এক্সপ্লোর

Sanju Samson: সেঞ্চুরির আবদার এসেছিল ব্যাটিং কোচের তরফে, পাল্টা স্যামসনের উত্তর শুনে চমকে গিয়েছিলেন গম্ভীরও!

Indian Cricket Team: টুর্নামেন্টের সেরার খেতাবও জিতে নিয়েছিলেন। তিনটি ইনিংসেই সেঞ্চুরির কাছে পৌঁছেও সেই গণ্ডি পেরতে পারেননি। তবে তা নিয়ে আক্ষেপ নেই কেরলের ব্যাটারের।

মুম্বই: বছরের শুরুতে কিউয়িদের বিরুদ্ধেই নিজেদের ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে জিতেছিল ভারত। সেই সিরিজে একেবারেই পারফর্ম করতে পারেননি সঞ্জু স্যামসন (Sanju Samson)। যার প্রভাব পড়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপেও (T20 World Cup 2026)। শুরুর দিকে বেঞ্চে বসেই কাটাতে হয়েছিল। অপেক্ষা করছিলেন একটা সুযোগের। যা তিনি পেলেন ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সুপার এইটের ম্য়াচে। ব্যাট থেকে এসেছিল ঝোড়ো ৯৭ রানের ইনিংস। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের দুটো ম্যাচেও ঝোড়ো অর্ধশতরান। আর দুটো ম্য়াচেই এসেছিল ৮৯। টুর্নামেন্টের সেরার খেতাবও জিতে নিয়েছিলেন। তিনটি ইনিংসেই সেঞ্চুরির কাছে পৌঁছেও সেই গণ্ডি পেরতে পারেননি। তবে তা নিয়ে আক্ষেপ নেই কেরলের ব্যাটারের। এমনকী দলের ব্যাটিং কোচের এক অনুরোধও না কি নাকচ করে দিয়েছিলেন স্য়ামসন। যা উত্তর শুনে কিছুটা চমকে গিয়েছিলেন গৌতম গম্ভীরও।

ভারতীয় দলের কোচ হওয়ার পর থেকেই গৌতম গম্ভীর বারবার বলে এসেছেন যে তিনি কোনও ব্যক্তিগত মাইলস্টোন নিয়ে চর্চা করতে চান না। তাঁর একটাই লক্ষ্য যে দল যাতে সেরা পারফরম্য়ান্সটা দিতে পারে। এই পরিস্থিতিতে প্রত্যেকেই ভয়ডরহীন ক্রিকেট খেলতে শুরু করেছে। নিজেদের শতরান, নিজেদের পাঁচ উইকেট পাওয়ার তাগিদ নয়, কীভাবে দল জিততে পারে, তার দিকেই বেশি গুরুত্ব দিয়েছেন সবাই। এই পরিস্থিতিতে সিতাংশু কোটাকের একটি প্রশ্নে স্যামসন এমন এক উত্তর দিয়েছিলেন, যা গম্ভীরও ভাবতে পারেননি..

সিতাংশু কোটাক অনুশীলনের মাঝেই ডানহাতি ব্যাটারকে অনুরোধ করেছিলেন, একটি সেঞ্চুরি যেন সে পূর্ণ করে। কারণ বারবার শতরানের এত কাছে পৌঁছেও তা মিস করতে হচ্ছে। তখনই স্যামসন হাসিমুখেই বলে ওঠেন, 'একদিকে আপনি বলছেন যে পার্সোনাল মাইলস্টোন নিয়ে একেবারেই ভাবতে না, আবার অন্য়দিকে আপনি আমাকে সেঞ্চুরি করতে বলছেন, দুটো তো একসঙ্গে কখনওই সম্ভব নয়।''

এই মুহূর্ত সম্পর্কে বলতে গিয়ে ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক বলেন, ''ও অবশ্য়ই মজা করেই বলেছিল। কিন্তু স্যামসনের কথার মধ্যে থেকেই বোঝা যাচ্ছিল যে ছেলেদের মাইন্ড সেট কতটা শক্তিশালী এখন। ব্যক্তি পারফরম্য়ান্সের তুলনায় সবাই দলকেই আগে রাখছে। যার পরিষ্কার ফল এই ট্রফি জয়।''

ভারতীয় ড্রেসিংরুমে যেভাবে গৌতম গম্ভীর ও সূর্যকুমার যাদব পরিবেশটাই বদলে দিয়েছেন, তার প্রশংসাও করেন সিতাংশু কোটাক।

সেরা শিরোনাম

India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?

ভিডিও

Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget