এক্সপ্লোর

Harshit Rana: নিজের ওয়ান ডে কেরিয়ারের সেরা স্পেল করে শ্রীনাথ, মদন লালের সঙ্গে একই তালিকায় হর্ষিত

India vs Australia: নিজের ৪ ওভারের স্পেলে সিডনিতে খেলতে নেমে ৩৯ রান খরচ করে ৪ উইকেট তুলে নিয়েছিলেন হর্ষিত। জাভাগল শ্রীনাথ, মদন লাল ও উমেশ যাদবের সঙ্গে একই লিস্টে এবার যোগ দিলেন রানা।

সিডনি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ হারলেও তৃতীয় ম্য়াচে বল হাতে কামাল দেখিয়েছেন হর্ষিত রানা। একাই ৪ উইকেট তলে নিয়েছিলেন তরুণ পেসার। নিজের ওয়ান ডে ক্রিকেট কেরিয়ারের সেরা স্পেলটি করে ফেললেন দিল্লির পেসার। নিজের ওয়ান ডে ফর্ম্য়াটে প্রথমবার চারটি উইকেট নিয়েছিলেন হর্ষিত। আর এই স্পেলের সঙ্গে সঙ্গেই এক এলিট লিস্টে যোগ দিলেন ডানহাতি পেসার। 

নিজের ৪ ওভারের স্পেলে সিডনিতে খেলতে নেমে ৩৯ রান খরচ করে ৪ উইকেট তুলে নিয়েছিলেন হর্ষিত। জাভাগল শ্রীনাথ, মদন লাল ও উমেশ যাদবের সঙ্গে একই লিস্টে এবার যোগ দিলেন রানা। সিডনিতে ভারতীয় বোলারদের মধ্যে ওয়ান ডে ফর্ম্য়াটে সেরা বোলিং ফিগার রয়েছে জাভাগল শ্রীনাথের। তিনি নিজের ৪ ওভারের স্পেলে ৩০ রান খরচ করে ৪ উইকেট তুলে নেন। তিরাশির বিশ্বকাপজয়ী বোলার মদন লাল ১৯৮৫ সালে এই মাঠে কিউয়িদের বিরুদ্ধে ৩৭ রানের বিনিময়ে ৪ উইকেট নেন। উমেশ যাদব ২০১৫ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ৭২ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেন। এদিন রানা তুলে নেন অ্য়ালেক্স ক্যারি, কুপার কনোলি, মিচেল ওয়েন ও জশ হ্যাজেলউডকে।

প্রথম দুটো ম্য়াচেও খেলানো হয়েছিল রানাকে। কিন্তু প্রচুর রান খরচ করেছিলেন। অর্শদীপ সিংহ টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ভারতের সর্বাধিক উইকেট শিকারি। ওয়ান ডে ফর্ম্য়াটেও আগের দুটো ম্য়াচে তাঁর স্যুইংয়ের সামনে নাস্তানাবুদ হতে হয়েছিল অজি শিবিরকে। কিন্তু তৃতীয় ম্য়াচে সেই অর্শদীপকেই বসিয়ে দেওয়া হল। তাঁর পরিবর্তে রানাকে খেলানো নিয়ে সোশ্য়াল মিডিয়ায় অনেকেই গম্ভীরের সমালোচনা করতে থাকেন। আসলে রানাকে দলে বারবার নেওযা নিয়ে অনেক প্রাক্তন ক্রিকেটারও এর আগে গম্ভীরের সমালোচনা করেছিলেন।

অ্য়ালেক্স ক্যারির ক্ষেত্রে শ্রেয়স আইয়ার পেছনে ছুটে অনবদ্য ক্যাচ লুফে নেন। কুপার কনোলিকেও ফিরিয়ে দেন রানাই। বিরাটের হাতে ক্যাচ দিয়ে ২৩ রান করে ফেরেন কুপার। জশ হ্যাজেলউডকে বোল্ড করে দেন হর্ষিত রানা। এদিকে, হর্ষিত রানার বলে অ্যালেক্স ক্যারির দুরন্ত ক্যাচ লুফেছিলেন। এরপরই চোট পেয়ে গেলেন শ্রেয়স আইয়ার। এমনই চোট পেলেন যে মাঠেই লুটিয়ে পড়েছিলেন শ্রেয়স। তাঁকে ফিজিওরা এসে নিয়ে যান। আদৌ ব্যাট করতে নামবেন কি না শ্রেয়স, তা এখনই বলা যাচ্ছে না। যদিও শ্রেয়সকে ব্যাটিং করতে নামতে হয়নি। তবে ঠিক কতটা চোট পেয়েছেন শ্রেয়স, সেটাই জানা যাবে দ্রুত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget