এক্সপ্লোর

Vaibhav Suryavanshi: সিনিয়র জাতীয় দলের দরজা কি দ্রুত খুলবে বৈভবের? কী বলছেন শাস্ত্রী?

Ravi Shastri On Vaibhav Suryavanshi: ইংল্য়ান্ড অনূর্ধব ১৯ দলের বিরুদ্ধে বৈভব তাঁর শতরানের ইনিংসে ১৩টি বাউন্ডারি ও ১০টি ছক্কা হাঁকিয়েছিল। বৈভব ৭৮ বলে ১৪৩ রানের ইনিংস খেলেছে।

মুম্বই: ঘরোয়া ক্রিকেট থেকে আইপিএলের মঞ্চ। এরপর দেশের জার্সিতে যুব দলের পারফরম্য়ান্স। আইপিএল ১৪ বছর বয়সে সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড। ব্যাট হাতে দুরন্ত ছন্দে রয়েছে বৈভব সূর্যবংশী। ইংল্যান্ডের মাটিতে অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে একের পর এক ম্যাচে ব্যাট হাতে দাপট দেখিয়ে যাচ্ছে সে। ৭৮ বলে ১৪৩ রানের ঝোড়ো ইনিংসও খেলেছে। যা দেখে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী মনে করেন এমন ফর্ম ধরে রাখলে খুব দ্রুত ভারতীয় সিনিয়র ক্রিকেট দলে সুযাগ পাবে সে।

ইংল্য়ান্ড অনূর্ধব ১৯ দলের বিরুদ্ধে বৈভব তাঁর শতরানের ইনিংসে ১৩টি বাউন্ডারি ও ১০টি ছক্কা হাঁকিয়েছিল। শাস্ত্রী বলছেন, ''বৈভব প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছে। আইপিএলে খেলেছে। যেখানে দুরন্ত শতরানও হাঁকিয়েছে সে। সবার নজরে পড়েছে বৈভব।'' এরপরই প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার বলছেন, ''প্রথম শ্রেণির ক্রিকেটে আরও বেশি করে ম্যাচ খেলেলে জাতীয় দলে ঢোকার রাস্তাটা আরও সহজ হবে বৈভবের জন্য।''

উরস্টারশায়ারের নিউ রোড স্টেডিয়ামে বৈভব ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের হয়ে ব্যাট হাতে ঝড় তোলে। ৫২ বলে সে শতরান হাঁকান। যুব ওয়ান ডে ফর্ম্যাটে এটাই দ্রুততম শতরানের রেকর্ড। বাঁ-হাতি ওপেনার শেষমেশ ৭৮ বলে ১৪৩ রানে ইনিংস খেলে সাজঘরে ফেরে। ভারতীয় দল তার বিধ্বংসী সেঞ্চুরি ইনিংসে ভর করেই ম্যাচ ও সিরিজ় জিতে নেয়। এই ম্য়াচ শেষে সূর্যবংশী জানায় সে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমন গিলের থেকে অনুপ্রেরণা পান।

বিসিসিআইয়ের পোস্ট করা একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, 'আমি ওঁর থেকে অনুপ্রেরণা পাই। ম্যাচটা তো সামনে থেকেই দেখেছিলাম আমরা। একশো বা দুইশো রান করে কিন্তু ওঁ থামেনি, দলকে আরও এগিয়ে নিয়ে যান। আমি পরবর্তী ম্যাচে ২০০ রান করার চেষ্টা করব। দেখব যাতে গোটা ৫০ ওভার ব্য়াট করতে পারি। আমি যত রান করব, আমার দলের জন্য তা ততটাই লাভদায়ক হবে। পরের ম্যাচে আমি গোটটা টিকে থাকার লক্ষ্যে খেলব।'

বৈভবের এই মন্তব্য কিন্তু প্রতিপক্ষ দলের জন্য বেশ বড় সতর্কবার্তা। পাশাপাশি এই মন্তব্য তার রানের খিদেটাও বোঝানোর জন্য যথেষ্ট। বৈভব তো সিরিজে ভাল খেলছেই, তার সঙ্গে ১৮ বছর বয়সী ক্রিকেটার বিহান মলহোত্রও ভাল খেললেন । বিহানও এই ম্যাচে একটি দুর্দান্ত সেঞ্চুরি করেছেন। বিহানও ঝোড়ো ব্যাটিং করেন। বিহান তাঁর ইনিংসে ১৫টি চার এবং তিনটি ছয় মারেন । বিহান এবং বৈভব মিলে দ্বিতীয় উইকেটে ২১৯ রানের রেকর্ড পার্টনারশিপ করেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget