এক্সপ্লোর

Rohit Sharma: অবাক আউট রোহিত! কেন বারবার ব্যর্থ হচ্ছেন? কারণ খুঁজে বার করলেন গাওস্কর

Sunil Gavaskar on Rohit Sharma: লিটল মাস্টারের মতে, শরীর মন্থর হয়ে পড়েছে রোহিতের। গোদের ওপর বিষফোঁড়া হয়েছে সিরিজের শুরুর দিকে তিনি কিছুদিন ক্রিকেটের বাইরে কাটানোয়।

মেলবোর্ন: বক্সিং ডে টেস্টে নিজের প্রিয় ওপেনিংয়ের জায়গায় ফিরেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। কিন্তু ব্যাটে রান ফেরেনি। শুক্রবার ভারতের প্রথম ইনিংসে রোহিতের ক্রিজে আয়ু ছিল মাত্র ৫ বল। ৩ রান করে প্যাট কামিন্সের (Pat Cummins) বলে ফেরেন তিনি।

বিশেষজ্ঞদের সবচেয়ে বেশি অবাক করেছে রোহিতের আউট হওয়ার ধরন। যেন কী শট খেলবে মনঃস্থ করতে না পেরে ক্যাচ প্র্যাক্টিস দিয়ে বসেন। কেন এভাবে আউট হচ্ছেন রোহিত?

কারণ খুঁজে বার করলেন সুনীল গাওস্কর (Sunil Gavaskar)- । লিটল মাস্টারের মতে, শরীর মন্থর হয়ে পড়েছে রোহিতের। গোদের ওপর বিষফোঁড়া হয়েছে সিরিজের শুরুর দিকে তিনি কিছুদিন ক্রিকেটের বাইরে কাটানোয় ।

রোহিতকে আউট হতে দেখে গাওস্কর বলেছেন, 'এই শটটা ও সাধারণত খেলে থাকে । সামনের পায়ে হাফ পুল । আমার ধারণা ও পুরোপুরিভাবে পুল শটের জন্য যাবে কি না, তা নিয়ে ধন্দে পড়ে গিয়েছিল । শেষ পর্যন্ত ক্যাচ প্র্যাক্টিস দেওয়ার মতো করে বলটা ট্যাপ করল যেন। এটা হয় যখন খেলার মাঝে কিছুদিনের বিরতি পড়ে যায় । বা তোমার বয়স যখন ৩৬ বা ৩৭ হয়ে যায়। এবং সেই সময় ক্রিকেট খেলায় একটা বিরতি নিয়ে কেউ মাঠে নামে ।'       

 

এখানেই থেমে থাকেননি গাওস্কর। বলেছেন, 'সেই কারণেই হয়তো ওর থেকে যে রকম ফুটওয়ার্ক প্রত্যাশিত, সেরকম দেখা যাচ্ছে না। কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীর সেরকম হয়ে যাচ্ছে। শরীর এখন একটু মন্থর হয়ে পড়েছে। মন হয়তো চাইছে। মন যা বলছে শরীর হয়তো সেটা করতে পারছে না । ৩৭ বছর বয়সে যদি নিয়মিত খেলে যাও ঠিক আছে। কারণ তাতে নিজের ব্যাট স্পিড একজন ব্যাটার ভাল বুঝতে পারে । কিন্তু একবার বিরতি নিলেই তোমাকে খুব সতর্ক থাকতে হবে। ভীষণ ভীষণ মনোনিবেশ করতে হবে।'

আরও পড়ুন: মাঠেই হার্ট অ্যাটাক হয়ে যেত স্টিভ স্মিথের! বক্সিং ডে টেস্টে সেঞ্চুরির পর কী বললেন?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget