এক্সপ্লোর

IND vs WI: প্রথম টেস্টের আগে অভিনব উপায়ে ফিল্ডিং অনুশীলন সারলেন কোহলি, রাহানেরা

IND vs WI 1st Test: ১২ তারিখ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল।

ডমিনিকা: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট (IND vs WI 1st Test) ম্যাচ খেলতে নেমে পড়বে ভারতীয় দল। ডমিনিকায় ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট ম্যাচ খেলবে। তার আগে জোরকদমে চলছে দুই দলের অনুশীলন। বিসিসিআই শেয়ার করা এক ভিডিওতে ভারতীয় দলকে (Indian Cricket Team) অভিনব পদ্ধতিতে ফিল্ডিং অনুশীলন করতে দেখা গেল। 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পরাজয়ের প্রায় এক মাস পরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটাচ্ছে ভারতীয় দল। সেই ম্যাচে ভাল পারফরম্যান্স করতে মুখিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। সেই লক্ষ্যেই এক অভিনব উপায়ে ফিল্ডিং অনুশীলন করলেন বিরাট কোহলি, শুভমন গিল, অজিঙ্ক রাহানেরা। বল নয়, বরং এক বিশেষ ধরনের বস্তুকে এক হাতে ক্যাচ করতে দেখা যায় ভারতীয় দলের ক্রিকেটারদের। নিজেদের রিফ্লেক্স আরও উন্নত করার জন্যই এই বিশেষ ধরনের অনুশীলন বলে মনে করা হচ্ছে।

 

প্রসঙ্গত, প্রথম টেস্ট ম্যাচে মাঠে নামার আগে প্রতিপক্ষকে কিন্তু বেশ সমীহই করছে ভারত। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য সাম্প্রতিক সময়টা একেবারেই ভাল কাটছে না। ভারতে বিশ্বকাপে খেলার যোগ্যতাও অর্জন করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তবে ভারতীয় দলের সহঅধিনায়ক অজিঙ্ক রাহানের মতে ওয়েস্ট ইন্ডিজ বিগত কয়েক বছরে ঘরের মাঠে বেশ ভালই পারফর্ম করেছে।

তিনি বলেন, 'আমরা ভালভাবেই প্রস্তুতি সেরেছি। আমরা একটা ভাল অনুশীলন ম্যাচ খেলেছি। দল হিসাবে ওয়েস্ট ইন্ডিজকে সমীহ করি আমরা। ওরা তো টেস্টে ঘরের মাঠে ভালই খেলে। তবে আমরা নিজেদের পরিকল্পনার ওপর আস্থা রাখছি এবং সেরাটা দিতে মুখিয়ে রয়েছি।'    

এই সিরিজেই প্রথমবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেয়েছেন যশস্বী জয়সওয়াল। তরুণ ক্রিকেটারের দলে সুযোগ পাওয়ায় কিন্তু বেশ খুশিই রাহানে। 'জয়সওয়ালের জন্য আমি খুবই খুশি। ও প্রচুর খাটা খাটনি করেছে এবং ঘরোয়া ক্রিকেটে মুম্বই এবং পরে আইপিএলে বেশ ভাল পারফর্ম করেছে। ও খুবই ভাল প্রতিভা এবং দারুণ ফর্মেও ব্যাট করছে। আমি ওকে বলব আন্তর্জাতিক ক্রিকেট বলে বাড়তি কিছু করার চেষ্টা না করে স্বাধীনভাবে নিজের স্বাভাবিক খেলাটা খেলে যেতে।' বলেন অভিজ্ঞ ভারতীয় ব্যাটার।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: হেয়ার থিনিং কী? কেন এই সমস্যা দেখা দেয়?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ
Congress News: দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে 'বন্দে মাতরম' বিতর্ক | Vandemataram | BJP Government
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮
Dilip Ghosh On Mohua Moitra: ‘দম থাকলে বলুন জয় শ্রী রাম', মহুয়া মৈত্রর উদ্দেশে বললেন দিলীপ ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget