এক্সপ্লোর

India vs Australia: দলে ফিরলেন হ্যাজেলউড, একাদশে এক বদল ঘটিয়ে ব্রিসবেনে মাঠে নামছে অস্ট্রেলিয়া

Australia Playing 11 for 3rd IND vs AUS test: তৃতীয় টেস্ট শুরুর প্রায় ২৪ ঘণ্টা আগেই একাদশ ঘোষণা করে দিলেন অজ়ি অধিনায়ক প্যাট কামিন্স।

ব্রিসবেন: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাবে ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট (Ind vs Aus 3rd Test)। সেই ম্যাচ শুরুর প্রায় ২৪ ঘণ্টা আগেই গাব্বা টেস্টের জন্য নিজেদের একাদশ ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। অজ়ি অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) জানান গত ম্যাচ থেকে তাঁরা নিজেদের একাদশে মাত্র একটি বদলই ঘটাচ্ছেন।

পারথে পরাজিত হওয়ার পর অ্যাডিলেডে দুরন্ত জয়ে সিরিজ়ে ফিরেছে অস্ট্রেলিয়ান দল। তবে অ্যাডিলেডে চোটের কারণে খেলতে পারেননি জশ হ্যাজেলউড। আপাতত তিনি ফিট। আর ফিট হয়েই অস্ট্রেলিয়ান একাদশেও ফিরলেন তারকা ফাস্ট বোলার। হ্যাজেলউডের প্রত্যাবর্তনে দল থেকে বাদ পড়তে হল স্কট বোল্যান্ডকে। তিনি দ্বিতীয় টেস্টে পাঁচ উইকেট নিলেও, একাদশে নিজের জায়গা হারালেন বোল্যান্ড।

ব্রিসবেন টেস্টের দল ঘোষণা করতে গিয়ে কামিন্স জানান হ্য়াজেলউড সম্পূর্ণ ফিট এবং তিনি নেটে বোলিংও করেছেন। কামিন্স বলেন, 'জশ দলে ফিরছে। গতকাল ও অনেকক্ষণ বোলিং করেছে। অ্যাডিলেডেও (নেটে) বোলিং করেছে। ও এবং মেডিক্যাল দল উভয়েই (ফিটনেসের বিষয়ে) বেশ আত্মবিশ্বাসী।'

হ্যাজেলউডের জায়গা অ্যাডিলেডে একাদশে সুযোগ পেয়ে বেশ ভাল বোলিং করেছিলেন স্কট বোল্যান্ড। পাঁচটি উইকেটও নিয়েছিলেন। তাঁর বাদ পড়াটা হতাশাজনক হলেও, এখনও অনেক ক্রিকেট বাকি আছে বলেই জানান ক্যাপ্টেন কামিন্স। 'ওকে বাদ দেওয়ার সিদ্ধান্তটা বেশ কঠিন ছিল। অ্যাডিলেডে দারুণ বল করেছিল ও। যখনই সুযোগ পায়, তখনই পাকফর্ম করে। ওর সুযোগ না পাওয়াটা দুর্ভাগ্যজনকই বটে। তবে এখনও অনেক ক্রিকেট বাকি রয়েছে। কোনও না কোনও সময়ে দলে ও সুযোগ না পেলে আমি অবাকই হব।' বলেন কামিন্স।

ভারতের হয়ে কিন্তু এই ম্যাচে আবার রোহিত শর্মাকে ওপেন করতে দেখতে পাওয়া যেতে পারে। রিপোর্ট অনুযায়ী ব্রিসবেনে রোহিতকে নতুন বলের বিরুদ্ধে দীর্ঘক্ষণ ব্যাটিং করতে দেখা যায়। যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, আকাশ দীপদের বিরুদ্ধে নতুন বলে ব্যাট করতে দেখা যায় রোহিতকে। এই অনুশীলনই ভারতীয় দলের অধিনায়কের ওপেনিংয়ে প্রত্যাবর্তনের স্পষ্ট ইঙ্গিতবাহী বলে মনে করা হচ্ছে। শেষমেশ রাহুল না রোহিত কে ওপেন করবেন, সেটাও দেখার বিষয় হবে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: মিডল অর্ডারে ব্যর্থ, ব্রিসবেনে তৃতীয় টেস্টে ফের ওপেনিংয়ে ফিরছেন রোহিত শর্মা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget