এক্সপ্লোর

IND vs AUS: বজ্রপাত, বৃষ্টির জেরে ম্যাচ বাতিল হলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগাড়ে চার সিরিজ় জিতে নিল ভারত

Suryakumar Yadav: টি-টোয়েন্টি অধিনায়ক হিসাবে সূর্যকুমার যাদবের বিজয়রথ ছুটে চলল।

ব্রিসবেন: পাঁচ ম্যাচের সিরিজ়ের শুরুটা হয়েছিল বৃষ্টির জেরে ম্যাচ বাতিল হয়ে। শেষটাও অনেকটা তেমনই হল। ব্রিসবেন ভারত বনাম অস্ট্রেলিয়ার পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচটিও (India vs Australia) বাতিল হয়ে গেল। এই ম্যাচ বাতিল হওয়ায় সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) অধিনায়ক হিসাবে দুরন্ত রেকর্ড কিন্তু অব্যাহত রইল। ফের এক টি-টোয়েন্টি সিরিজ় জিতে নিল টিম ইন্ডিয়া। এই নিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ চার দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ়েই জয় পেল ভারত।   

এদিন ফের একবার টস হেরে প্রথম ব্য়াটিং করতে নামে ভারতীয় দল। অজ়ি দল একাধিক ক্যাচ ফেলায় জীবনদান পান অভিষেক শর্মা। সেই সুযোগ কাজেও লাগান তিনি। বন্ধু তথা ওপেনিং পার্টনার শুভমন গিলের সঙ্গে মিলে ৫০ রানের পার্টনারশিপ গড়ে ফেলেন তিনি। অভিষেক ২৩ ও শুভমন গিল ২৯ রানে ব্যাট করছিলেন। ভারতের স্কোর ছিল ৫.৫ ওভারে ৫২ রান। এমন সময়ই বন্ধ করতে হয় খেলা। স্থানীয় সময় তখন সন্ধ্যা ৬টা বেজে ৩৬ মিনিট। ভারতীয় সময় দুপুর ২টে বেজে ৬ মিনিট। 

দ্রুত ঢেকে ফেলা হল উইকেট। মাঠের জায়ান্ট স্ক্রিনে ফুটে উঠল, দুর্যোগ আসছে, তাই ম্যাচ বন্ধ রাখা হয়েছে। দর্শকদের স্টেডিয়ামের লোয়ার স্ট্যান্ড থেকে সরানোর কাজ শুরু হয়ে যায়। ক্রিকেটারদের দ্রুত মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ফিরতে বলা হয়। তারপরই আনুষ্ঠানিকভাবে জানানো হয়, বজ্রপাতের জন্য খেলা বন্ধ রাখা হয়েছে। সেই প্রবল বজ্রপাতের সঙ্গে কিছুক্ষণ পরেই তাল মিলিয়ে নামে প্রবল বৃষ্টি। সেই যে খেলা বন্ধ হয়, দুই দল আর মাঠেই নামতে পারেনি।

 

বজ্রপাত এবং টানা বৃষ্টিতে দুই ঘণ্টার অধিক সময় নষ্ট করে। বৃষ্টি থামলেও বজ্রপাতের জেরেই শেষমেশ ম্যাচ বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অবশ্য ম্যাচ বাতিল হওয়ার পর শুভমন গিল, অর্শদীপ সিংহরা মাঠে জড়ো হওয়া সমর্থকদের অটোগ্রাফ দেন। কিন্তু খেলা আর হল না। এই নিয়ে দুই ম্যাচ বাতিল হওয়ায় সম্পূর্ণ হওয়া তিন ম্যাচের দুইটি জিতে ভারতই সিরিজ় পকেটে পুরে নেয়। ২০২৪ সাল বিশ্বজয়ের পর থেকে ভারতের জয়ের ধারা অব্যাহতই রয়েছে। অজ়িভূমে কড়া চ্যালেঞ্জটা সামলে সেই ধারা অব্যাহত রাখল টিম ইন্ডিয়া।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget