এক্সপ্লোর

IND vs AUS: সিডনিতেই কি ফর্মে ফিরবেন বিরাট? এই মাঠে কিং কোহলির রেকর্ড কিন্তু বেশ ঈর্ষণীয়

Virat Kohli Record: শুক্রবার থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া পঞ্চম টেস্ট। বর্ডার গাওস্কর ট্রফির শেষ টেস্টেই কি ফর্মে ফিরতে চলেছেন কিং কোহলি?

সিডনি: পারথ টেস্টে একটা সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। কিন্তু এরপর থেকে টানা তিনটি টেস্টে চূ়ড়ান্ত অফফর্মে বিরাট কোহলি (Virat Kohli)। বারবার অজি বোলাররা তাঁর জন্য ফাঁদ পাতছেন। আর সেই ফাঁদেই পা দিয়ে নিজের উইকেট হারিয়েছেন কোহলি। শুক্রবার থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া পঞ্চম টেস্ট। বর্ডার গাওস্কর ট্রফির শেষ টেস্টেই কি ফর্মে ফিরতে চলেছেন কিং কোহলি? অন্তত এই মাঠে প্রাক্তন ভারত অধিনায়কের রেকর্ড কিন্তু তেমনই আভাস দিচ্ছে।

চলতি টেস্ট সিরিজে এখনও পর্যন্ত মাত্র ১৬৭ রান নামের পাশে যোগ করেছেন। গড় মাত্র ২৭। অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে বারবার আউট হয়েছেন স্টার্ক, কামিন্সদের শিকার হয়ে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বিরাট কোহলি এখনও পর্যন্ত পাঁচটি টেস্টে ২৪৮ রান করেছেন। গড় ৪৯.৬০। এখনও পর্যন্ত একটি শতরান হাঁকিয়েছেন। ১৪৭ রান ব্যক্তিগত সর্বোচ্চ। ছয় ইনিংসে মাত্র ৬৭ রান করেছেন কোহলি।

এদিকে, সিডনি টেস্টের আগে ভারতীয় শিবিরের জন্য খারাপ খবর। ছিটকে গেলেন আকাশ দীপ। বাংলার তারকা ফাস্ট বোলারের পিঠে চোট রয়েছে। সেই কারণেই তিনি সিডনিতে খেলতে পারবেন না বলে জানান গৌতম গম্ভীর। পঞ্চম টেস্টের আগে সাংবাদিক সম্মেলনে গম্ভীরকে বলতে শোনা যায়, ''আকাশের পিঠে চোটের সমস্যা রয়েছে। সেই কারণেই ও খেলতে পারবে না।' তবে আকাশ দীপের অনুপস্থিতির কথা নিশ্চিত করলেও ভারতীয় একাদশ নিয়ে কিন্তু কিছুই বলতে চাননি তিনি। একাদশ সম্পর্কে প্রশ্ন করা হলে গম্ভীর বলেন, 'আমরা গতকাল পিচ দেখে টসের সময় একাদশ নিয়ে সিদ্ধান্ত নেব।''

তবে যা কানাঘুষো শোনা যাচ্ছে তাতে অধিনায়ক রোহিত শর্মাকে শেষ টেস্ট ম্যাচের জন্য ভারতীয় দল থেকে বাদ পড়তে হতে পারে। সাধারণত টেস্ট ম্যাচের আগের দিন অধিনায়কই সাংবাদিক বৈঠক করে থাকেন। কিন্তু এদিন সাংবাদিকদের সামনে রোহিতের বদলে কোচ গম্ভীর হাজির হন। তাই স্বাভাবিকভাবেই রোহিত সম্পর্কে প্রশ্ন উঠে। রোহিতের ভবিষ্যৎ নিয়ে কোনও প্রশ্নের অবশ্য উত্তর দিতে চাননি গম্ভীর। 

গম্ভীর বলেন, 'রোহিতের সব কিছু ঠিকই আছে। আমার মনে হয় না টেস্ট ম্যাচের আগের দিন অধিনায়কের সাংবাদিক বৈঠক করাটা কোনও রীতি। হেড কোচ এসেছে তো। তাতেই হবে। সেটাই যথেষ্ট।' রোহিতকে ধরেই কি পরিকল্পনা করা হচ্ছে? ফের এড়িয়ে যান গম্ভীর। বলেন, 'আমি যেমন বললাম, উইকেট দেখে আগামীকাল একাদশ ঘোষণা করা হবে।' আবারও একই প্রশ্ন করা হয় গম্ভীরকে। তিনি বলেন, 'আমার উত্তর একই থাকবে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget