এক্সপ্লোর

Rishabh Pant: হাতে, হেলমেটে একাধিকবার আঘাত, দক্ষিণ আফ্রিকা 'এ'-র বিরুদ্ধে রিটায়ার্ড হার্ট হলেন ঋষভ পন্থ

INDA vs SAA: দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিরুদ্ধে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টের তৃতীয় দিনে পন্থ মাঠ ছাড়লেও, তিনি ৪৮ বলে দুরন্ত অর্ধশতরানও পূরণ করেছএন।

বেঙ্গালুরু: ইংল্যান্ডে পায়ের হাড়ে চিড় ধরেছিল। তারপর বেশ খানিকটা সময় মাঠের বাইরেই কাটিয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তবে রিহ্যাব করে সদ্যই প্রতিযোগিতামূলক ক্রিকেট ফিরেছেন ভারতের তারকা কিপার-ব্যাটার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের মাধ্যমে জাতীয় দলে কামব্যাক করছেন পন্থ। তার আগে বর্তমানে তিনি দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিরুদ্ধে খেলছেন। সেই সিরিজ়ের দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টের তৃতীয় দিনের ঘটনায় ফের একবার পন্থকে ঘিরে উদ্বেগ বাড়ল।

তৃতীয় দিনের শুরুতেই কেএল রাহুল গতকাল রাতের স্কোরের সঙ্গে মাত্র এক রান যোগ করে আউট হওয়ার পর ব্যাটে নামেন। ম্যাচের দ্বিতীয় ইনিংসে দলকে নেতৃত্ব দেওয়া পন্থ ছয় নম্বরে ব্যাট করতে নেমে স্বমহিমায়ই ব্যাটিং করছিলেন। তবে পরপর আঘাত পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন পন্থ। দুইবার হেলমেট এবং একবার বাঁ দিকে কব্জিতে আঘাত পাওয়ার পরেই মাঠ ছাড়তে বাধ্য হন পন্থ। 

তাঁর ইনিংসের শুরুর দিকেই পন্থ হেলমেটে আঘাত পান। নিয়ম মেনে সাময়িকভাবে তিনি কনকাশড কি না, তা পরীক্ষা করে মেডিক্যাল স্টাফ মাঠ ছাড়েন। এর কিছুক্ষণ পরেই তিনি একটি বল ডিফেন্ড করতে গিয়ে বাঁ হাতের কব্জিতে বল লাগে যা গিয়ে তাঁর থাই প্যাডে আছড়ে পড়ে। ফিজিও এ যাত্রায় মাঠে এসে তাঁর কব্জিতে ব্যান্ডেজ করে দেন। পন্থকে দেখেই তিনি বেশ আহত এবং ব্যথা পেয়েছেন বলে মনে হলেও, সে যাত্রাতেও ব্যাটিং চালিয়ে যান।

এরপরে ফের এক বল ডিফেন্ড করতে গিয়ে শরীরে আঘাত পান তিনি। এরপরে তিনি বেশ খানিকটা সময় ব্যথা নিয়ে ব্যাট করার চেষ্টা চালিয়ে গেলেও খানিকটা সময় পরে আর সহ্য করতে না পেরে মাঠ ছাড়েন তিনি। রিটায়ার্ড হার্ট হন তারকা ক্রিকেটার। এরপরেই পন্থের শারীরিক অবস্থা নিয়ে অনেক সমর্থকই উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে তাঁদের জন্য সুখবর। বেশ খানিকটা সময় মাঠের বাইরে থাকার পর তিনি আবার মাঠে নেমেছেন। মাত্র ৪৮ বলে অর্ধশতরানও হাঁকিয়ে ফেলেছেন পন্থ। যদিও ফের একবার ব্যাটে নামার পরেও ডান হাতের কব্জিতে আবারও আঘাত পান পন্থ। ফের ফিজিও নামেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যাটিং করছেন তিনি।

তবে তাঁর রিটায়ার্ড হার্ট হওয়া এবং মাঠে ফেরার মাঝে হর্ষ দুবের সঙ্গে মিলে ধ্রুব জুড়েল ১৮৪ রানের পার্টনারশিপ গড়েন। দুবে অল্পের জন্য শতরান হাতছাড়া করেন। ৮৪ রানে আউট হন তিনি। অবশ্য ধ্রুব জুড়েল কিন্তু সুযোগ হাতছাড়া করেননি। তিনি প্রথম ইনিংসের মতোই দ্বিতীয় ইনিংসেও শতরান হাঁকালেন।

 

সেরা শিরোনাম

Duleep Trophy: বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
Rishabh Pant: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
IND vs SL: পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget