এক্সপ্লোর

Suryakumar Yadav: বাড়ছে প্রশ্ন, উঠছে সমালোচনার ঝড়, আইপিএলের পর ঘরোয়া লিগেও চলল না সূর্যকুমার যাদবের ব্যাট

Indian Cricket Team: জাতীয় নির্বাচক কমিটির সিংহভাগ সদস্যই অফ-ফর্মে থাকা এই ব্যাটারকে অধিনায়ক পদ তো বটেই, দল থেকেও বাদ দেওয়ার পক্ষে মত দিয়েছেন বলে শোনা যাচ্ছে।

মুম্বই: মাত্র দিন দু'য়েক হয়েছে এবারের আইপিএল মরশুম শেষ হয়েছে। তবে ইতিমধ্যেই কিন্তু মুম্বইয়ের ঘরোয়া টি-২০ লিগ (T20 Mumbai League 2026 ) চালু হয়েছে। সেই লিগের প্রথম ম্যাচেই অজিঙ্ক রাহানের নর্থ মুম্বই প্যান্থার্স ২১ রানে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ট্রায়াম্প নাইটসদের পরাজিত করেছে। এই ম্যাচে তাঁর দল তো হেরেইছে, সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) নিজেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন।

২১০ রান তাড়া করতে নেমে নাইটসদের হয়ে নূতন গোয়েল ৯৩ রানের ইনিংস খেলেন। তবে তা সত্ত্বেও দলের বাকিরা তেমন রান না পাওয়ায় কোনও সময়ই নাইটসদের দেখে মনে হয়নি তারা ম্যাচ জিততে পারে। প্রয়োজনীয় রানের গতি বজায় রাখতে ব্যর্থ হন তারা। ফলত পরাজিতই হতে হয় তাদের। ম্যাচে নাইটসদের ব্যাটিং ইনিংসে দুই ওপেনারই অল্প রানে আউট হওয়ার পরে ভারতীয় দলের বিশ্বজয়ী টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব ক্রিজে ব্যাট করতে নামেন। ওয়াংখেড়েত আয়োজিত এই ম্য়াচে সূর্য ব্যাটে নামতে স্ট্যান্ডে দর্শকদের উল্লাস ছিল চোখে পড়ার মতো।

শুরুটা কিন্তু সূর্য বেশ ভালই করেছিলেন। তিনি নেমে একের পর এক চারটি বাউন্ডারি মারেন। তবে রাহুল সাওয়ান্তের বলে সূর্যকুমার মাত্র ১৯ রানেই সাজঘরে ফিরতে বাধ্য হন। চলতি বছরে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল বিশ্বকাপ জিতলেও, মেগা টুর্নামেন্টে তাঁর ফর্ম প্রশ্নের মুখে পড়ে। এরপর আইপিএলটাও সূর্যের জন্য খুব একটা ভাল কাটেনি। সদ্য সমাপ্ত আইপিএলে সূর্য মাত্র ২০.৭৭ গড় ও ১৪৭.৫৪ স্ট্রাইক রেটে ২৭০ রান করেন, দুইটি অর্ধশতরান আসে তাঁর ব্যাট থেকে। তারপরেই মুম্বইয়ের ঘরোয়া টি-২০ লিগেও ব্যাট হাতে এই ব্যর্থতা। সূর্যর উপরে যে চাপ বাড়ছে, তা কিন্তু বলাই বাহুল্য।

এই অফফর্মের জেরে অধিনায়কত্ব তো বটেই, সূর্যের ভারতীয় দলে জায়গা পাওয়া নিয়েও প্রশ্ন উঠছে। জাতীয় নির্বাচক কমিটির সিংহভাগ সদস্যই অফফর্মে থাকা এই ব্যাটারকে অধিনায়ক পদ তো বটেই, দল থেকেও বাদ দেওয়ার পক্ষে মত দিয়েছেন। তবে, ক্রিকেট মহলের মতে, স্কাই এর ভাগ্য শেষ পর্যন্ত নির্ভর করছে দলের হেড কোচ গৌতম গম্ভীরের সিদ্ধান্তের ওপর।      

আরও পড়ুন:- ভারতের হয়ে শীঘ্রই অভিষেক ঘটাবেন বৈভব? এশিয়ান গেমসের পরিকল্পনাতেও নেই গিল, সূর্যকুমাররা 

বিসিসিআই-এর একটি নির্ভরযোগ্য সূত্রের খবর, অজিত আগরকরের নেতৃত্বাধীন পাঁচ নির্বাচকের কমিটি আর সূর্যকুমারকে নিয়ে এগোতে রাজি নন। গত এক বছর ধরে তাঁর পারফরম্যান্স অত্যন্ত সাধারণ। বোর্ডের একাংশের মতে, ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের কথা মাথায় রেখে এখন থেকেই তরুণ দল গড়ার প্রক্রিয়া শুরু করা উচিত। বিসিসিআইয়ের সঙ্গে যুক্ত এক সিনিয়র বলেছেন, 'প্রথমে নির্বাচকরা মনে করছিল, গতবারের মতো আইপিএলেই আবারও সূর্যকুমার যাদবকে ছন্দে ফিরতে সাহায্য করবে, যখন তিনি ৭০০-র বেশি রান করেছিলেন। কিন্তু আশ্চর্যজনকভাবে, ওর ব্যাটিংয়ে কোনও টেকনিক্যাল সংশোধনই দেখা যায়নি। এমনকি একেবারে নবীন পেসাররাও শুধু সোজাসুজি হার্ড লেংথ বল করেই ওকে চাপে ফেলছে, আর তার কোনও উত্তর নেই সূর্যকুমারের কাছে। নির্বাচকরা মনে করছেন না যে তিনি ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলবেন।'

এমন পরিস্থিতিতে এবার দেখার সূর্যের ভবিষ্যৎ ঠিক কী হতে চলেছে।

Advertisement

সেরা শিরোনাম

Shubman Gill: শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
IND vs SL: কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
IND vs SL: প্রথম টেস্টের পর ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচেও বৃষ্টির অশনি সংকেত?
প্রথম টেস্টের পর ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচেও বৃষ্টির অশনি সংকেত?
Advertisement

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget