এক্সপ্লোর

IND vs ENG 4th Test: দিনশেষে যশস্বী-রোহিতের ঝোড়ো ব্যাটিং, চতুর্থ টেস্ট জিততে ভারতের প্রয়োজন আর ১৫২ রান

India vs England 4th Test: তৃতীয় দিনের শেষে রোহিত ২৪ ও যশস্বী ১৬ রানে ক্রিজে অপরাজিত রয়েছেন।

রাঁচি: কোনও উইকেট না হারিয়ে ৪০ রানে তৃতীয় দিনের খেলা শেষ করল ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট (IND vs ENG 4th Test) তথা সিরিজ় জয়ের জন্য প্রয়োজন আর ১৫২ রান। রোহিত ২৪ ও যশস্বী ১৬ রানে ক্রিজে অপরাজিত রয়েছেন। 

দিনের শুরুটা ভারতই ব্যাট হাতে করে। সাত উইকেটের বিনিময়ে ২১৯ রান থেকে খেলা শুরু করেন ধ্রুব জুরেল (Dhruv Jurel) ও কুলদীপ যাদব (Kuldeep Yadav)। দুইজনে মিলে অষ্টম উইকেটে ৭৬ রান যোগ করেন দুইজনে। দুভার্গ্যবশত ২৮ রানে প্লেড অন হন কুলদীপ। তবে জুরেল কিন্তু নিজের লড়াকু ইনিংস চালিয়ে যান। অর্ধশতরান পূরণ করেন তিনি। আকাশ দীপও তাঁকে সঙ্গ দেন। নবম উইকেটে ৪০ রান যোগ করেন তাঁরা। তিনশো রানের গণ্ডি পার করে ভারত। তবে জুরেল অল্পের জন্য নিজের শতরান হাতছাড়া করেন। প্রথম ইনিংসে শেষ ভারতীয় উইকেট হিসাবে তিনিই ৯০ রানে আউট হন।

ভারতকে প্রথম সেশনে ৩০৭ রানে অল আউট করে দেওয়ার পর ব্যাটিং করতে নামে ইংল্যান্ড। ৪৬ রানে এগিয়ে থাকা ইংল্যান্ড দ্রুত গতিতে নিজেদের 'বাজ়বল' পরিকল্পনাতেই রান তোলার লক্ষ্যে ছিল। তবে নতুন বল হাতে আর অশ্বিন (R Ashwin) ভারতকে সাফল্য এনে দেন। তাও এক নয়, জোড়া সাফল্য। প্রথমে বেন ডাকেটকে ১৫ রানে ফেরান তিনি। ওই একই ওভারে অলি পোপকে খাতা খোলার আগে আউট করেন তারকা ভারতীয় অফস্পিনার।

প্রথম ইনিংসে অনবদ্য সেঞ্চুরি হাঁকানো ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুটও ক্রিজে দীর্ঘস্থায়ী হননি। তাঁকেও ১১ রানে ফেরান অশ্বিনই। এমন পরিস্থিতিতে পাল্টা আক্রমণ শুরু করেন ক্রলি ও জনি বেয়ারস্টো। ইনিংসের শুরুতেই শতাধিক স্ট্রাইক রেটে ব্যাটিং করছিলেন বেয়ারস্টো। ক্রলিও অনবদ্য ছিলেন। ৭১ বলে অর্ধশতরানও পূরণ করেন ক্রলি। 

ঠিক যখন মনে হচ্ছিল ক্রলি ও বেয়ারস্টো ইংল্যান্ডকে বড় রানের দিকে নিয়ে যাবেন, তখনই দুরন্ত স্পিন বোলিংয়ে ইংল্যান্ড ওপেনারের মিডল স্টাম্প ছিটকে দেন কুলদীপ যাদব। ৬০ রানে সাজঘরে ফিরতে হয় তাঁকে। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসও ব্যাট হাতে ফের একবার ব্যর্থ। ১২০ রানে পাঁচ উইকেট হারিয়ে দিনের দ্বিতীয় সেশন শেষ করে ইংল্যান্ড। সেশন বদল হলেও, বদলায়নি ভারতীয় স্পিনারদের দাপট।

তৃতীয় সেশনের শুরুতেই জনি বেয়ারস্টোকে ৩০ রানে ফেরান রবীন্দ্র জাডেজা। প্রথম ইনিংসে ৪৭ রান করা ফোকস ইংল্যান্ডের হয়ে খানিক লড়াইয়ের চেষ্টা করেন বটে। তবে ভারতীয় স্পিনারদের দাপটে খুব একটা বড় ইনিংস খেলতে পারেননি তিনি। ১৭ রান করে আউট হন ফোকস। ১৪৫ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। ম্যাচ জয়ের জন্য ভারতীয় দলের সামনে ১৯২ রানের টার্গেট নির্ধারিত হয়।

দিনের শেষবেলায় কয়েক ওভারের জন্য ব্যাটিং করাটা সবসময়ই চ্যালেঞ্জিং হয়। ভারতকেও বিপাকে ফেলার আশায় ছিলেন ইংল্যান্ড বোলাররা। তবে উইকেট বাঁচানো নয়, পাল্টা আক্রমণের পথ বেছে নেন দুই ভারতীয় ওপেনারই। আগ্রাসী মেজাজে ব্যাট করে আট ওভারে পাঁচ রান প্রতি ওভারে ৪০ রান বোর্ডে তুলে ফেলে ভারত। কাল, চতুর্থ দিনেই সিরিজ় পকেটে পুরে নেওয়ার লক্ষ্যে নামবে রোহিত বাহিনী। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: রোল নয়, পছন্দ চিকেন স্টু, অফস্টাম্প পুঁতে বোলিং, কোচের মুখে ভারতীয় পেসারের অজানা গল্প

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget