আরেক ফাস্ট বোলার আকাশ দীপের পাশাপাশি সুযোগ পেয়েছেন ধারাবাহিকভাবে ঘরোয়া ক্রিকেটে গুচ্ছ গুচ্ছ রান করা অভিমন্যু ঈশ্বরণ।

 

 

তবে শামির প্রত্যাবর্তন না ঘটলেও, দীর্ঘ চোট সমস্যা কাটিয়ে দলে ফিরলেন আরেক ফাস্ট বোলার। তিনি প্রসিদ্ধ কৃষ্ণ। দক্ষিণ আফ্রিকা সফরে অভিষেক ঘটানোর পর চোটের কারণে দীর্ঘদিন খেলতে পারেননি প্রসিদ্ধ। তবে দলীপ ট্রফিতে নজর কেড়েছিলেন কর্ণাটকের ফাস্ট বোলার। তিনি অবশেষে কাঙ্খিত প্রত্যাবর্তন ঘটালেন। প্রথমবার জাতীয় টেস্ট দলে ডাক পেলেন কেকেআর তারকা হর্ষিত রানা। নীতীশ কুমার রেড্ডির সুযোগ পাওয়াটা অবশ্য খুব একটা বিস্ময়ের নয়।

অস্ট্রেলিয়ার মাটিতে ফাস্ট বোলিং অলরাউন্ডার যে কোনও দলের অপরিহার্য অঙ্গ। দিনকয়েক আগে হার্দিক পাণ্ড্যকে লাল বলে অনুশীলন করতে দেখে অনেকেই তাঁর টেস্টে ফেরার আশা করলেও, তাঁর শরীর টেস্ট ম্যাচের ধকল নিতে তৈরি নয় বলে দাবি করে একাংশ। হার্দিকের মতোই ফাস্ট বোলিং অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডিকে তাই অস্ট্রেলিয়া সফরে দলে ডেকে নেওয়া হল। অপরদিকে, কুলদীপ বর্তমানে নিউজ়িল্যান্ড সিরিজ়ে টিম ইন্ডিয়ার অঙ্গ হলেও, এই সিরিজ় শেষেই তিনি দীর্ঘমেয়াদি চোট সারাতে এনসিএ-তে যাবেন। সেই কারণেই তিনি নির্বাচিত হওয়ার দৌড়েই ছিলেন না বলে বিসিসিআইয়ের তরফে জানানো হয়। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: চোটের কবলে একাধিক তারকা, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টি-২০ দলে একাধিক নতুন মুখ 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Bhuvneshwar Kumar: নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
Zaheer On Shami: ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget