এক্সপ্লোর

IND vs SA T20: চোটের কবলে একাধিক তারকা, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টি-২০ দলে জোড়া নতুন মুখ

India vs South Africa: ৮ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রামধনুর দেশেই চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে মুখোমুখি হবে ভারতীয় ক্রিকেট দল।

মুম্বই: বর্তমানে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ় খেলতে ব্যস্ত ভারতীয় দল। জোরকদমে চলছে দ্বিতীয় টেস্ট। তবে এরই মাঝে দক্ষিণ আফ্রিকা (IND vs SA) সফরের দল ঘোষণা করে দিলেন টিম ইন্ডিয়ার নির্বাচকরা।

৮ নভেম্বর থেকে শুরু হওয়া চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়়ের জন্য ভারতীয় দলের ১৫ জনের দলে সুযোগ পেলেন একাধিক নতুন মুখ। চোটের কারণে এই সিরিজ়ে রিয়ান পরাগ, ময়ঙ্ক যাদব ও শিবম দুবে, তরুণ ত্রয়ী খেলতে পারবেন না। সেই সুযোগে কেকেআরের হয়ে আইপিএল মাতানো রমনদীপ সিংহ (Ramandeep Singh ) এবং আরসিবির হয়ে বল হাতে নজরকাড়া বিজয়কুমার বিশাখ (Vijaykumar Vyshak) দলে ডাক পেয়েছেন। 

 

 

গত টি-টোয়েন্টি সিরিজ়েই নিজের আন্তর্জাতিক অভিষেক ঘটিয়েছিলেন ময়ঙ্ক যাদব। আশা ছিল দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলিং সহায়ক পরিবেশে ফের একবার দেখা যাবে তাঁকে। তবে এক সিরিজ় খেলার পরেই চোটের কবলে পরলেন তারকা ফাস্ট বোলার। সেই কারণেই তাঁকে এবং শিবম দুবেকে নির্বাচিত করা সম্ভব হয়নি। 

অপরদিকে, রিয়ান পরাগের ক্ষেত্রে সমস্যাটা দীর্ঘমেয়াদি। ডান কাঁধের চোটে বহুদিন ধরেই ভুগছেন অসমের তরুণ অলরাউন্ডার। সেই চোট সারাতেই এবার বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে যাবেন রিয়ান। তাঁদের অনুপস্থিতিতেই রমনদীপদের জন্য জাতীয় দলের দরজা খুলে গেল। পাঞ্জাবের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা রমনদীপ এবারের আইপিএল জয়ী কলকাতা নাইট রাইডার্স দলের অঙ্গ ছিলেন। ব্য়াট, বল উভয়ই করার পাশাপাশি তিনি অনবদ্য ফিল্ডারও। বর্তমানে উদীয়মান টি-২০ এশিয়া কাপেও সুযোগ পেয়েছিলেন তিনি। সেই টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই এবার এল জাতীয় দলে ডাক।

অপরদিকে, কর্ণাটকের হয়ে খেলেন বিশাখ। তিনিল আরসিবির হয়ে দুই মরশুম ধরে খেলছেন। ৩০টি বিশ ওভারের ম্যাচে তাঁর দখলে রয়েছে ৪২টি উইকেট নেওয়ার কৃতিত্ব। ২০.৮৮ গড় ও ৮.২৯ ইকোনমিতে বোলিং করেছেন তিনি। এবার জাতীয় দলের হয়ে নজর কাড়ার সুযোগ তাঁর সামনে।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: 'কেরিয়ারের সবথেকে খারাপ শট', কোহলিকে আউট করে নিজেও হতবাক মিচেল স্যান্টনার 

সেরা শিরোনাম

Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget